সহীহ মুসলিম ৮ম খণ্ড
/ ৬২০
📝 লেখা 📖 পিডিএফ

http://islamiboi.tk সহীহ মুসলিম ১২৫ BSG Ny aly df LG UG be Ny pac Ue ৬৪০৬। আৰু হুরায়রা (রা) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। তিনি (রাসুলুল্লাহ) বলেছেন : দানের দ্বারা সম্পদ কমে না। যে ব্যক্তি ক্ষমা করেন আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন। আর যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নমনীয়তা ও বিনয়ীর পথ গ্রহণ করে আল্লাহ তার মর্যাদা উন্নত করেন। Ye sf 5B af lf if ull A) Ei :1)6 f L255 Bl UG Edt UV G33 106 YE dl EE HL 0S oA 43 58 SOY EE 1 ila LE ৬৪০৭ । আবু হুরায়রা (রা) বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : গীবত কি তোমরা জানো? লোকেরা বললো : আল্লাহ ও তার রাসূলই ভাল জানেন । রাসুলুল্লাহ বললেন : তুমি তোমার কোন ভাই সম্পর্কে এমন কথা বলবে যা সে উপস্থিত থাকলে অপছন্দ করতো- এটাই গীবত । প্রশ্ন করা হলো, আমি যে কথা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে বিদ্যমান থাকে তাহলেও কি সেটা গীবত হবে? উত্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন : তুমি যা বলো তা যদি তার মধ্যে বিদ্যমান থাকে তাহলে এটা গীবত। আর যে কথা তুমি বল তা যদি তার মধ্যে বিদ্যমান না থাকে তাহলে সেটা হলো বোহতান বা মিথ্যা অপবাদ । টীকা : ইমাম নববী (র) বলেন, ছ’টি কারণে গীবত করা জায়েয ৷ যথা (১) বিচারক অথবা বাদশাহ- এর কাছে যালিমের অনুপস্থিতিতে মযলুমের জন্য তার যুলুম সম্পর্কে অবহিত করা এবং বলা যে, সে আমার উপর এ যুলুম করেছে। (২) কোন অপরাধী সম্পর্কে এমন ব্যক্তির কাছে অভিযোগ করা যে তাকে শায়েস্তা করতে সক্ষম (৩) মাসআলার সমাধানের জন্য কারো কোন অভ্যাস বা কাজ সম্পর্কে অবহিত করে ফতওয়া চাওয়া । তবে এ ক্ষেত্রে নাম উল্লেখ না করে পরোক্ষভাবে জিজ্ঞেস করাটা উত্তম । (8) অনিষ্ট থেকে মুসলমানদেরকে বাচানোর উদ্দেশ্যে গীবত করা । যেমন হাদীস বর্ণনাকারীদের সমালোচনা করা, বিবাহের প্রস্তাব নিয়ে পরামর্শের ক্ষেত্রে গুণাগুণ বলা । কোন ক্রুটিপূর্ণ বস্তু বিক্রয়ের সময় ক্রেতাকে অবহিত করে দেয়া ইত্যাদি । (৫) যে প্রকাশ্যে এবং দিবালোকে অপরাধমূলক কাজ করে বেড়ায় । যেমন মদ পান করে, যুলুম করে তার কথা লোকদেরকে জানিয়ে তাকে সাবধান করে দেয়া । (৬) যদি কেউ কোন উপাধিতে প্রসিদ্ধ হয়ে যায় এবং প্রশংসার উদ্দেশ্যে তা বলা হয়। তবে হেয় প্রতিপন্ন করার জন্য বলা যাবে না। . অনুচ্ছেদ : ২০ অপরের দোষ-ক্রুটি গোপন রাখার সুফল । | 3 ৮ | ০৩ ৩] Eh FE

— পৃষ্ঠা ১৩৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।