ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

বুদ্ধি বিবেক জ্ঞান প্রজ্ঞাকে যদি মানুষের যেকোনো প্রকার হস্তক্ষেপের উর্ধে উঠে একমাত্র আল্লাহর দাসে পরিণত করা যায় তাহলে মানুষের এই মৌলিক অধিকার বাইরের যে কোনো হস্তক্ষেপ থেকে সংরক্ষিত হয়ে যেতে পারে। দুনিয়ার সমস্ত চিন্তা মতবাদ ও ধর্মীয় ব্যবস্থার মধ্যে একমাত্র ইসলামই এই প্রচেষ্টা চালিয়েছে। এতে সফলকাম হয়েছে। ইসলামের কাছে কুরআন ও হাদীসের আকারে একটা অপরিবর্তনীয় গাইডলাইন বা সুস্পষ্ট আইন বিধান থাকায় এটা সম্ভবপর হয়েছে। এক সময় ইসলামের প্রভাব বলয়ে বহু শতাব্দীকাল ধরে পৃথিবীব্যাপী মানুষের মৌলিক অধিকার সমুন্নত ছিল। পৃথিবীর বিগত হাজার বছরের মানুষের ইতিহাস এর সাক্ষী। যেখানে মানুষের কল্যাণের ও মানবিক অধিকার সমুন্নত রাখার দাবিদার মানুষের তৈরি মতবাদ ও চিন্তা দর্শনগুলো গণতন্ত্র সমাজতন্ত্র ও যেকোনো অত্যাধুনিক চিন্তাদর্শন ও ব্যবস্থাই হোক না কেন তাদের দাবিকৃত ব্যবস্থার শতকরা একশো ভাগ কখনো প্রতিষ্ঠিত করতে পারেনি । বরং যতই দিন গিয়েছে তাদের বিকৃত রূপই সামনে এসেছে। তারপর তাদের ব্যর্থতা বিশ্ব ব্যবস্থায় মানুষের মৌলিক অধিকার হরণকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। সেখানে ইসলাম তার দাবিকৃত মতাদর্শভিত্তিক মানব সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছিল। তা শতকরা একশোভাগ সফলতা সহকারে প্রায় অর্ধশতাব্দীকাল প্রতিষ্ঠিত ছিল এবং “খাইরুল করুন" তথা মানবতার সর্বোত্তম যুগ নামে অভিহিত হয়েছিল। তারপর তাতে অবক্ষয় দেখা দিলেও পরবর্তী হাজার বছর পর্যন্ত বিশ্বব্যবস্থা তার কল্যাণ ধারায় আপ্রুত হয়েছে। আজ আবার মুসলমানদের মধ্যে সেই ব্যবস্থাকে পুনরজীবিত করার প্রেরণা জাগছে। তারা আজ মানুষের নয় আবার একমাত্র আল্লাহর দাস হতে চায়। তারা মানুষের ওপর থেকে মানুষের প্রনুত্ব খতম করে দিয়ে আবার একমাত্র আল্লাহর প্রত প্রতিষ্ঠিত করতে চায়। মানুষের মৌলিক মানবিক অধিকার হরণের সমস্ত পথ বন্ধ করে দিতে চায়। মানুষের এই মৌলিক মানবিক অধিকার রক্ষার প্রচেষ্টাকে রুখে দেবার জন্য ফুঁসে উঠেছে পশ্চিমা ইহুদী খুস্টবাদী চক্র। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে ক্রুশেড ঘোষণা করেছে। সুদীর্ঘ পরিকল্পনার সফল বাস্তবয়ন শেষে ৯/১১ এরপর বুশ-্রেয়ার চক্র ইসলামের প্রতিনিধিত্শীল মুসলমানদেরকে সন্ত্রাসী ঘোষণা দিয়ে তাদের এই প্রচেষ্টার সাথে যারা নেই তাদেরকে শত্রু আখ্যায়িত করেছে। বুশ-ব্রেয়ার চক্র এভাবে তাদের এই মানবিক অধিকার হরণের প্রচেষ্টাকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। এখন বিশ্ব সুস্পষ্টভাবে দুভাগে বিভক্ত : মানবিক অধিকার হরণকারী এবং মানবিক অধিকার রক্ষাকারী । মানবিক অধিকার এখন ইতিহাসের নির্মম কাঠগড়ায় এসে দীড়িয়েছে। আল্লাহর নিবেদিত প্রাণ বান্দাদেরই এগিয়ে আসতে হবে মানুষকে তার মৌলিক অধিকার আদায় করে দেবার জন্য। এ এক লাগাতার ও কঠিন সংগ্রাম । -আবদুল মান্নান তালিব ///.10907079071.00)

— পৃষ্ঠা ৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।