যদি অপরাধমূলক কর্ম গণ্ডে কোন অংগের শুধু উপকারিতা ও কার্যকারিতা বিনষ্ট হয়, অংগ যথাস্থানে বহাল থা-ক, যেমন আাণশক্তি কিংবা স্বাদ অনুভব শক্তি রহিত হয়ে যায় সেই সাথে ক্ষতিগ্স্তের বোধ জ্ঞান শক্তিও লোপ পায় তাহলে উল্লেখিত প্রত্যেকটির বিপরীতে ভিন্ন ভিন্ন দিয়্যত বা জরিমানা ধার্য হবে। কেননা, কোন অংগের সম্পূর্ণ কার্যকারিতা বিনষ্ট হয়ে যাওয়ার ্রেক্ষিতেই দিয়্যত ধার্য হয়ে থাকে। হযরত উমর রা. এর শাসনামলে. এক ব্যক্তি অপর এক ব্যক্তির পায়ে আঘাত করে। এই আঘাতের কারণে আক্রান্ত লোকটির বাকশকতি দৃষ্টিশক্তি এবং বোধ ও জ্ঞান সবই লোপ পায় সেই সাথে তার কাম শক্তিও রহিত হয়ে যায়। এই মোকদমায় হযরত উমর রা. চারটি জরিমানা ধার্য করেছিলেন। কেননা এসব অংগের কার্যকারিতা ও উপকারিতা সম্পূর্ণ রহিত হয়ে গিয়েছিল ৪ কারো অন্যায় আঘাতে যদি আহত ব্যক্তির এমন কোন অংগ নষ্ট হয়ে যায় যে অংগ মানবদেহে একাধিক থাকে । যেমন চোখ, কান, হাত পা ইত্যাদি । এক্ষেত্রে নবী করীম স. থেকে বর্ণিত আছে, এ ধরনের দু'টি অংগের বিপরীতে পূর্ণ দিয়্যত জরুরী ।৫ কারোর অন্যায় আঘাতে যদি ক্ষতিথস্তের কোন অংগের কার্যকারিতা সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায় কিন্ত ক্ষতিথ্ত অংগ দৃশ্যত বহাল থাকে। যেমন চোখ দৃশ্যত বহাল থাকে কিন্তু চোখের দৃষ্টিশক্তি বিনষ্ট হক়ে-গিয়ে থাকে, অনুরূপ দৃশ্যত কান ঠিকই রয়েছে কিন্ত শ্রবণশক্তি নষ্ট হয়ে গিয়ে থাকে, 'এমতাবস্থাযও অপরাধীকে পূর্ণ দিয়্যত পরিশোধ করতে হবে। কেননা এসব অংগের উপকারিতা সম্পূর্ণই নষ্ট হয়ে গিয়েছে। তাই অংগ দৃশ্যত বহাল থাকা না থাকা কোন গুরুত্ব বহন করে না!৬ উপরে হযরত উমর রা. এর যে ফয়সালা. কথা উল্লেখ করা হয়েছে, সেখানে দৃশ্যত. অংগ ঠিক থাকলেও কার্যকারিতা বিনষ্ট হয়ে গিয়েছিল, এজন্যই হযরত উমর রা. পূর্ণ দিয়্যত দেয়ার নির্দেশ দিয়নেছিলেন। এমন কোন অংগ যদি ক্ষতিগ্রস্ত হয় মানব দেহে যে অংগ দুয়ের বেশি থাকে এবং অন্যায় আঘাতে সবগুলোরই কার্যক।রিতা বিনষ্ট হয়ে গিয়ে থাকে, এমতাবস্থায় পূর্ণ দিয়্যত ওয়াজিব হবে। যেমন কারো অন্যায় অঘাতে যদি চোখের পাতার কোন প্রান্ত ক্ষতিথস্ত হয় অথবা চোখের পাতার কার্যকারিতা বিনষ্ট হয়ে যায়, এবং তাতে পাগড়ী গজানো বন্ধ হয়ে যায় অথবা চোখের সম্পূর্ণ পাতায়ই ক্ষতিগ্রস্ত হয়। এক ব্যক্তির চারটি চোখের পাতার সবগুলোই যদি নষ্ট হয়ে গিয়ে থাকে তাহলে পূর্ণ দিয়্যত দিতে হবে। অথবা চোখের পাতা বহাল থাকলেও যদি এগুলোর কার্যকারিতা নষ্ট হয়ে যায় তবুও পূর্ণ দিয়্যত ওয়াজিব হবে।৭. উপরে আমরা যেসব ক্ষেত্রে পূর্ণ দিয়্যত ওয়াজিব হয় এ সম্পর্কে আলোচনা করলাধ। এছাড়া এমন অবস্থা হতে পারে যাতে দিয়্যতের অংশ বিশেষ সাব্যস্ত হয়, আবার কখনো এমন অবস্থাও হতে পারে যাতে নির্ধারিত দিয়্যতের চেয়ে বেশি ধার্য করা হয়। যে অবস্থায় দিয্যুতের অংশ বিলেষ নির্ধারণ করা হয় মানবদেহে ঘেসব অংগ দুটি থাকে তন্মধ্যে একটি যদি কারো অন্যায় আঘাতে ক্ষতিগ্রস্ত হয়, অথবা তার তার কার্যকারিতা বিনষ্ট হয়ে যায় যেমন, হাত, কান, চোখ বা ঠোটের একটি নষ্ট হয়ে যায়।৮ ৮২ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ৮৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।