Contents 27 : প্রথমতঃ যে শব্দ মুবালাগার (বাড়তি অর্থের) প্রমাণ বহন করে; যেমন উমুক ব্যক্তি মানুষের মধ্যে সবচাইতে বেশি মিথ্যুক বা সে হচ্ছে মিথ্যাব শেষ সীমায় বা সে মিথ্যার স্ত € বা সে মিথ্যার খণি অথবা এরূপ অর্থবোধক ভাষ্য | প্রথমটির চেয়ে একটু নীচু পর্যায়ের যদিও এ স্তরের শব্দগুলোও মুবালাগার অর্থ বহণ করে। যেমন ঃ উমুক ব্যক্তি দাজ্জাল বা সে মিথ্যাবাদী বা অত্যাধিক জালকারী বা হাদীস জাল করে বা মিথ্যা বলে। উমুক ব্যক্তি মিথ্যার বা জাল করার দোষে দোষী বা সে হাদীস চুরি করে কিংবা সে বর্জিত বা মাতরূক (পরিত্যাজ্য) বা ধ্বংসপ্রাপ্ত বা হাদীসে বহিঃস্কৃত বা তাকে মুহাদ্দিসগণ মিথ্যার দোষে পরিত্যাগ করেছেন বা তাকে মূল্যায়ন করা হয় না বা সে নির্ভরশীল নয় অথবা যেসব ভাষ্য অনুরূপ অর্থ বহণ করে। উদ ব্যক্তির হাদীস পরিত্যাগ করা হয়েছে বা সে হাদীসের ক্ষেত্রে পরিত্যক্ত বা নিতান্তই দুর্বল বা একেবারেই দুর্বল বা মুহাদ্দিসগণ তাকে নিক্ষেপ করেছেন বা তার হাদীস লিখার যোগ্য নয় বা তার নিকট হতে বর্ণনা করাই হালাল নয় বা সে কিছুই না। তবে শেষোক্ত ভাষ্য ইবনু মাঈন ব্যতিত অন্য সকলের নিকট, কারণ তাব নিকট এ ভাষ্য দ্বারা যে ব্যক্তি কম হাদীস বর্ণনা করেছে তাকে বুঝানো হয়ে থাকে। উমুক ব্যক্তির দ্বারা দলীল গ্রহণ করা যায় না বা তাকে তীরা দুর্বল আখ্যা দিয়েছেন বা সে মুযতারিবুল হাদীস ( হাদীস উলটপালটকারী) বা দুর্বল বা তার অস্বীকার যোগ্য হাদীস রয়েছে বা তার বহু অস্বীকার যোগ্য হাদীস রয়েছে বা সে মুনকারুল হাদীস (হাদীসে অস্থীকৃত)। তবে ইমাম বুখারী কারো সম্পর্কে শেষোক্ত মন্তব্য করলে তার হাদীস বর্ণনা করাই হালাল নয়। উস্ুক ব্যক্তির ব্যাপারে সমালোচনা করা হয়েছে বা কিছু সমালোচনা করা হয়েছে বা তাকে একবার অস্বীকার করা হয়েছে অন্যবার স্বীকার করা হয়েছে বা সে সেরূপ নয় বা সে শক্তিশালী নয় বা সে দৃঢ় নয় বা সে দলীল নয় বা সে ভাল নয় বা সে হাফিয নয় বা তার মধ্যে বিরূপ মন্তব্য রয়েছে বা তার মধ্যে অজ্ঞতা রয়েছে বা তার মুখস্থ বিদ্যায় 6 রয়েছে বা তার হাদীস প্রায় দুর্বল ভুক্ত বা তার মধ্যে কিছুটা দুর্বলতা রয়েছে বা উমুক ৮718৮745782 ভার ব্যাপারে মুহাদ্দিসগণ চুপ থেকেছেন ۱ তবে ইমাম বুখারী যখন কোন ব্যক্তি সম্পর্কে শেষের ভাষ্য দু'টি বলেন, তখন তিনি তা দ্বারা বুঝিয়ে থাকেন এ ব্যক্তিকে যার হাদীসকে সুহাদ্দিসগণ মিথ্যার দোষে দোষী হওয়ার কারণে পরিত্যাগ করেছেন। ৫ ও ৬ নং স্তরের যে কোন একটি ভাষ্য যদি কোন বর্ণনাকারীর ক্ষেত্রে বলা হয় তাহলে তার হাদীস পরীক্ষা করার উদ্দেশ্যে গ্রহণ করা যেতে পারে। প্রথম চার স্তরের ভাষ্যগুলো হতে যে কোন একটির দ্বারা দোষণীয় কোন বর্ণনাকারীর হাদীস দলীল হিসাবে গ্রহণযোগ্য হবে না। এমনকি শাহিদ হিসাবে বা পরীক্ষা করার উদ্দেশোও না।
— পৃষ্ঠা ২৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।