যঈফ সুনানে ইবনে মাজাহ — যঈফ সুনানে ইবনে মাজাহ আল্লামা আলবানী একাডেমী কর্তৃক প্রকাশিত
/ 618
📝 Text 📖 PDF

Contents 14 চার 8 শায়খ আলবানী যঈফ সুনানে ইবনে মাজাহ্‌তে কেবল হাদীসের মাতান উল্লেখ করাকে যথেষ্ট মনে করেছেন। যেহেতু অনুদিত এই গ্রন্থের পাদটিকায় হাদীসের সানাদের দোষ উপস্থাপন করেছি, সে হিসাবে হাদীসের মূল আরবী ‘ইবারাতের সঙ্গে সম্পূর্ণ সানাদ উল্লেখ করেছি এবং পাঠকদের সুবিধার্থে সানাদস্থ দোষী ব্যক্তিকে চিহিত করে দিয়েছি। পীচ : অত্র গ্রন্থে দুটি পরিশিষ্ট সংযোজন করেছি যার প্রথমাংশে সুনানু ইবনে মাজাহ সম্পর্কে ইমাম আবু যুর‘আহর বক্তব্যকে ঘিরে ডঃ সা'দী আল-হাশিমী (রহঃ)-এর গবেষণাপূর্ণ চমৎকার ও গুরুত্ববহ লিখনী রয়েছে। সেখানে ইমাম আবু যুর'আহর বক্তব্যের বিশ্লেষণ ও খণ্ডনসহ সুনানু ইবনে মাজাহর এমন ১২৫জন বর্ণনাকারীর তালিকা পেশ করা হয়েছে, যাদের সূত্রে হাদীস বর্ণনায় ইমাম ইবনু মাজাহ ছয় গ্রন্থকারের মধ্যকার একক হয়ে গেছেন এবং এসব বর্ণনাকারীদের প্রত্যেকেই ইমাম আৰু যুর'আহ দুর্বল, মুনকার, সন্দেহভাজন ও হাদীস জালকারী বলে অভিহিত করেছেন। আর দ্বিতীয়াংশে সংযোজন করেছি শায়খ মুহাম্মাদ রশীদ নু“মানীর তাহকীকসহ তার রচিভ (4 ما مس‎ سنن ابن ماجه‎ ০৬০০, =U: গ্ৰন্থ হভে একটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ ۱ যেখানে ইবনু মাজাহ্‌র এমন ৩৪ টি হাদীস উল্লেখ করা হয়েছে যেগুলোকে ইবনুল জাওযী ভার “মাওয়ু'আত’ গ্রন্থে উল্লেখ করেছেন এবং আরো ৭ টি এমন হাদীস যেগুলোকে অন্যান্য মুহাদ্দিস বানোয়াট বলেছেন যা বানোয়াট বলে সন্দেহ করেছেন। ইনশাআল্লাহ পরবর্তী সংস্করণে ইবনু মাজাহ্র একক বর্ণনাগুলোর সমন্বয়ে রচিত ‘মিসবাহুয যুজাজাহ ফী যাওয়ায়িদে ইবনে মাজাহ’ গ্রন্থে উল্লিখিত আল্লামা বুসয়রী রেহঃ)-এর প্রদত্ত 48 হুকুম সহ বিবিধ গুরুত্বপূর্ণ তথ্য পরিশিষ্টে সংযোজন করা হবে। মহান আল্লাহর দরবারে হাজারো শুকরিয়া জানাচ্ছি যে, ভিনি আমার মত এক নগন্য বান্দাহকে এই মহৎকাজ আঞ্জাম দেয়ার তাওফীক দান করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এসব বিজ্ঞ “আলিমগণের প্রতি যারা তাদের মূল্যবান সময় ব্যয় করে আমার এই অনুবাদ গ্রন্থের পাণ্ডুলিপি পর্যবেক্ষণ ও সম্পাদনায় শামিল হয়েছেন । আরো কৃতজ্ঞতা জানাই সেসব দ্বীনী ভাইয়ের প্রতি যারা আমাকে এ কাজে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন, পরামর্শ দিয়েছেন এবং প্রচ সংশোধনে সময় দিয়েছেন। পাশাপাশি কৃতজ্ঞতা জানাই ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতিও | কেননা মূল হাদীস অনুবাদের ক্ষেত্রে তাদের প্রকাশনা থেকে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। আল্লাহ তাদের সকলকেই উত্তম প্রতিদান দিন। আমীন! আল্লাহর অশেষ মেহেরবাণীতে “যঈফ সুনানে ইবনে মাজাহ” গ্রন্থখানি পুরোটা এক খণ্ডে প্রকাশিত হলো । ইনশাআল্লাহ অচিরেই “সহীহ সুনানে ইবনে মাজাহ” তিন খণ্ডে প্রকাশ করা CT | সম্মানিত পাঠকদের প্রতি পুস্তক অনুবাদ এবং তথ্য উপস্থাপনে কোন ভুল পরিলক্ষিত হলে আমাদেরকে জানালে তা সাদরে গ্রহণের অঙ্গীকার থাকল। তাওফীক দান করুন৷ -আমীন | বিনীত আহসানুল্লাহ বিন সানাউল্লাহ

— Page 15 — This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.