ক্ষতিগ্রস্ত হয়েছে, অপরাধীর এ পরিমাণ ক্ষতি করা সম্ভব না হলে অবশিষ্টাংশের জন্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তির জরিমানা প্রাপ্তির অধিকারী হওয়া যুক্তিসংগত। মুজিহাহ এর চেয়ে বেশি আঘাতে কিসাস প্রয়োগ সম্ভব নয়, ইমাম শাফেয়ীর এমতের সাথে হানাফীদের অনেকেই একমত। তবে হানাফীদের একাংশের বক্তব্য হলো, অতিরিক্তের জন্যে জরিমানার অধিকারী হবে না। কারণ তাহলে একই অংগের শাস্তি কিসাস ও জরিমানা উভয়টি এককব্রিত হয়ে যায়, যা আইনত বৈধ নয় ।৩৭ মাথা ও মুখমণ্ডলের জখমে জরিমানা ইচ্ছাকৃত কোন অপরাধে যদি কিসাস কার্যকরি করা সম্ভব না হয়, অথবা অনিচ্ছাকৃতভাবে অপরাধ সংঘটিত হয়ে থাকে সেক্ষেত্রে কিসাসের পরিবর্তে জরিমানা সাব্যস্ত হবে।৩৮ এই জরিমানা কখনো নির্দিষ্ট হয় আবার কখনো অনির্দিষ্ট হয়ে থাকে। সকল ফকীহ এ ব্যাপারে একমত, ক্রমধারায় মুযিহাহ এর পূর্ববর্তী সকল জখমের কোন নির্দিষ্ট জরিমানা নেই।৩৯ অবশ্য ইমাম আহমদ র. থেকে একটি বর্ণনা এমনও রয়েছে, দামিয়াতে একটি উট, বাযিআয় দু'টি উট, মুতালাহিমায় তিনটি উট এবং সামাহাকে চারটি উটের জরিমানা হবে। দলীল হিসেবে এর প্রমাণে বলা হয়, সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত এই জরিমানার পক্ষাবলম্বী ছিলেন। তবে এটি হাম্বলীপহ্থীদের সর্বজনগ্রাহ্য মতামত নয়।৪০ মাথা ও মুখমন্জলের জখমের ক্রমধারায় মুযিহার পরের জখমগ্ডলোর অপরাধের ক্ষেত্রে জরিমানা নির্দিষ্ট ১. জমহুর ফকীহগণের মতে মুযিহার নির্দিষ্ট জরিমানা (৫) পাঁচটি উট । আঘাত মাথায় হোক আর মুখমণ্ডলে হোক তাতে কোন তারতম্য নেই।৪১ ফকীহদের একটি দল মনে করেন, মাথার আঘাতের বিপরীতে চেহারার আঘাতে দুগ্তণ বেশি জরিমানা ধার্য হওয়া উচিত। কেননা, মাথার চেয়ে চেহারার আঘাত বেশি দৃষ্টিকটু । মাথার জখম চুলের দ্বারা আড়াল করা যায় কিন্তু চেহারার আঘাত আড়াল করা যায় না।৪২ ইমাম আবু হানিফা, ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ র. এর মতে মুষিহা'র পর্যায়তুক্ত আঘাত চেহারায় হোক আর মাথায় হোক তাতে নির্দিষ্ট জরিমানার চেয়ে বেশি সাব্যস্ত হবে না। ইমাম মালিক র. এর বহুল আলোচিত মত হলো, মাথা কিংবা চেহারার জখম ভরাট হওয়ার পরও যদি দৃষ্টিকটু দেখায় তাহলে দৃষ্টিকটু হওয়ার জন্যে নির্দিষ্ট জরিমানা ছাড়াও ন্যায়সংগত অতিরিক্ত জরিমানা আদায় করা যাবে ।৪৩ ২. হাশিমা (যে আঘাতে হাড় ভেঙে গেলেও যথাস্থানে বহাল থাকে) পর্যায়তুক্ত আঘাতে দুটি : জরিমানা ধার্য হয়। হাশিয়ায় দশ উট জরিমানার বিষয়টি রসূল স. এর সরাসরি কোন হাদীস দ্বারা সাব্যস্ত নয়। সাহাবী হযরত যায়েদ ইবনে সাবিত রা. থেকে এই পরিমাণ নির্ধারিত। ইমাম আবু হানিফা, ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ ইবনে হাম্বল র. বলেন, এই পর্যায়ের জখমের সম্পর্ক ইসলামী আইন ও বিচার ৮৯ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।