ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

১১/০৪/২০০৫ তারিখে সংঘটিত স্েকট্রা গার্মেন্টসের ৯ তলা ভবন ধসে দুর্ঘটনায় ৪০০-এর বেশি শ্রমিকের মৃত্যু হয় এবং আহত হয় ৩০০-এর বেশি শ্রমিক। যদিও এটি অগ্নি দুর্ঘটনা নয় তবে এই ধরনের ভবন ধ্বসে দুর্ঘটনায় একসাথে এত শ্রমিকের মৃত্যু বাংলাদেশে প্রথম। মালিকপক্ষ ভবন ধসের দায় দায়িত্‌ সম্পূর্ণরূপে কন্ট্রাকটরদের উপর বর্তালেও মালিক পক্ষকে গ্রেফতার করা হয়েছে এবং বিচার কার্যক্রম চলছে।১৩ গার্মেন্টস শিল্পের দুর্ঘটনা প্রতিরোধের কতিপয় প্রস্তাবনা গার্মেন্টস কারখানায় অগ্নি দুর্ঘটনা প্রতিরোধকল্পে মালিক পক্ষকে যে বিষয়গুলো সম্পর্কে আরো সচেতন হতে হবে : | * কারখানায় বিপদসংকেত প্রদানের জন্য যথাযথভাবে বিপদসংকেত যন্ত্র স্থাপন করা। যেসব কারখানায় উক্ত যন্ত্র স্থাপিত আছে সেগুলো অবশ্যই সচল রাখা। * কারখানায় প্রয়োজনীয় সংখ্যক অগ্নিনির্বাপক যন্ত্রপাতি স্থাপন করা, সেগুলো নিয়মিতভাবে পরীক্ষা করে কার্যকর রাখা এবং এগুলোর ব্যবহার সম্পর্কে সকল শ্রমিককে অথবা দায়িত্ প্রাপ্ত ব্যক্তিকে প্রশিক্ষণ দানের ব্যবস্থা নেয়া। বর রি বাহ রিকি রি হরে টির দ্র বিষয়ে শ্রমিকদের অবগত করা। * কারখানায় বিকল্প সিঁড়ি বা জরুরী নির্গমন পথের ব্যবস্থা করা। প্রয়োজনে ভবনের মালিকদের সাথে আলাপ-আলোচনার করা যেতে পারে। * শ্রমিকদের আপদকালীন সময়ে বের হওয়ার মহড়া দেয়ার ব্যবস্থা রাখা । * কারখানার প্রতি ফ্লোরে হাটাচলার জন্য পর্যাপ্ত জায়গা রাখা এবং ফ্লোরকে কোন অবস্থাতেই মালামাল রাখার স্টোর হিসেবে ব্যবহার না করা । * কারখানার মেইন গেইট প্রশস্ত করে তৈরি করা যাতে সহজেই দুর্ঘটনার সময় একসাথে অনেক শ্রমিক বের হতে পারে। সিঁড়ি/বিকল্প সিঁড়ি বা জরুরী নির্গমন পথে কোন অবস্থাতেই মালামাল না রাখা যাতে সহজেই শ্রমিকরা যাতায়াত করতে পারে। * জরুরী অবস্থায় কারখানায় বিপদসংকেত বাজানোর সাথে সাথে বহ্হিগমনের জন্য ব্যবহৃত সিঁড়ি/বিকল্প সিঁড়ি, জরুরী নির্গমন পথের গেট উন্মুক্ত রাখার ব্যবস্থা করা। এই সম্পর্কে কার্যরত নিরাপত্তা প্রহরীদেরকে স্থায়ী নির্দেশ প্রদান করা। * কারখানার প্রতিটি সিঁড়িতে বিকল্প বাতির ব্যবস্থা করা । আপদকালীন সময়ে বের হওয়ার পথ ও সিঁড়িতে ব্যাটারি চালিত জরুরী বাতির ব্যবস্থা রাখা। * সকল কারখানায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা সংরক্ষিত রাখা। * ধূমপানের জন্য ঢাকনাসহ পিকদানী স্থাপন করা এবং ধূমপানে নিরুৎসাহিত করা। ৭৬ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।