ইসলামে শ্রমের মর্যাদা ও বিধান : ইসলামী আইন মানব জীবন ও মানব দেহের নিরাপদ হেফাজতের:প্রতি অতিশয় গুরুত্ব আরোপ করেছে। বিশেষ করে কর্মক্ষেত্রে তার এই নিরাপত্তার বিষয়টি আরো গুরুত্বপূর্ণ । কারণ সে বেকার না থেকে কর্মে নিয়োজিত হয়ে আল্লাহ তাআলার নির্দেশ বাস্তবায়ন করছে। 'নামায সমাপ্ত হলে পর তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহ'র অনুথহ (জীবিকা) সন্ধান করো এবং আল্লাহ'কে পর্যাপ্ত স্মরণ কর, যাতে তোমরা সাফল্য ম্িত হতে পারো' ১৫ ইসলামী আইনে মানুষের যেরূপ উচ্চমর্যাদা রয়েছে তদ্রুপ তার শ্রমেরও অত্যধিক মর্ধদাও স্বীকৃত । মহানবী (স:) বলেন, “মানুষের নিজ শ্রমে উপার্জিত আহার্য সামগ্রী তার জন্য সবেতিম, তৃপ্তি দায়ক ও পবিভ্র' ৯৬ ইসলাম মালিক-শ্রমিক পক্ষের মধ্যে সুসম্পর্কের জন্য মালিকদের উপর যেমন বিভিন্ন দায়িত্ব কর্তব্য ও বিধি নিষেধ আরোপ করেছে ঠিক সেভাবে শ্রমিকদের উপরও বিভিন্ন দায়িত্ব কর্তব্য আরোপ করেছে। একজন শ্রমিককে কতটুকু সুযোগ সুবিধা প্রদান করা হবে তা অনেকাংশে নির্ভর করে দেশের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের আর্থিক সংগতির উপর শ্রমিককে উপযুক্ত পারিশ্রমিক এবং তা যথাসময়ে পরিশোধ করার জন্য রসূলুল্লাহ স. তাকিদ দিয়েছেন। তিনি বলেন, “শ্রমিকের দেহের ঘাম শুকানোর পূর্বেই তোমরা তার পারিশ্রমিক দাও' ।১৭ শ্রমিকের সুযোগ সুবিধা প্রদান সম্পর্কে মহানবী স. বলেন, 'যে ব্যক্তি আমাদের (সরকারি) কর্মচারী নিয়োজিত হবে তার স্ত্রী, বাসগৃহ ও বাহন না থাকলে আমরা তার ব্যবস্থা করবো১৮ শ্রমিক নিয়োগ করে তার পারিশ্রমিক প্রদানে গড়িমসি করা বা তাকে ঠকানো মারাত্মক অন্যায়। মহানবী স. বলেন, “সচ্ছল ব্যক্তির পাওনা পরিশোধে টালবাহানা করা জুলুম" ।১৯ মহানবী স, আরও বলেন, মহান আল্লাহ তাআলা বলেছেন, কিয়ামতের দিন আমি তিন ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উত্থাপনকারী হব, তার মধ্যে একজন হচ্ছে সেই ব্যক্তি যে শ্রমিক নিয়োগ করল এবং তার নিকট থেকে পূর্ণরূপে কাজ আদায় করল কিন্তু তার পূর্ণ পারিশ্রমিক পরিশোধ করলো না।২০ শ্রমিকের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বিষয়ে ইসলামী আইনে সুস্পষ্ট মূলনীতি ও আইনের কয়েকটি অধ্যায় রয়েছে। তবে এই অধ্যায়গুলোর বিধান আজকের পাশ্চাত্য আইনের মত সুবিন্যস্ত নয়। কারণ শিল্প বিপ্লবের পর থেকে ইসলামী আইনে এসব অধ্যায় সম্পর্কে তেমন. কোন গবেষণা হয়নি। শ্রমিকদের আহত বা নিহত হওয়া জনিত ক্ষতিপূরণ করার জন্য কিসাস অধ্যায়ের অধীন 'দিয়ত' “আকিলা'-এর অধীন ব্যবস্থা রয়েছে। ইসলামী আইনে কোন শ্রমিক কর্মরত অবস্থায় দৈহিকভাবে ক্ষতিগ্রস্ত হলে “আকিলা' নীতির আওতায় স্বতন্ত্র ব্যবসায়ী সমিতি ক্ষতিপূরণ প্রদানের দায়িত্ব বহন করবে। ক্ষতিপূরণ প্রদানের সর্বশেষ সংস্থা হল দেশের সরকার। এ বিষয়ে বর্তমান আইন ব্যবস্থাকে সামনে রেখে ইসলামী আইনের গবেষণা হওয়া দরকার এবং প্রতিটি অধ্যায়ের বিধিবদ্ধ আকারে আইনের কাঠামো তৈরি করা প্রয়োজন। সর্বশেষে বলা যায় গার্মেন্টস শিল্প বৈদেশিক মুদ্রা অর্জনকারী একটি গুরুত্বপূর্ণ সেক্টর ৷ এ শিল্পকে জাতীয় প্রয়োজনে পৃষ্ঠপোষকতা প্রদান করা জরুরী । একটি প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মচারীকে প্রতিষ্ঠানের নিয়মনীতি বিধিমালা মেনে চলা আবশ্যক। ৭৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ৭৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।