Contents 22 যে হাদীসের বিশুদ্ধতা তোমার কাছে স্পষ্ট হবে, সে ক্ষেত্রে তুমি বলবে 8 )4 (قال رسول الله “রসূলুল্লাহ % বলেছেন ।” (মুক্বাদ্দামাহ সহীহ আত-তারগীব ওয়াত তারহীব) ফাযায়িলে “আমালের ক্ষেতে FT হাদীস আমল করা জারিয কিনা? “আকীদাহ ও আহকামের ক্ষেত্রে যেমন হালাল, হারাম, বেচা-কেনা, বিবাহ, তালাক ইত্যাদি ক্ষেত্রে দুর্বল হাদীসের উপর ‘আমাল করা যাবে না। কিন্তু অধিকাংশ আহ্লি “ইল্ম ও তাদের ছাত্রদের মাঝে এ কথা প্রসিদ্ধ হয়ে গেছে যে, ফাযায়িলে “আমালের ক্ষেত্রে দুর্বল হাদীস “আমাল করা জায়িয। তাদের ধারণা এ ব্যাপারে কোন মততেদ নেই। কেনই বা এমনটি হবে না, ইমাম নাবাবী তার কিতাবে এ সম্পর্কে একমত্যের কথা বর্ণনা করেছেন? কিন্তু তিনি যা বর্ণনা করেছেন তা স্পষ্টই প্রশ্নের সম্মুখীন । কেননা এ বিষয়ে যে মত পার্থক্য আছে তা জানা বিষয়। হাফিয ইবনু হাজার (রহঃ) বলেন ৪ “হাদীসের উপর “আমালের ক্ষেত্রে আহকাম অথবা ফাযায়িলের মধ্যকার কোন পার্থক্য নেই। কেননা এগুলোর প্রত্যেকটিই শারী'আত।” সেজন্যই কতিপয় মুহাক্কিক “আলিম বলেছেন, দুর্বল হাদীসের উপর কোনক্রমেই আমল করা যাবে না। আহকামের ক্ষেত্রেও নয়, ফাযীলাতের ক্ষেত্রেও নয়। যেমন শায়খ জামালুদ্দীন কাশিমী (রহঃ) তার “কাওয়ায়িদুল হাদীস” (পৃষ্ঠা ১১৩) গ্রন্থের মধ্যে একদল ইমামের মতামত উল্লেখ করেছেন। যারা কোন অবস্থাতেই দুর্বল হাদীসের উপর “আমাল করাকে বৈধ মনে করেননি । যেমন ইবনু মাঁঈন, ইমাম বুখারী, ইমাম মুসলিম, আবূ বাক্র আল- “আরাবী ও আরো অনেকে | তাদের দলে ইবনু হাযূম এবং আল্লামা শাওকানীও রয়েছেন। হাফিয ইবনু রাজাব “শারহুত-তিরমিষী” (কফ ২/১১২) গ্রন্থে বলেন : “ইমাম মুসলিম কর্তৃক তার সহীহ গ্রন্থের মুকাদ্দিমাহতে উল্লেখিত তাব্যগুলোর বাহ্যিকতা প্রমাণ করছে যে, যাদের থেকে আহকামের হাদীসগুলো বর্ণনা করা হয়ে থাকে তাদের ন্যায় ব্যক্তিদের নিকট ছাড়া অন্য কারো নিকট হতে তারগীব (উৎসাহমূলক) এবং তারহীবের (তীতিমূলক) হাদীসগুলোও বর্ণনা করা যাবে না।” আমি (আলবানী) বলছি, নিঃসন্দেহে এটাই সঠিক এবং তা কয়েকটি কারণে £ প্রথমতঃ বিনা মততেদে ‘আলিমগণের নিকট দুর্বল হাদীস দুর্বল ধারণা বা অনুমানের অর্থ বহন করে। তাই এঁকমত্যে এর উপর “আমাল জায়িয নয়। অতএব যে ব্যক্তি এর جم FIR ‘আমাল সম্পর্কিত کو হাদীসকে পৃথক করবে তাকে অবশ্যই এর দলীল দিতে হবে। হায় আফসোস, কোথায় পাবেন দলীল! আল্লাহ তা“আলা তো একাধিক আয়াতে অনুমানের উপর তিত্তি করে ‘আমাল করাকে অপছন্দ করেছেন সেখানে কিভাবে বলা যায় দুর্বল হাদীসের উপর “আমাল করা যাবে 8 ০০ (পা من তু ৫ 080 910 080 0! OAL ০1৮৩ به من ৮৪ 5 অর্থ ¢ “এ বিষয়ে তাদের কোন জ্ঞান নেই। তারা কেবল অনুমানের উপর চলে ۱ অথচ সত্যের ব্যাপারে অনুমান মোটেই ফলপ্রসু নয় ।” (সুরাহ আন-নাজম ২৭-২৮) إن 5582 إِلا ال )5 Lilt S98
— পৃষ্ঠা ২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।