http://islamiboi.tk EAE Eo o27 off + CR az FE se if i a es Lk Ll OLS Cb oP LN SA ul Cals Ul db :J6 EE pl bist ত LG Ee I EE EEL 0 EE EE SLL ELL LEG EBT 5 Df ELE Uf CALS LO GE ALLEL SS LOD EEA Ld DCE IGG ie WS Uf as BIN GLE Binet UU ‘। El FL gk DS Sis Ef 55 ৬৩৭১। আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত । তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন : কিয়ামতের দিন মহান আল্লাহ (কোন এক ব্যক্তিকে লক্ষ্য করে) বলবেন, হে আদম সন্তান! আমি রোগাক্রান্ত হয়েছিলাম । কিন্তু তুমি আমার সেবা করোনি । সে বলবে, হে আমার প্রতিপালক! তুমিতো বিশ্বজগতের প্রভু, আমি কি করে তোমার সেবা করতে পারি? আল্লাহ বলবেন, তোমার কি মনে নেই যে, আমার অমুক বান্দাহ রোগাক্রান্ত হয়েছিলো । তখন তুমি তার খৌজ-খবর নেওনি । যদি তুমি তার সেবা করতে তাহলে আমাকে সেখানে পেতে। অতঃপর অপর এক ব্যক্তিকে মহান আল্লাহ বলবেন- হে আদম সন্তান! আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খেতে দাওনি। সে বলবে, হে প্রতিপালক! তুমি তো সারা জাহানের মালিক, আমি কিভাবে তোমাকে খাওয়াতে পারি। আল্লাহ বলবেন, তোমার কি স্মরণ নেই যে, আমার অমুক বান্দাহ তোমার কাছে খাবার চেয়েছিলো কিন্তু তুমি তাকে খেতে দাওনি। তোমার কি এ কথা জানা ছিল না যে, তুমি যদি তাকে খেতে দাও তাহলে এর সওয়াব আমার কাছে পাবে। অতঃপর তিনি (অপর একজনকে) বলবেন : হে আদম সন্তান! আমি তোমার কাছে পানি চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে পান করাওনি। সে বলবে, প্রভু হে। আমি তোমাকে কিভাবে পান করাতে পারি। তুমি তো বিশ্বজাহানের প্রতিপালক! আল্লাহ বলবেন, আমার অমুক বান্দাহ তোমার কাছে পানি চেয়েছিলো তুমি তাকে পানি দাওনি। যদি তখন তুমি তাকে পানি পান করাতে তাহলে এখন তা আমার কাছে পেতে । অনুচ্ছেদ : ১৩ রোগ-শোক বা যে কোন প্রকার বিপদের বিনিময় মুমিনের সওয়াব লাভ হয়।
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।