যঈফ সুনানে ইবনে মাজাহ — যঈফ সুনানে ইবনে মাজাহ আল্লামা আলবানী একাডেমী কর্তৃক প্রকাশিত
/ ٦١٨
📝 نص 📖 PDF

Contents আল্লামা নাগিরম্দীন আলবানী রেহঃ)-এর পরিচিতি মহান আল্লাহ রব্বুল “আলামীন তীর প্রিয় রসূল 48-এর মুখ নিসৃত বাণীকে কলুষমুক্ত করে যাচাই-বাছাই ও বিচার বিশ্লেষণের মাধ্যমে পৃথিবীর মুসলিমদের সম্মুখে বিশুদ্ধ সুন্নাহ উপস্থাপন করার তাওফীক যে কয়জন বান্দাহকে দিয়েছেন তাদের মধ্যে হাফিয যাহাবী (রহঃ) ও হাফিয ইবনু হাজার আসকালানী (রহঃ)-এর পর আল্লামা নাসিরুদ্দীন রেহঃ)-এর নাম বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। তার পুরো নাম আবু “আব্দুর রহমান মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রহঃ)। জন্ম £ যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহঃ). ১৯১৪ ঈসায়ী সনে পূর্ব ইউরোপের একটি মুসলিম অধ্যুষিত দেশ আলবেনিয়ার রাজধানী কুদরাহ্‌তে জন্মগ্রহণ করেন। আলবেনিয়ায় জন্মগ্রহণ করার কারণে তিনি ‘আলবানী’ নামে অভিহিত হন। তার পিতার নাম নূহ নাতাজী আলবানী । তিনি তৎকালীন সময়ে একজন প্রসিদ্ধ হানাফী “আলিম ছিলেন। তিনি ঈমান রক্ষার্থে পরবর্তীতে সিরিয়ায় হিজরত করেন। শিক্ষা-দীক্ষা e দামিশৃুকের একটি মাদ্রাসা হতে তিনি প্রাথমিক শিক্ষা লাভ করেন। অতঃপর তার পিতার বন্ধু শায়খ সায়ীদ আল-বুরহানীর নিকট ফিক্হের বিভিন্ন গ্রন্থ এবং আরবী সাহিত্য ও বালাগাত প্রভৃতি গ্রন্থ অধ্যয়ন করেন। একবার তিনি মিশরের আল্লামা রশীদ রিযা সম্পাদিত “আল- মানার” এর একটি সংখ্যায় ইমাম.গাষযালী রেহঃ)-এর প্রবন্ধ পাঠ করেন। এই প্রবন্ধই তাকে হাদীস চর্চা ও রিজাল শাস্ত্রের গবেষণায় পিপাসার্ত করে তুলে। পরবর্তীতে তিনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হন যে, সাধারণ মুসলিমদের সামনে আল্লাহর নাবী %8-এর বিশুদ্ধ সুন্নাহ উপস্থাপন করবেন আল্লাহ তার এই ইচ্ছাকে বাস্তবরূপ দান করার তাওফীক দান করেছেন এবং তার জন্য জ্ঞানের ভাগ্তারকে উন্মুক্ত করে দিয়েছেন। ' ۱ কর্মজীবন ৪ আল্লামা নাসিরুদ্দীন আলবানী (রহঃ) নিজেই বলেছেন- “আল্লাহ আমাকে অসংখ্য সম্পদ দান করেছেন। তার মধ্যে একটি হলো, আমার পিতা আমাকে ঘড়ি মেরামত করার কাজ শিখানো ।” যৌবনের প্রথম দিকে তিনি ঘড়ি মেরামত করে জীবিকা অর্জন করেন। কিন্তু পাশাপাশি অধিকাংশ সময় তিনি হাদীস অধ্যয়ন ও গবেষণা এবং বই লেখার কাজে ব্যয় করতেন। তিনি মাদীনাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ে তিন বছর অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। কর্ম জীবনের অধিকাংশ সময়েই তিনি গবেষণা, লেখালেখি ও বক্তৃতা দানে ব্যস্ত থাকেন। এর ফলে হাজার বছর ধরে হাদীস শাস্ত্রের যে খিদমাত হয়নি, বিংশ শতাব্দীতে তিনি তা করার তাওফীক লাত করেন। রচনাবলী ۱ আল্লামা নাসিরুদ্দীন আলবানী রেহঃ)-এর প্রকাশিত ও অপ্রকাশিত গ্রন্থের সংখ্যা প্রায় ৩০০। তার মধ্যে কয়েকটি হলো ৪ (১) সিলসিলাতুল আহা-দীসিয যঈফাহ্‌ ওয়াল মাউর্য'আহ (২) সিলসিলাতুল আহা-দীসিস সহীহাহ্‌ (৩) ইরওয়া-উল গালীল ফী তাখরীজি মানা-রিস সাবীল, (8) যঈফ সুনানে ইবনে মাজাহ-_২

— صفحة ١٠ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.