ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

উদাহরণত বলা যায়, অপরাধী কাউকে আঘাত করল, তাতে আহত ব্যক্তির উল্লেখিত অংগণুলোর কোন একটি নষ্ট হয়ে গেল, কিন্তু কোন যৌক্তিক কারণে অপরাধীর উপর কিসাস সাব্যস্ত হলো না, কিংবা আঘাতটি ছিল নিতান্তই ভুলক্রমে এমতাবস্থায় অপরাধীর উপর অর্ধেক দিয়যত ওয়াজিব হবে।৯ অন্যায় আঘাতে অংগটি কেটে গিয়ে থাকুক বা এর কার্যকারিতা বিনষ্ট হয়ে থাকুক ।১০ কারণ রসূল স. এক পত্রে আমর ইবনে হাযমকে এমনই নির্দেশ দিয়েছিলেন। তিনি তাতে এও বলেন, মানবদেহে যে অংগ দু'টি থাকে তন্যধ্যে একটি যদি কারো আঘাতে নষ্ট হয়ে গিয়ে থাকে, কিংবা দৃশ্যত অংগ ঠিক থাকলেও এর কার্যকারিতা বিনষ্ট হয়ে গিয়ে থাকে, তাহলে বুঝতে হবে এই অংগের অর্ধেক কার্যকারিতার বিলুপ্তি ঘটেছে। আবার কখনো এক চতুর্থাংশ দিযযতও ওয়াজিব হয়। মানবদেহে যদি কোন অংগ চারটি থাকে আর তন্ধ্যে কোন একটি কারো অন্যায় আঘাতে নষ্ট হয়ে যায় কিংবা কার্যকারিতা লোপ পায়। যেমন কারো আঘাতে চোখের. একটি পাতার কোণা নষ্ট হয়ে গেল, তাতে চোখের পাগড়ী গজানো বন্ধ হয়ে গেল। অথবা চোখের. পাতার কোন ক্ষতি হলো না, শুধু পাপড়ী কেটে গেল, অথবা চোখের পাতাও ক্ষতিগ্রস্ত হলো, এমতাবস্থায় এক তৃতীয়াংশ দিয়্যত ওয়াজিব হবে।১১ এছাড়া এমন অবস্থাও হয় যাতে এক দশমাংশ দিয়্যত ওয়াজিব হয়। যেমন কারো অন্যায় আঘাতে যদি কারো হাত পায়ের আঙুলের কোন একটি কেটে যায়, তাতে নির্ধারিত দিয়্যতের এক দশমাংশ ওয়াজিব হবে। কেননা রসূল স. ইরশাদ করেন, গ্রতিটি আঙুলের বিপরীতে দশটি উট জরিমানা দিতে হবে।১২ কখনো আবার জরিমানা বা দিয়্যতের পরিমাণ আরো৷ কম হয়। যেমন এক দীতের জরিমানা নির্ধারিত পূর্ণ জরিমানার বিশ ভাগেক্স এক ভাগ. দীতের ক্ষেত্রে সব দাতেরই জরিমানাই সমান। এ ব্যাপারেও রূসূল স. এর হাদীস রয়েছে।১৩. 'হবনুর্বপ যে আঙুলে দু'টি জয়েন্ট বা গিরা রয়েছে তন্নেধ্যে যদি একটি কারো অন্যায় আঘাতে কেটে যায় তাতেও বিশ তাগের এক ভাগ দিয়্যত ওয়াজিব হবে। কেননা, পূর্ণ একটা আঞ্জুলে এক দশমাংশ ওয়াজিব হয়ে থাকে । তাই একটি আঙুলের একটি জোড়ার ক্ষতির বিপরীতে পূর্ণ আদ্তুলের অর্ধেক সাব্যস্ত হবে। অন্ধপ যে আঙুলের তিনটি জোড়া বা গিরা আছে, তনুধ্যে যদি একটি কারো অন্যায় আঘাতে ক্ষতিগনস্ত“হয় বা এর কার্যকারিতা -বিলৃত্তি ঘটে তবে একটি পূর্ণ আস্তুলের জরিমানার এক তৃতীয়াংশ সাব্যস্ত হবে ।১৪ বর্ধিত দিয়্যত যেসব ক্ষেত্রে নির্ধারিত দিয়্যতের চেয়ে অতিরিক্ত জরিমানা ধার্য করা হয় এর উদ্রাহরণ : কারো অন্যায় আঘাতে যদি কোন লোকের সবগুলো দাত পড়ে্যায় এবং কোন কারণে যদি এক্ষেত্রে কিসাস রহিত হয়ে যায়। অথবা অবস্থা যদি এমন হয় যে, এমন কোন আঘাতে দীত ভেঙে যায় যে আঘাতটি সম্পূর্ণ ভুলবশত ঘটে থাকে, এমতাবস্থায় পূর্ণ দিয়্যতের সাথে আরো তিন পঞ্চামাংশ ইসলামী আইন ও বিচার ৮৩ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৮৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।