ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইনে নারীর সাক্ষ্য : একটি পর্যালোচনা ১০১ শুধু নারীর সাক্ষ্য নারীর সাক্ষ্য প্রদানের বিষয়টি দুইভাবে বিশ্লেষণ করা যেতে পারে তা হলো- একক নারীর সাক্ষ্য ও ধৈত বা কয়েকজন নারীর সাক্ষ্য । এ সম্পর্কিত বিস্তারিত আলোচনা নিম্নে উল্লেখিত হলো : শুধু নারীদের মনস্তাত্তিক বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য রেখেই বহুসংখ্যক ফিক্হশান্ত্রবিশারদ অপরাধের ক্ষেত্রে স্ত্রীলোকের সাক্ষ্য আদৌ গ্রহণ করা যাবে না বলে মত প্রকাশ করেছেন৷ তাদের মতে, যেসব ক্ষেত্রে অপরাধ হদ্দ ও কিসাসের আওতাতুক্ত সেইসব ক্ষেত্রে স্ত্রীলোকের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। আলী রা. বলেন, ৮৮৭) ১১৭৩৭ ও ৪৮] ৬5958 এ হন্দ ও কিসাসের ক্ষেত্রে নারীর সাক্ষ্য বিধেয় নয় ।”২৫ “উমার রা. থেকেও অনুরূপ কথা বর্ণিত রয়েছে।২ ইমাম যুহরী রহ. বলেন, ৩5 3৬9 ১5 এ ৩ 99900 1755 এত ঞ। ০৮৫ | 9545 ১৫ 44।০ ৮:90 ১১০৭ ৪৪০০ রাসূলুল্লাহ স. ও পরবর্তী দুই খলীফার যুগ হতে এই নীতি চলে এসেছে যে, হদ্দ ও কিসাসের ক্ষেত্রে নারীর সাক্ষ্য বিধেয় নয়।২৭ হাসান আল-বাসরী, শা'বী, যাহহাক, ইবাহীম আন-নাখ'রী প্রমুখ তাবি'ঈ রা. থেকেও অনুরূপ বক্তব্য বর্ণিত রয়েছে। তবে হদ্দ ও কিসাসের আওতাভুক্ত অপরাধ কোন কারণে তাষীর এর আওতাভূক্ত হলে সে ক্ষেত্রে নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য । যেমন- চুরির ক্ষেত্রে অপরাধ হদ্দের পর্যায়তুক্ত না হলে সে অবস্থায় নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য। হদ্দ ও কিসাস ব্যতীত অন্যান্য ক্ষেত্রে তা আর্থিক বিষয় সম্পর্কিতই হোক অথবা আর্থিক বিষয় বহির্ভূতই হোক পুরুষের সাথে নারীর সাক্ষ্য গ্রহণযোগ্য । যেমন বিবাহ, তালাক, ওয়াকালা, ওসিয়াত, হাওয়ালা, ওয়াকফ, সন্ধি, হিবা, স্বীকারোজি, ক্রুয়- বিক্রয় ইত্যাদি।২ ২৫. “আবদুর রাষযাক, আল-মুছানাফ, অধ্যায় : আশ-শাহাদাত, অনুচ্ছেদ : হাল তাজ্‌যু শাহাদাতুন নিসা... হা.নং- ১৫৪০৫ ২. “আবদুর রাষযাক, আল-সুছানাফ, অধ্যায় : আশ-শাহাদাত, অনুচ্ছেদ : হাল তাজ্যু শাহাদাতুন নিসা... হা-নং- ১৫৪০৭ ২ ইবনু আবী শায়বাহ, আল-সুছারাফ, অধ্যায় : আশ-শাহাঙগাত, অনুচ্ছেদ : শাহাদাতুন নিসা ফিল হুদৃদ, হা.নং: ২৯৩০৭; কাসানী, বাদা'ইযুস সানা ই, খ. ৬, পৃ. ২৭৯ ২. বুরহানুদ্দীন আল-মারগীনানী, আল-হিদায়া, মাওলানা আবূ তাহের মেছবাহ্‌ অনূদিত, ঢাকা : ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ, ২০০৭, ৩য় সংস্করণ, ঘ. ৩, পৃ. ২৩২-২৩৩ //4.1090709071.001)

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।