Contents 13 হাসান সিন্দি (রহঃ)-এর “শারহু সুনানে ইবনে মাজাহ’ এবং ফুয়াদ ‘আব্দুল বাকীর ব্যাখ্যা সমন্বিত ডঃ মুস্তফা মুহাম্মাদ হুসাইনের সুনানু ইবনে মাজাহ্র উপর তাখরীজ গ্রন্থ উল্লেখযোগ্য | (গ) যে সমস্ত হাদীস দুর্বল হওয়ার কারণ সুনান ইবনু মাজাহ্্র বিভিন্ন শরাহ গ্রন্থেও পাইনি, সেক্ষেত্রে সহযোগীতা নিয়েছি বিশ্বের খ্যাতনামা মুহাদ্দিস ও মনীষীদের বিভিন্ন ব্যাখ্যা, প্রবন্ধ ও তাহৰ্বীকৃকৃত গ্ৰন্থাবলীর। তন্মধ্যে আল্লামা শাওক্বানী (রহঃ)-এর “নাইলুল আওতার”, ইবনুল কাইয়্যিম জাওযীর “যাদুল মা‘আদ” ¢ তাহঝ্বীক শুআইব আরনাউত্্ ও ‘আব্দুল ক্বাদীর আরনাউত্ব, “মুসনাদ লি ইমাম আহমাদ ইবনে হাম্বাল” : তাহঝকীক্ আহমাদ মুহাম্মাদ শাকির (রহঃ), মুহাম্মাদ শামসুল হাক্ 'আবীমাবাদীর “তা'লীকু মুগনী “আলা সুনানে দারাকুতনী”, সূয়ুতীর “জামেউস সাগীর” : তাখরীজ মাহ্দী রামারদাশ, ইবনুল কাইয়্যিমের “আওনুল মাবুদ” ইত্যাদি উল্লেখযোগ্য | কিতাবের পাদটিকায় যে গ্রন্থ থেকে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তথ্য প্রদান শেষে এ গ্রন্থ, গ্রন্থের লিখক বা মুহাক্কিকের নাম উল্লেখ করেছি। যেন বিস্তারিত জানতে আগ্রহী পাঠক উল্লিখিত গ্রন্থে তা দেখে নিতে পারেন। আমি আমার সীমিত জ্ঞানে যথাসাধ্য চেষ্টা করেছি এ গ্রন্থে বর্ণিত প্রতিটি হাদীস দুর্বল হিসাবে চিহ্নিত হওয়ার কারণ উপস্থাপন করতে ۱ আল্হামুদলিল্লাহ উপরোল্লিখিত পদ্ধতি অবলম্বনে অধিকাংশ হাদীসেরই দুর্বল দিক প্রকাশে সক্ষম হয়েছি। আর যেগুলো অবশিষ্ট রয়েছে যেগুলোর দোষনীয় দিকসমূহ পরবর্তীতে সংযোজনের চেষ্টা করব ইনশাআল্লাহ | তবে বলা বাহুল্য যে, পাদটিকায় শায়খ আলবানীর তাহক্ীকৃকৃত গ্রস্থাবলী ছাড়া অন্যান্য যে সকল গ্রন্থ থেকে হাদীস দোষযুক্ত হওয়ার দিকগুলো উপস্থাপন করেছি, তা নিশ্চয় শায়খ আলবানী কর্তৃক দোষী করণের দৃষ্টিকোণের তুলনায় কমই উপস্থাপিত হয়েছে। মুলতঃ তীর মত বিজ্ঞ তাহকীকৃবিদের গবেষণীলব্ধ লিখনী থেকে প্রতিটি বর্ণনার দুর্বলতার কারণ পেশ করা সম্ভব হলে হয়ত আরো অনেক দোষনীয় দিকই স্পষ্ট হয়ে যেত। তিন ¢ সুনানু ইবনে মাজাহ্র বর্ণিত হাদীসটি অর্থগতভাবে হোক বা শব্দগতভাবে, একই সানাদে হোক বা ভিন্ন সানাদে আরো যে সমস্ত হাদীসগ্রন্থে বর্ণিত হয়েছে, সেসব গ্রন্থের নাম এবং তথায় বর্ণিত হাদীসটির ক্রমিক নম্বর উল্লেখ করেছি। পুস্তকের পাদটিকায় এ ধরনের প্রায় ৫০টি গ্রন্থের তাখরীজ বর্ণনা করেছি। যেমন সহীহুল বুখারী, সহীহ মুসলিম, নাসায়ী, আবু দাউদ, তিরমিযী, মুয়াত্তা মালিক, আহমাদ, দারিমী, দারাকুতনী, ইমাম বায়হাক্ী'র- সুনানুল কুবরা, সুনানুস সাগীর ও ات ঈমান, ইমাম ত্বাবারানী'র- মু'জামুল কাবীর, আত্তসাত্ ও সাগীর, সহীহ ইবনু হিব্বান, সহীহ ইবনু দামিস্ক, তারীখে বাগদাদ, ইমাম বুখারীর- তারীখ ও আদাবুল মুফরাদ, মুসান্নাফ ‘আব্দুর রাষ্যাক, মুসান্নাক ইবনু আবী শায়বাহ, ইবনু “আদীর আল-কামিল, আবূ নু'আইমের-হিলয়্যা ও আখবারে আসবাহান, ইবনুল জারুদ-আল মুনতাকা, ইবনুল জাওযীর মাওযু'আত, তাহাভী, ইমাম 7 কিতাবুল উম্ম, মুসনাদে হুমাইদী, রাওইয়ানী*র মুসনাদ, তায়ালিসি, ‘আব্দ ইবনু হুমাইদ এর আল- মুনতাখাব মিনাল মুসনাদ, মুসনাদ আবূ “আওয়ানা, ইবনু হাযামের আল-যুহাল্লা, “উক্বাইলীর “আয-
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।