http://islamiboi.tk সহীহ মুসলিম ৮৩ সম্মিলনকারী ৷ আল্লাহর শপথ! যারা তোমার সাথে দুর্ব্যবহার করেছে তাদের চেয়ে তুমি উত্তম । অতঃপর আবদুল্লাহ ইবনে উমার (রা) চলে গেলেন। তার অবস্থান এবং মন্তব্য (ইবনে যুবাইর সম্পর্কে). হাজ্জাজের কানে পৌছলো। এই ইতর লোক পাঠিয়ে তার (ইবনে যুবাইরের) লাশ ফাসীকাষ্ঠ থেকে নামিয়ে ইহুদীদের কবরে তা নিক্ষেপ করায় । অতঃপর সে তার (আবদুল্লাহ) মা আসমা বিনতে আবু বাক্রের (রা) কাছে তাকে ডেকে আনার জন্য লোক পাঠায় । কিন্তু তিনি হাজ্জাজের কাছে. উপস্থিত হতে অস্বীকৃতি জানান। সে আবারো তাকে ডেকে নেয়ার জন্য দূত পাঠায় এবং বলে যে, তুমি স্বেচ্ছায় আসলে আসো অন্যথায় আমি এমন লোক পাঠাবো, যে তোমার চুলের বেনী ধরে টেনে নিয়ে আসবে। রাবী বলেন, এবারও তিনি অস্বীকৃতি জ্ঞাপন করে বললেন, তুমি যতক্ষণ এমন ব্যক্তিকে না পাঠাবে, যে আমার চুলের বেনী ধরে টেনে নিতে পারে- আমি ততক্ষণ তোমার কাছে যাব না। রাবী বলেন, হাজ্জাজ বলল, আমার জুতা আনো, সে জুতা পরল এবং সদর্পে রওনা হল । অবশেষে আসমার (রা) ঘরে এসে পৌছলো। সে বলল, তুমি দেখেছ আমি আল্লাহর দুশমনের সাথে কিরূপ ব্যবহার করেছি । তিনি উত্তরে বললেন, আমি দেখেছি তুমি তার পার্থিব জীবনকে ক্ষতিগ্রস্ত করেছ আর সে তোমার আখিরাতকে বরবাদ করে দিয়েছে। আমি জানতে পেরেছি তুমি তাকে বলেছ, ‘হে দুটি কোমর-বন্ধনীর পুত্র ৷' আল্লাহর শপথ! আমি নিশ্চিতই দুই কোমরবন্ধ ব্যবহারকারিণী। একটি কোমর বন্ধ হচ্ছে- আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং" আবু বাক্রের (রা) খাদ্যদ্রব্য বেঁধে তুলে রাখতাম যাতে পশু তা খেয়ে ফেলতে না পারে। আর দ্বিতীয়টি হচ্ছে- সেই কোমরবন্ধ যা মহিলাদের প্রয়োজন । সাবধান! রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বর্ণনা করেছেন : “সাকীফ গোত্র থেকে এক মিথ্যাবাদী এবং এক নরহত্যাকারীর আবির্ভাব হবে।” মিথ্যাবাদীকে আমরা অবশ্যই দেখেছি। আর গণহত্যাকারী তোমাকে ছাড়া আর কাউকে আমি মনে করি না। এ কথা শুনে হাজ্জাজ উঠে পড়ল এবং তার কথার কোন প্রতিউত্তর করল না। টীকা : ‘সাকীফ' আরবের একটি প্রসিদ্ধ গোত্রের নাম । এই বংশ থেকে চরম মিথ্যাবাদী মুখতার ইবনে আবু উবাইদ সাকাফীর আবির্ভাব হয়। সে নবুয়াতের দাবী করেছিল এবং বলেছিল যে, তার ফাছে জিবরাঈল ফেরেশতা আসা-যাওয়া করে। হাদীসে মিথ্যাবাদী বলতে এই ব্যক্তিকে বুঝানো হয়েছে। এ ব্যাপারে বিশেষজ্ঞগণ একমত পোষণ করেছেন। দ্বিতীয়ত নরঘাতক বলতে স্বৈরাচারী হাজ্জাজ ইবনে ইউসুফ সাকাফীকে বুঝানো হয়েছে। এঁতিহাসিকদের বর্ণনা অনুযায়ী এই নর-পিশাচ ১,১২,০০০ মতান্তরে ১,৫০,০০০ লোককে নি্বির্চীরে হত্যা করেছে। এই অভিশগ্ডের মৃত্যুর সময় ৫০,০০০ হাজার নারী-পুরুষ কারাগারে বন্দী ছিল। { অনুচ্ছেদ : ৮৯ পারস্য (ইরান)-বাসীদের মর্যাদা । oc so Foc c-cd so 2G -3 ৰ - A> tp FY Sl Ja>s Led LS EA GBI LE — ES 13) GL IUG Ul AE UG
— পৃষ্ঠা ৯৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।