ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

১০২ ইসলামী আইন ও বিচার নারীদের একান্ত গোপনীয় বিষয়ে এককভাবে নারীদের সাক্ষ্য, এমনকি একজন নারীর সাক্ষ্যও গ্রহণযোগ্য । যেমন, কোন নারী “বাকিরা' কুমারী কি না, কোন নারীর হায়েষকাল শেষ হয়েছে কি না, সন্তান কার গঁরসে জন্মগ্রহণ করেছে, সন্তান জীবিত ভূমিষ্ঠ হয়েছে কি না, যদি হয়ে থাকে তবে শব্দ করেছে কি না, কোন নারীর মধ্যে বিশেষ কোন দৈহিক ক্রটি আছে কি না ইত্যাদি ক্ষেত্রে একজন নারীর সাক্ষ্যের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ বৈধ । ইমাম কুদূরী রহ. বলেন, “প্রসবের ক্ষেত্রে, কুমারিত্ব ক্ষেত্রে এবং মেয়েদের যে সকল স্থানের দোষ পুরুষেরা জানতে পারে না, সে সকল দোষের ক্ষেত্রে নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য ।২ সন্তানের বংশ পরিচয় নিয়ে মতভেদ হলে সেক্ষেত্রেও সংশ্লিষ্ট ধাত্রী বা মহিলা চিকিৎসকের একক সাক্ষ্য গ্রহণযোগ্য । ইমাম আবূ ইউসুফ ও ইমাম মুহাম্মদ রহ. এর মতে, সন্তানের বংশ পরিচয় নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট ধাত্রী বা মহিলা চিকিৎসকের একক সাক্ষ্যের ভিত্তিতে সন্তান তার আত্ীয়-স্বজনের মীরাস লাভ করবে ।* কোন নারীর স্বামী নপুংসক হলে সেক্ষেত্রে তার স্ত্রী বালিগা কি না সে বিষয়েও একজন নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য । যদি সে বালিগা হয় তবে স্বামীকে এক বৎসরের চিকিৎসার সুযোগ প্রদানের পরও সে সহবাসে সক্ষম না হলে আদালত স্ত্রীর দাবি অনুযায়ী বিবাহ বাতিল করবে ।১ মুসলিম উম্মাহর প্রায় সমস্ত ফিক্হবিদই একমত যে, মেয়েদের যে সব ব্যাপারে পুরুষদের জানার সুযোগ নেই শুধু সে সব ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের জন্য নারীর সাক্ষ্য যথেষ্ট । যথা, দুধপান করানো সংক্রান্ত বিভিন্ন বিষয় ।৩২ ইমাম শাফি'য়ী রহ. বলেন, সন্তান প্রসব এবং মেয়েদের (গোপনীয় অঙ্গসমূহের) দোষ-ক্রটির ব্যাপারে শুধু নারীর সাক্ষ্যই যথেষ্ট । আমি যে সব ড্ঞোনী ও বিদ্বান) লোকের সাথে সাক্ষাত করেছি তাদের কাউকেই এ মতামতের বিরোধী পাইনি ।৩০ ইমাম যৃহরী রহ. বলেন, যে সব ব্যাপারে নারী ছাড়া আর কেউ অবহিত হতে পারে না সে সব ব্যাপারে শুধু নারীর সাক্ষ্যই যথেষ্ট ও বিধিসম্মত। এটা একটা স্বীকৃত রীতি-প্রথা হিসেবে চলে আসছে।* ২ প্রাুক্ত, পৃ. ২৩৩ ৯" সম্পাদনা পরিষদ, ফতোয়ায়ে আলমগীরী, (অনুদিত), ঢাকা : তাজ কোম্পানী, তা. বি., খ. ৩, পৃ. ৪৬৫ ১. বুরহানুদ্দীন আল-মারগীনানী, আল-হিদায়া, প্রাগুক্ত, পৃ. ২৩৪ ০২. ইমাম আল-বুখারী, আস-সহীহ, অধ্যায় : আন-নিকাহ, অনুচ্ছেদ : শাহাদাতুল মুরযিয়াহ, প্রাগুক্ত, খ. ৫, হাদীস নং-৪৮১৬। মুল হাদীসটি জন্য ১৯ নং ফুটনোট সংশ্লিষ্ট আলোচনা দ্রব্য ৬. ইমাম শাফেরী, কিতাবুল উন্ম, মিশর : দারু সাদির, তা. বি., খ. ৭, পৃ. ৭৯ ৬" সাইয়েদ জালানুদ্দীন আনলার উমরী, ইসলামী সমাজে নারী, প্রাগুক্ত, পৃ. ১৭৫-১৭৬ ///.10907079091.001)

— পৃষ্ঠা ১০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।