ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ৩৭) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১৫৪
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইনে নারীর সাক্ষ্য : একটি পর্যালোচনা ৯৯ আল-হাদীসের আলোকে হাদীসে নারীর সাক্ষ্য সম্পর্কিত বিভিন্ন রকম বর্ণনা পাওয়া যায়। যেমন- আবু সাঈদ আল- খুদরী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ স. একসময় নারীদের বলেছিলেন, 4 ০০০৫ ৮ 4/৬ 9 ৬০9 ৮% 2৫০ ০৫০ ০৮ ঘর 245 ০ নারীদের সাক্ষ্য কি পুরুষের সাক্ষ্যের অর্ধেক নয়? (নোরীরা) সকলেই বলল, হ্যা। তখন তিনি বললেন, এটা তার (নোরীর) জ্ঞান-বুদ্ধির অপূর্ণতার কারণেই ।*৮ উকবা ইবনুল হারিস রা. থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক মহিলাকে বিবাহ করি। এ সময় একটি কৃষ্ণকায় স্ত্রীলোক এসে বললো, আমি তোমাদের উভয়কে দুধপান করিয়েছি। অতএব আমি রাসূলুল্লাহ স. এর নিকট উপস্থিত হয়ে বললাম, আমি অমুক নারীকে বিবাহ করেছি। এরপর এক কৃষ্টকায় মহিলা এসে বলছে যে, সে আমাদের উভয়কে দুধপান করিয়েছে । অথচ সে মিথ্যাবাদিনী। এই কথায় রাসূলুল্লাহ স. আমার দিক থেকে মুখ ঘুরিয়ে নিলেন। আমি আবার তার সামনে গিয়ে পুনরায় বললাম, এ নারী মিথ্যাবাদিনী ৷ তিনি বললেন, ০৫৮5 ৬০১ পর জি 30 ও ০ কীভাবে সে মিথ্যাবাদিনী হতে পারে, অথচ সে দাবি করছে যে, সে তোমাদের উভয়কে দুধপান রুরিয়েছে। অতএব তুমি তাকে ত্যাগ কর।১৯ অন্য একটি হাদীস থেকে জানা যায় যে, ক্ষতিগ্রস্ত মহিলা কর্তৃক অপরাধীকে সনাক্ত করার ভিত্তিতে রাসূলুল্লাহ স. মৃত্যুদণ্ড দান করেছেন। বর্ণিত আছে, এক ইহুদী দুই পাথরের মধ্যখানে এক যুবতীর মাথা রেখে তাকে নির্মমভাবে আহত করে তার গলার হার ছিনিয়ে নেয়। তাকে রাসূলুল্লাহ স. এর নিকট উপস্থিত করা হলে তিনি জিজ্ঞাসা করেন, অমুক ব্যক্তি কি তোমাকে আহত করেছে? সে মাথার ইশারায় বলে, না। তিনি বলেন, তবে অমুক ব্যক্তি কি? সে মাথার ইশারায় বলে, না। তিনি আবার জিজ্ঞাসা করেন, অমুক ইহুদী কি তোমাকে আহত করেছে? সে বলে, হ্যা। অতঃপর, তাকে রাসূলুল্লাহ স. ধরে আনার নির্দেশ দেন। এরপর তিনি তার মাথাটি দুটি পাথরের মধ্যে রেখে ফাটিয়ে দিলেন।২০ বৈরূত : দারু ইবনু কাছীর, তৃতীয় প্রকাশ, ১৪০৭ হি./ ১৯৮৭ খ্রি., খ. ১, হাদীস নং-২৯৮ ইমাম আল-বুখারী, আস-সহীহ, অধ্যায় : আন-নিকাহ, অনুচ্ছেদ : শাহাদাতুল মুরষিয়াহ, প্রাগুক্ত, খ. ৫, হাদীস নং-৪৮১৬ তালাকি ওয়াল উমুর, প্রাগুক্ত, খ. ৫, হাদীস নং-৪৯৮৯ ///.10907079091.001)

— পৃষ্ঠা ১০০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।