যঈফ সুনানে ইবনে মাজাহ — যঈফ সুনানে ইবনে মাজাহ আল্লামা আলবানী একাডেমী কর্তৃক প্রকাশিত
/ ৬১৮
📝 লেখা 📖 পিডিএফ

Contents 12 ১৩৩৯ টি হাদীসের সমন্বয়ে “মিসবাহুয যুজাজাহ ফী যাওয়ায়িদে ইবনে মাজাহ” 48 রচনা করে সেখানে ৪২৮ টি হাদীসের সানাদকে নির্ভরযোগ্য ও সহীহ, ১৯৯টি হাদীসকে হাসান, ৬১৩ টি হাদীসের সানাদকে দুর্বল এবং ৯৯ টি হাদীসের সানাদকে নিকৃষ্ট, মুনকার ও মিথ্যাবাদীদের বলে চিহ্নিত করেছেন। অর্থাৎ আল্লামা বুসয়রী (রহঃ) এর اہ‎ মোতাবেক সুনানু ইবনে মাজাহ্‌র শুধু একক বর্ণনাগুলোতেই ৭১২ টি হাদীস দুর্বল, বাজে ও মিথ্যুকদের সানাদে ۱758 বিখ্যাত পণ্ডিত ইমাম যাহাবী (রহঃ) বলেছেন, সুনানু ইবনে মাজাহতে দলীলের অযোগ্য হাদীসের সংখ্যা প্রায় ১০০০ (এক হাজার) | অতএব ভেজালযুক্ত হাদীস অনুপাতে ‘আমাল করার নির্বুদ্ধিতা ও রসূলুল্লাহ &&-এর নামে মিথ্যা হাদীস প্রচারের ভয়াবহতা থেকে পরিত্রাণের জন্য দুর্বল ও দোষযুক্ত হাদীসগুলোকে চিহ্নিত করে তা জনসম্মুখে প্রকাশ করার গুরুত্ব অপরিসীম । আর এই গুরুত্ব অনুধাবন করেই আমি “যঈফ সুনানে ইবনে মাজাহ” গ্রন্থখানি অনুবাদে মনোনিবেশ করি। আমার এই অনুবাদকৃত গরন্থটিতে আমি বেশকিছু গুরুত্বপূর্ণ ও চমকপ্রদ তথ্য সংযোজন করেছি, যা শায়খ আলবানী (রহঃ)-এর “যঈফ সুনানে ইবনে মাজাহ’ গ্রন্থে ছিল না। তা হচ্ছেঃ এক £ গ্রন্থের শুরুতে হাদীস শাস্ত্রে ব্যবহৃত বিভিন্ন পরিভাষা, গ্রহণযোগ্য ও অগ্রহণযোগ্য হাদীসের পরিচিতি, যঈফ হাদীস “'আমালযোগ্য কিনা, যেসব কথার দ্বারা বর্ণনাকারীদের দুর্বলতা ও দোষ প্রকাশ পায় তার স্তর ইত্যাদি বিষয় সংযোজন করেছি। যা সাধারন পাঠকদের জন্য এ গ্রন্থ অনুধাবনে সহায়ক হবে। দুই £ যেসব দোষের কারণে বর্ণিত হাদীসগুলোকে দুর্বল হিসাবে চিহিত করা হয়েছে তা উল্লেখের জন্য গ্রন্থটিতে অসংখ্য পাদটিকা সংযোজন করেছি। সেখানে সংক্ষিপ্তকারে বর্ণিত হাদীস ও তার সানাদসমূহের দোষ-ক্রটি এবং শায়খ আলবানীর পাশাপাশি আরো অন্যান্য যেসব মুহাক্কিক ও মুহাদ্দিস হাদীসটিকে দুর্বল বলে মত ব্যক্ত করেছেন তা উপস্থাপন করেছি। যা সাধারন পাঠকদের জন্য গ্রন্থটির গ্রহণযোগ্যতা ও নির্ভরযোগ্যতায় দৃঢ়তা যোগাবে বলে আমার বিশ্বাস। যে সমস্ত রন্থাবলীর সাহায্যে এবং যে পদ্ধতি অবলম্বনে এ কাজ সম্পন্ন করেছি তা নিম্নরূপ ৪ (ক) যঈফ সুনানে ইবনে মাজাহতে হাদীসের হুকুম প্রদানের পর শায়খ আলবানী (রহঃ) তাঁর প্রণীত ওত ত যেসব গ্রন্থের তাখরীজ উল্লেখ করেছেন এসব গ্রস্থাবলী থেকে বর্ণিত হাদীসের দুর্বলতা সম্পর্কে তিনি যা আলোচনা করেছেন তা উপস্থাপন করেছি। অর্থাৎ এক্ষেত্রে তীর তাহবীকৃকৃত সিলসিলাহ যঈফাহ্‌, সিলসিলাহ্‌ সহীহাহ্‌, ইরওয়াউল গালীল, তামামুল মিন্নাহ, তাহকীক্‌ মিশকাত, গায়াতুল মারাম, তাহজীরুস সাজিদ ইত্যাদি গ্রন্থের সহযোগিতা নিয়েছি। (খ) এ গ্রন্থে বর্ণিত যেসব হাদীসের দোষ শায়খ আলবানীর ইঙ্গিতকৃত তাহকীক্‌ গ্রন্থে উল্লেখ নেই, বা ইঙ্গিতকৃত যেই তাহকীক গ্রন্থের পাণ্ডুলিপি আমার কাছে নেই বা যেগুলোর শেষে আলবানীর কোন جو‎ গ্রন্থের তাখরীজ উল্লেখ নেই সেক্ষেত্রে বর্ণিত হাদীস ও সানাদের ত্রুটি অণেষনের জন্য আমি সুনানু ইবনে মাজাহ্‌র বিভিন্ন শরাহ ও তাখরীজ গ্রন্থের শরনাপন্ন হয়েছি। তন্মধ্যে শায়খ আবুল

— পৃষ্ঠা ১৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।