ইসলামী আইন ও বিচার এধিল-জুন ২০০৭ বর্ধ ৩, সংখ্যা ১০, পৃষ্ঠা: ৮১-৯৫ ড. আবদুল আযীষ আমের দশ | অপরাধমূলক কর্মকাণ্ডে যদি কারো কোন অংগ কেটে যায় অথবা কোন অংগের কার্যকারিতা ও উপকারিতা রহিত হয়ে যায় কিন্তু এর বিচারের প্রশ্নে কিসাস কার্যকরি হওয়ার জন্যে যেসব শর্ত বিদ্যমান থাকা জরুরী এক্ষেত্রে সেসব শর্তাদির কোন একটির যদি ঘাটতি থাকে, অথবা ক্ষতিগ্রস্ত ব্যক্তি অপরাধীকে ক্ষমা করে দেয়১ কিংবা এই অপরাধমূলক কাণুটি সম্পূর্ণ ভুলবশত ঘটে থাকে তাহলে উল্লেখিত সব অবস্থাতেই কিসাস কার্যকরি হবে না, দিয়্যত ওয়াজিব হবে। কারণ এগুলো এমন অপরাধের পর্যায়ভুক্ত হয়ে গেছে যেগুলোতে কিসাস কার্যকরি হয় না। এ ধরনের অপরাধ ইচ্ছাকৃত হোক জার অনিচ্ছাকৃত তার শাস্তির ক্ষেত্রে কোন প্রভাব পড়ে না। উল্লেখিত উভয়বিধ অপরাধের ক্ষেত্রে আর্থিক জরিমানা সাব্যস্ত হবে। এটিই জমহুরে ফুকাহার অভিমত।২ উল্লেখিত অপরাধে কখনো পূর্ণ দিয়্যত সাব্যস্ত হয়, কখনো অর্ধেক দিয়্যত আবার কখনো অনির্দিষ্ট (07115501950) জরিমানা ধার্য করা হয়। | পূর্ণ দিয়্যতের ক্ষেত্র ্ যদি কোন অংগের কার্যকারিতা ও উপযোগিতা সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায় তখন পূর্ণ দিয়্যত ওয়াজিব হয়। এটি দুই ধরনের হতে পারে। ১. কর্তিত অংগের কার্যকারিতা উপযোগিতা সম্পূর্ণ বিনষ্ট হয়ে যাওয়া । ২. অংগ তার অবস্থানে বহাল থাকাবস্থায় কার্যকারিতা বিনষ্ট হয়ে যাওয়া। উভয় অবস্থাতেই অংগের উপযোগিতা ও কার্যকারিতা বিনষ্ট হয়ে যায়।৩ এমতাবস্থায় কর্তিত অংগটি যদি মানবদেহে মাত্র একটি থাকে তবে পূর্ণ দিয়্যত সাব্যস্ত হবে। একাধিক অংগ থাকলেও যদি অংগটি সম্পূর্ণ কাটা পড়ে কিংবা এর কার্যকারিতা সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায় তবে পূর্ণ দিয়্যত সাব্যস্ত হবে। ঘেমন, হাড়সহ সম্পূর্ণ নাক যদি কেটে যায় অথবা জিহ্বা কিংবা প্রজনন অংগ কাটা পড়ে। এসব অংগ শরীরে একাধিক থাকে না। এসব অংগৈর কোন একটি কাটা পড়লে জীবনের জন্যে সেই ব্যক্তির অংগহানি ঘটে । কখনো সে এসবের উপকারিতা ভোগ করতে পারে না। ফলে এসব অপ্রাধে পূর্ণ দিয়্যত সাব্যস্ত হবৈ। এ ব্যাপারে রসূল স. এর একটি হাদীসও বর্ণিত আছে। ইসলামী আইন ও বিচার ৮১ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৮২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।