ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

কোন কিসাসের বিধান নেই। কারণ এক্ষেত্রে অপরাধের ঠিক সমপরিমাথ শাস্তি নিশ্চিত করা অসন্ভব। হাশিমাতে হাড় ভেঙে যায়, মুনকালাতে হাড় ভেঙে স্থান্চ্যত হয়ে যায়। উম্মাতেও যদি কিসাস কার্যকরি করা হয় তাহলে তাতে এই আশংকা থেকে যায় যে প্রতিবিধান করতে গিয়ে অপরাধীর জীবনহানি ঘটে যাবে । অথবা অপরাধের চেয়ে অপরাধীকে বেশি শাস্তি দেয়া হয়ে যাবে। 'দামিগা'র ক্ষেত্রেও এই আশাংকা বিদ্যমান।৩২ ক্রমধারায় “মুযিহাহ' এর আগে যে কয়প্রকার জথমের কথা বর্ণনা করা হয়েছে এগুলোতে কিসাস কার্যকরি হবে কি হবে না, এ ব্যাপারে ফকীহদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইমাম মালিক র. বলেন, সেগুলোতেও কিসাস কার্যকরি হবে। কারণ এ ধরনের আঘাতে অপরাধীকে অনুরূপ শাস্তি দেয়া স্ভব।৩৩ ৃ ফকীহ হাসান সূত্রে ইমাম আৰু হানিফা র. এর মতামত বর্ণিত হয়েছে, মুযিহাহতে কিসাস ওয়াজিব। সামাহাকে যদি. কিসাস কার্যকরি সম্ভব হয় তবে তাতেও কিসাস ওয়াজিব হবে।৩৪ জাহেরী রেওয়ায়েতে বলা হয়েছে, মুষিহাহ'র চেয়ে নিম্ন পর্যায়ের অপরাধেও কিসাস ওয়াজির হবে। কারণ এগুলোতে সামঞ্রস্যপূর্ণ শাস্তি প্রয়োগ সম্ভব ।৩৫ ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ ইবনে হাম্বল র. বলেন, মুযিহার আগে বর্ণিত জখমে কিসাস কার্ধকরি হবে না। কারণ এ ধরনের জখম হাড় পর্যন্ত পৌছে না। ফলে এগুলোর কোন নির্দিষ্ট সীমা নেই। যে জখমের দৈর্ঘ্য ও গভীরতা পরিমাপ করা যায়, সেক্ষেত্রে কিসাস প্রয়োগের সীমালংঘনের আশংকা দূরীভূত হয়ে যায়। এখানে বাধিআ ও সামাহাক এর জখমে কিসাস প্রয়োগ করতে গেলে তা মুযিহাহ হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। অথবা এমনও হতে পারে সামাহাক এর কিসাস প্রয়োগের আঘাত মুযিহাহর রূপ পরিগ্রহ করতে পারে। কেননা ক্ষতিত্রস্ত ব্যক্তির আঘাত গোশতের ভেতরে এ পরিমাণ গভীর হতে পারে এর শাস্তি প্রয়োগ করতে গেলে অপরাধীর জখম মুযিহা বা সামাহাকে পরিণত হওয়ার সম্ভাবনা থেকে যায়।৩৬ ক্রমধারায় মুযিহার পর শাজাজ এর যে কয়টি প্রকার বলা হয়েছে, এগুলোতেও অন্যান্য আলেমগণের মতো ইমাম শাফেয়ী ও ইমাম আহমদ র. এর মত একই । অর্থাৎ এগুলোতে কিসাস কার্যকরি হবে না। কারণ এগুলোতে অপরাধীর উপর পুরোপুরি শাস্তি প্রয়োগ সম্ভব নয়। অবশ্য এগুলোতে পুরোপুরি প্রতিদান নেয়া অত্যাবশ্যকীয় নয়। তবে ইমামদ্বয় এ মতামতও ব্যক্ত করেন, বর্ণিত অপরাধের বিপরীতে ক্ষতিতস্ত ব্যক্তি মুষিহার অপরাধীর উপর কিসাস নেয়ার অধিকার রাখে। কারণ ক্রমানুসারে এরপরই যে জখমের বর্ণনা রয়েছে, তা মুষিহার চেয়ে.বেশি কঠিন। ক্ষতিগ্রস্ত ব্যক্তি যদি অপরাধীর উপর মুযিহার প্রতিশোধ নিয়ে নেয় তাহলে সে তার ্রাপ্ের একটা অংশ নিয়ে নিলো। অবশ্য ইমাম শাফেয়ী র. একথাও বলেছেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তির এই অধিকারও থাকবে মুযিহার প্রতিশোধ নেয়ার পর এর পরবর্তী ধাপের ক্ষয়ক্ষতির সাথে এর যে পার্থক্য হবে ক্ষতিথিস্ত ব্যক্ত চাইলে সে এতটুকুর জন্য জরিমানাও উসূল করতে পারবে । কেননা, আহত ব্যক্তি যে পরিমাণের ৮৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ৮৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।