প্রত্যেকে নির্দিষ্ট সময় মোতাবেক আবর্তন করে। তিনি সকল বিষয় পরিচালনা করেন, নিদর্শনসমূহ প্রকাশ করেন, যাতে তোমরা নিজেদের পালনকর্তার সাথে সাক্ষাত সম্বন্ধে নিশ্চিত বিশ্বাসী হও।' (১৩ ৫২) “তিনিই তোমাদের কল্যাণে নিয়োজিত করেছেন রাত্রি, দিন, সূর্য এবং চন্দ্রকে। তারকাসমূহ তারই নির্দেশে নিয়ন্ত্রিত রয়েছে। নিশ্চয় এতে বোধশক্তিসম্পন্নদের জন্য নিদর্শনাবলী রয়েছে। তোমাদের জন্য পৃথিবীতে যেসব রং-বেরংয়ের বন্ত ছড়িয়ে দিয়েছেন, সেগুলোতে নিদর্শন রয়েছে তাদের জন্য যারা চিন্তা-ভাবনা করে। তিনিই কাজে লাগিয়ে দিয়েছেন সমুদ্বকে, যাতে তা থেকে তোমরা তাজা মাছ খেতে পার এবং তা থেকে বের করতে পার পরিধেয় রত্বু অলঙ্কার । তোমরা তাতে নৌযান- সমূহকে পানি চিরে অগ্রসর হতে দেখবে এবং যাতে তোমরা আল্লাহ্র কৃপা অন্বেষণ কর এবং যাতে তার অনুগ্রহ স্বীকার কর।' (১৬ £ ১২-১৪) | যদি গ্রকৃতি সম্পর্কে জ্ঞানার্জন সম্ভবপর না হতো তবে কুরআন আমাদের সৃষ্টির উৎপত্তি ও বিবর্তন ধারা এবং ইন্দরিয়গাহ্য বন্ত সম্পর্কে অধ্যয়ন করার সুপারিশ করতো না। তদুপরি কুরআনে এমন আয়াতসমূহ রয়েছে যা এ ব্যাপারে স্পষ্টভাবে দিকনির্দেশ দান করে ঃ 'এখন আমি তাদেরকে আমার নিদর্শনাবলী প্রদর্শন করব পৃথিবীর দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যে; ফলে তাদের কাছে ফুটে ওঠবে যে, এ কুরআন সত্য । আপনার পালনকর্তা সর্ববিষয়ে সাক্ষ্যদাতা, এটা কি যথেষ্ট নয়?' (8১ $ ৫৩) অন্যদিকে কুরআন সকল মানুষের জন্য পথনির্দেশক গ্রন্থ এবং মানব জীবনের আচার-আচরণের সাথে সম্পৃক্ত কোন বিষয়কে উপেক্ষা করেনি ঃ “সেদিন প্রত্যেক উম্মতের মধ্যে আমি একজন বর্ণনাকারী দীড় করাব তাদের বিপক্ষে তাদের মধ্য থেকেই এবং তাদের বিষয়ে আপনাকে সাক্ষীস্বরূপ উপস্থিত করব। আমি আপনার প্রতি কিতাব নাযিল করেছি যেটি এমন যে, তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, হেদায়াত, রহমত এবং মুসলিমদের জন্য সুসংবাদ ।' (১৬৪৮৯) “এ গ্রন্থে আমি কোন কিছুই উপেক্ষা করিনি (৬ £ ৩৮) অতএৰ আমরা আশা করি যে, সচেতনভাবে অধ্যয়নের মাধ্যমে যে কেউ এ কিতাব থেকে প্রকৃতি চর্চার সঠিক পথ ও পদ্ধতি সম্পর্কে সিদ্ধান্তে পৌছতে পারবে । প্রকৃতি সম্পর্কে জানার পদ্ধতি কুরআনের মতে প্রকৃতি পাঠের জন্য সাধারণ পদ্ধতি হচ্ছে আমাদের বিবেক ও বুদ্ধি $ “আল্লাহ তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছেন, তোমরা কিছুই জানতে না। তিনি তোমাদেরকে কর্ণ, চক্ষু ও অন্তর দিয়েছেন, যাতে তোমরা অনুষ্বহ স্বীকার কর।' (১৬ £ ৭৮) আমরা দর্শন ও প্রতিফলনের অনুসারী পরীক্ষণের মাধ্যমে শিখে থাকি ঃ “বল, তোমরা পৃথিবীতে ভ্রমণ কর এবং অনুধাবন কর কিভাবে তিনি সৃষ্টিকর্ম শুরু করেছেন।' (২৯ ৪ ২০) ইসলামী আইন ও বিচার ৯৭ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।