“তারা কি এই উদ্দেশ্যে দেশ ভ্রমণ করেনি- যাতে তারা সমঝদার হৃদয়ের অধিকারী হতে পারে? (২২ 8৪৬) এ আয়াতসমূহের প্রথম অংশগুলো দর্শন ও পরীক্ষণের জন্য নির্দেশ দেয়। দ্বিতীয় অংশ কারণ অনুসন্ধানের মনোবৃত্তি যোগায়। এভাবে পরীক্ষামূলক কর্ম হচ্ছে প্রকৃতিকে বোঝার একটি অপরিহার্য পদ্ধতি। কিন্তু ব্যতিক্রম হচ্ছে, কিছু বুদ্ধিজীবী অভিযোগ করেন, প্রকৃতি সম্পর্কে আমাদের সকল তথ্য.সরাসরি অনুভূতি থেকে উৎসারিত নয়। যদি আমরা আমাদেরকে অনুভূতির মধ্যে বন্দী করে রাখি এবং আমাদের মেধা ব্যবহার না করি, তবে আমরা পত্তদের চাইতে উত্তম বলে বিবেচিত হব না £ '....তাদের অন্তর রয়েছে, তা দিয়ে বিবেচনা করে না; তাদের চোখ রয়েছে, তা দিয়ে দেখে না; আর তাদের কান রয়েছে, তা দিয়ে শুনে না। তারা চতুষ্পদ জন্তর মত, বরং তাদের চেয়েও নিকৃষ্টতর। তারাই হল অমনোযোগী ।' (৭ $ ১৭৯) তদুপরি কুরআন প্রায়ই বলে যে, প্রকৃতিতে অবস্থিত ইলাহ চিহাদি সেই মানুষদের পক্ষেই পাওয়া সন্ভব যারা বুদ্ধি ও গভীর চিন্তার অধিকারী £ “নিশ্চয় আসমান ও যমীন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে নিদর্শন রয়েছে বোধসম্পন্ লোকদের জন্য, যারা দাড়িয়ে, বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা-গবেষণা করে আসমান ও যমীন সৃষ্টির বিষয়ে" (৩ £১৯০-১৯১) “নিশ্চয় আসমান ও যমীনের সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে এবং নদীতে নৌকাসমূহের চলাচলে মানুষের জন্য কল্যাণ রয়েছে। আর আল্লাহ আকাশ থেকে যে পানি বর্ষণ করছেন, তা দ্বারা মৃত যমীনকে জীবন্ত করে তুলেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সবকরম জীব-অন্ত । আর আবহাওয়ার পরিবর্তনে এবং মেঘমালায় যা তারই হুকুমের অধীনে আসমান ও যমীনের মাঝে বিচরণ করে- নিশ্চয় সে সমন্ত বিষয়ের মাঝে নিদর্শন রয়েছে বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য ।' (২ £ ১৬৪) কুরআন আমাদেরকে এ থেকে শিক্ষা দেয় যে, জড় বিশ্বে এমন অনেক বাস্তবতা আছে যা আমরা আমাদের জ্ঞানোন্ডিয় দ্বারা আয়ত্ব করতে পারছি না “তোমরা যা দেখ, আমি তার শপথ করছি এবং তোমরা যা দেখ না- তার।' (৬৯ ৬৮৩৯) “তিনি খুঁটি ব্যতীত আকাশমণ্ডলী সৃষ্টি করেছেন- তোমরা তা দেখছ।' (৩১ ৪ ১০) মূলত কুরআন তাদেরকে বাতিল ঘোষণা করে যারা মনে করে, জড় বিশ্বের ব্যাপারে আমাদের তথ্যের কেবলমাত্র সূত্র হচ্ছে ইন্দ্রিয় জ্ঞান। “আপনার নিকট আহলে কিতাবরা আবেদন জীনায় যে, আপনি তাদের উপর আসমান থেকে লিখিত কিতাব নাধিল করিয়ে নিয়ে আসুন। বস্তুত এরা মূসার কাছে এর চেয়ে গুরুতর দাবি পেশ করেছিল। বলছিল, একেবারে সরাসরি আমাদের আল্লাহকে দেখাও। অতএব তাদের উপর বন্তরপাত হয়েছে তাদের পাপের দরুন।' (8 $ ১৫৩) ৯৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।