Contents 18. ৮। IE ৪ যে হাদীসটি বেশি নির্ভরযোগ্য ব্যক্তি তার চেয়ে কম নির্ভরযোগ্য ব্যক্তির বিরোধিতা করে বর্ণনা করেছেন তাকে বলা হয় “মাহফুয” হাদীস। এ হাদীস গ্রহণযোগ্য। ৯। মাজহুল ৪ যে বর্ণনাকারীর সত্বা বা গুণাবলী সম্পর্কে কিছুই জানা যায় না তাকে “মাজহুল' বলা হয়। এরূপ বর্ণনাকারীর হাদীস গ্রহণযোগ্য নয়। ১০" জাহালাত ٠ যে সানাদের কোন বর্ণনাকারীর সত্ত্বা বা অবস্থা সম্পর্কে কিছুই জানা যায় না সে সানাদটিকে জাহালাত (অজ্ঞতা) FETS সানাদ বলা হয়। ১১। তাবে’ ৪ তাবে’ বলা হয় সেই হাদীসকে যে হাদীসের বর্ণনাকারীগণ বাক্য এবং অর্থের দিক দিয়ে অথবা কেবল অর্থের দিক দিয়ে এককভাবে হাদীস বর্ণনাকারীদের সাথে একমত্য পোষণ করেছেন। তবে হাদীসের মূল বর্ণনাকারী সহাবী একই ব্যক্তি হবেন। ১২। শাহিদ ঃ শাহিদ বলা হয় সেই হাদীসকে যে হাদীসের বর্ণনাকারীগণ বাক্য এবং অর্থের দিক দিয়ে অথবা শুধু অর্থের দিক দিয়ে এককভাবে হাদীস বর্ণনাকারীদের সাথে এঁকমত্য পোষণ করেছেন। এতে হাদীসের মূল বর্ণনাকারী (সহাবী) ভিন্ন হবেন একই ব্যক্তি হবেন না। ১৩। মুতাবা "আত ঃ হাদীস বর্ণনার ক্ষেত্রে বর্ণনাকারী অন্য বর্ণনাকারীর সাথে মিল রেখে বর্ণনা করলে তাকে বলা হয় ‘মুতাবা‘য়াত’ | এটি দুই প্রকার ۰ (ক) মুতাবা“আতু তাম্মাহ ۱ যদি সানাদের প্রথম অংশের বর্ণনাকারীর স্থলে অন্য বর্ণনাকারী মিলে যায়, তাহলে তাকে “মুতাবা“আত তাম্মাহ” বলা হয়। মুতাবা“আতু কাসিরাহ £ যদি সানাদের মাঝের কোন বর্ণনাকারীর স্থলে অন্য কোন و বর্ণনাকারী মিলে যায় তাহলে তাকে “মুতাবা*য়াতু কাসিরা' বলা হয় ۱ ১৪। মুসাহ্হাফ £ আভিধানিক অর্থে তাসহীফ বলা হয় লিখতে এবং পড়তে ভুল করাকে | পারিভাষিক অর্থে মুসাহ্হাফ বলা হয় ৪ শব্দ অথবা অর্থের দিক দিয়ে নির্ভরযোগ্যদের বর্ণনার বিরোধিতা করে হাদীসের শব্দে পরিবর্তন ঘটানোকে। তাসহীফ সানাদ ও মাতান উভয়ের মধ্যেই সংঘটিত হয় | সাধারণত শিক্ষক বা শায়খের নিকট শিক্ষা গ্রহণ না করে গ্রন্থরাজী হতে হাদীস গ্রহণকারী বর্ণনাকারী তাসহীফ-এর পতিত হয়ে থাকেন। হাফিয ইবনু হাজার রেহঃ)-এর নিকট মুসাহ্হাফ বলা হয় নির্ভরযোগ্যদের বর্ণনার বিরোধিতা করে হাদীসের সানাদে ব্যক্তির নামের বা হাদীসের ভাষার কোন শব্দের অক্ষরের এক বা একাধিক নুকতাকে শব্দের আকৃতি ঠিক রেখে পরিবর্তন করাকে।
— পৃষ্ঠা ১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।