যেসব ক্ষেত্রে ন্যয়সঙ্গত জরিমানা অথরা অনির্দিষ্ট জরিমানা ধার্য হয় এমন অপরাধের উদাহরণ কেউ যদি কারো কোন অংগ জোড়ের আধাআধি স্থানে কেটে ফেলে এমতাবস্থায় জমছুরের মতে কিসাস প্রয়োগ সন্তব নয়। এক্ষেত্রে নির্দিষ্ট কোন জরিমানার বিধানও নেই। তাই এতে অনির্দিষ্ট জরিমানা সাব্যস্ত হবে।১৯ শরীরের কোন হাড় যদি ক্ষতিগ্রস্ত হয় তাতেও কোন কিসাস প্রয়োগ সম্ভব নয় এবং তাতে নিদিষ্ট জরিমানা নেই। এক্ষেত্রে পূর্বোন্লেখিত অবস্থার মতো অনির্দিষ্ট জরিমানা সাব্যস্ত হবে। এটিই জমহুরের অভিমত। কেননা, উল্লেখিত অবস্থায় ক্ষতির সমপরিমাণ কিসাস প্রয়োগ অসম্ভব। সেই সাথে যেসব ক্ষেত্রে নির্দিষ্ট জরিমানার বিধান নেই, সেসব ক্ষেত্রে অনির্দিষ্ট জরিমানার বিধান কার্যকরি হবে।২০ শরীরের অতিরিক্ত অংগের বিচারের ক্ষেত্রেও অনির্দিষ্ট জরিমানা সাব্যস্ত হবে। যেমন অতিরিক্ত আছুল। এতে যেমন কোন কিসাস নেই তদ্রপ নির্দিষ্ট জরিমানার বিধানও নেই। কেননা অতিরিক্ত আঙুলের দ্বারা কোন উপকার সাধিত হয় না এবং তা মানবদেহের কোন সৌন্দর্যও বর্ধন করে না। অবশ্য অতিরিক্ত হলেও তা মানবদেহের একটি অংশ। বন্তত মানব দেহ ও মানব জীবনের মর্যাদা ও সম্মান রক্ষা করা ওয়াজিব। যদিও এর দ্বারা কোন উপকার সাধিত হয় না কিংবা সৌন্দর্য বর্ধন করে না। অবশ্য অতিরিক্ত অংগ ক্ষতিগ্রস্ত হলেও মানুষ কষ্ট পায় এবং তাতে জখম হলে দৃষ্টিকটু লাগে। তাই মানব দেহের যে কোন অংশই ক্ষতিথস্ত হোক না কেন তাতে জরিমানা অবশ্যই সাব্যস্ত হবে।২১ অনুরূপভাবে যে অংগ তার সৃষ্টিগত উদ্দেশ্য পূর্ণ করতে অক্ষম সেগুলোর ক্ষয়ক্ষতিতেও-কিসাস ওয়াজিব হয় না এবং তাতে নির্দিষ্ট কোন জরিমানার বিধানও নেই। যেমন বোবা মানুষের জিহবা ।২২ যে চোখের দৃষ্টি শক্তি নেই।২৩ অকার্যকর হাত বা পা।২৪ প্রজনন ক্ষমতা রহিতকৃত ব্যক্তি কিংবা পুরুষতৃহীন ব্যক্তির বংশদণ্ড।২৫ এগুলোতে কিসাস নেই। কারণ অকার্যকর এসব অঙ্গের থাকা আর না থাকার মধ্যে উদ্দেশ্যগত কোন পার্থক্য নেই। শরীয়তের পক্ষ থেকে এ ব্যাপারে নির্দিষ্ট কোন জরিমানার বিধান নেই। তবুও যেহেতু এসব অংগ মানবদেহের অংশ এবং শরীয়তের দৃষ্টিতে মানবদেহ অত্যন্ত সম্মানিত ও অর্থবহ (088:210560) বস্তু । যদিও এগুলোর অর্থবহ কার্যকারিতা নেই কিন্তু ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট ব্যক্তি ঠিকই কষ্ট পায় এবং তার দৈহিক সৌন্দর্য এবং গঠনেও কিছুটা বিকৃতি গোচরীভূত হয় ফলে এগুলোর ক্ষতি সাধনে অনির্দিষ্ট জরিমানা সাব্যস্ত হবে। মাথা ও মুখমণ্ডলের যখমের প্রকারভেদ এবং এর বিধান শাজাজ : মাথা ও মুখমণ্ডলের জখমকে বলে শাজাজ। শাজাজের সংগা নির্ধারণের ক্ষেত্রে ফকীহদের মধ্যে মতপার্থক্য রয়েছে। ইমাম আবু হানিফা র. বলেন, শাজাজ মাথা ও মুখমগ্জলের এ অংশকে বলা হয় যে অংশে হাড় রয়েছে। এসব জায়গায় ক্ষত সৃষ্টি হওয়াকে বলে শাজাজ। যেমন মাথা ইসলামী আইন ও বিচার ৮৫ ///.10907079071.00)
— পৃষ্ঠা ৮৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।