Contents . صحبه أجمعين ও والصلاة والسلام على نبينا محمد و على اله এ ان الحمد বর্তমান বিশ্বের যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ও প্রকৃত আল্লামাহ শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহঃ)-এর তাহকীকৃকৃত “যঈফ সুনানে ইবনে মাজাহ’ অতি প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ একটি গ্ৰন্থ তাঁর এ ےک গ্রন্থ বিশ্বব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। মৌলিক হাদীস গ্রন্থ হিসাবে সুনান ইবনু মাজাহর এমনিতেই যতেষ্ঠ কদর রয়েছে। তার সাথে বিশ্বসেরা এ মুহাদ্দিসের >6 যুক্ত হওয়ায় এর কদর আরো বহুগুণে বৃদ্ধি পেয়েছে! বলা বাহুল্য, শায়খ আলবানীর AG ছাড়া প্রসিদ্ধ সুনান গ্রন্থ অধ্যায়ন আজ চিন্তাই করা যায় না। সাধারণ অধ্যায়ন যেন অপরিহার্য হয়ে দাঁড়িয়েছে | তাই অতি মূল্যবান এ তাহব্বীক্ গ্রন্থটি বাংলা ভাষায় প্রকাশ হওয়া অত্যন্ত জরুরী ৷ গ্রন্থটিতে বর্ণিত সহীহ হাদীসসমূহ থেকে যঈফগুলোর বঙ্গানুবাদ আলাদাভাবে প্রকাশ হওয়াটা বহু দিনের প্রত্যাশাও বটে। মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে অবশেষে শায়খ আলবানী একাডেমীর উদ্দেগে ‘যঈফ সুনানে ইবনে মাজাহ’ গ্রনহখানির বঙ্গানুবাদ প্রকাশিত হল। সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত | ্রন্থথানির অনুবাদের কাজ ও বিন্যাস পদ্ধতির উৎকর্ষ সাধন সত্যিই প্রশংসনীয়। আমাদের স্লেহধন্য তরুণ “আলিম ও লিখক শায়খ আহসানুল্লাহ বিন সানাউল্লাহ কর্তৃক এই অতীব গুরুত্পূর্ণগ্রন্থখানির অনুবাদ, মনমুগ্ধকর সঙ্জায়ন রীতি ও তথ্য উপস্থাপন দেখে আমরা রীতিমত অবাক ও মুগ্ধ মহামূল্যবান বহু গ্রন্থ হতে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এ ধরনের অতি চমৎকার ও মূল্যবান তথ্য পেশ করা মোটেই সহজসাধ্য নয়। মূলত তার এ ধরনের তথ্য সংযোজন গ্রন্থটির গ্রহণযোগ্যতা আরো বহুগুণে বৃদ্ধি করে দিয়েছে। তরুণ “আলিমকে এরূপ কঠিন ও মহৎ কাজ অত্যন্ত সুন্দরভাবে আঞ্জাম দেয়ায় আমরা মারহাবা ও মোবারকবাদ জানাচ্ছি। তার এ অগ্রযাত্রাকে জানাচ্ছি শুভেচ্ছা | মহান আল্লাহ তার প্রচেষ্টাকে কবুল করুন, তার যোগ্যতা বহুগুণে বৃদ্ধি করে দিন এবং যাদের সহযোগিতায় গ্ন্থখানি প্রকাশিত হল প্রত্যেককেই উত্তম প্রতিদান দান করন: ।-আমীন! আমাদের বিশ্বাস, সমগ্র বিশ্বের ন্যায় এ দেশেও অনুদিত এ RE গ্রন্থ ব্যাপক আলোড়ন সৃষ্টি করবে। ইতিমধ্যে সর্বমহলে এর যতেষ্ঠ সাড়া লক্ষ্য করা গেছে। আমরা গ্রন্থখানির বহুল প্রচার কামনা করছি এবং আশা করছি গ্রন্থটি সংগ্রহের মাধ্যমে সাধারণ পাঠক, “আলিমসমাজ, লিখক, বক্তা সকলেই উপকৃত হবেন। আল্লাহ আমাদের সকলকে জেনে বুঝে সঠিকভাবে “আমাল করার তাওফিক দান করুন | - আমীন! ۱ | বিনীত সম্পাদনা পরিষদ
— পৃষ্ঠা ৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।