ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

কারখানা আইন মোতাবেক প্রধান পরিদর্শক ও পরিদর্শকের দায়িত্রে ক্ষেত্রে বাস্তবতা বর্তমান কারখানা আইনে বর্ণিত নীতিমালা মালিকপক্ষ কর্তৃক বাস্তবায়িত হচ্ছে কিনা তা তত্্াবধানের একমাত্র দায়িত্‌ চীফ্‌ ইন্সপেক্টর ও ইন্সপেক্টরদের। আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়নের বিষয়ে অভিযোগ সমূহ একমাত্র ইন্সপেক্টরগণ, নিষ্পত্তি করে থাকেন। কিন্ত শিল্প প্রতিষ্ঠানের তুলনায় তাদের সং্যাল্পতার কারণে অনেক সময় তন্্বীাবধানের কাজ বিদ্িত হয়ে থাকে। অন্যদিকে ইঙ্গপেক্টরগণ ব্যতিত অন্য কোন কর্তৃপক্ষ কর্তৃক কারখানা আইনের বাস্তবায়ন সম্্পকিত অভিযোগ নিরসনের বিধান না থাকায় ক্ষতিণ্স্ত শ্রমিকদেরকে আইনের বাস্তবায়ন সম্্পকিত অভিযোগ নিয়ে বারবার ইঙ্গপেষ্টরদের শরণাপন্ন হতে হয়। দি ডেইলী স্টারের এক রিপোর্টে বলা হয়- ৫০ হাজার 'রেজিসটরর্ড গার্মেন্টস কারখানা মনিটরিংয়ের জন্য মাত্র ২০ জন ইন্সপেক্টর কাজ করছেন। শুধুমাত্র চট্টগ্রাম বিভাগের ৫ হাজার কারখানার জন্য পরিদর্শন বিভাগে ১২টি পরিদর্শক পদ বরাদ্দ আছে কিন্তু ৫টি পদ দীর্ঘদিন যাবৎ শূন্য পড়ে আছে। কিন্তু ইন্সপেষ্টরদের সংব্যাল্পতার কারণেই হোক বা তাদের কাজে নির্লিপ্ততার জন্য বা সংহতির অভাবেই হোক শ্রমিকেরা এ জাতীয় অভিযোগ নিয়ে ইন্সপেক্টরদের শরণাপন্ন হতে নিরুৎসাহিত বোধ করে। সে জন্য এ জাতীয় অভিযোগ শ্রম আদালতের এখতিয়ার ভুক্ত করলে অথবা পৃথক সেল গঠন করে দ্রুত তদন্ত ও বিচার নিষ্পত্তির ব্যবস্থা করলে উক্ত আইনের বাস্তবায়নের ক্ষেত্রে সুফল পাওয়া যেতে পারে। শ্রমিকদের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে বাস্তবতা ০৪/০৩/২০০৬ তারিখের দি ডেইলি স্টারে 'অধিকার' নামক সংস্থার এক রিপোর্টে বলা হয় গার্মেন্টসের দুর্ঘটনার পর ক্ষতিতরস্ত শ্রমিকদের পরিবারকে ক্ষতিপূরণের অভিযোগ দায়েরের জন্য বেশ কিছু প্রতিবন্ধকতার সম্মুখিন হতে হয়। ক্ষতিগ্রস্ত পরিবারকে মৃত্যুর সার্টিফিকেট, ওয়ারিশ সার্টিফিকেট, ওয়ার্ড কমিশনার অথবা গ্রামের চেয়ারম্যান থেকে একটি সার্টিফিকেট সংগ্রহ করে অভিযোগ দায়ের করতে হয়। নি:সন্দেহে গরীব কর্মজীবী মানুষদের পক্ষে এ সকল কাগজপত্র যোগাড় করা মোটেও সহজ বিষয় নয়। কিন্তু ক্ষতি্স্ত পরিবার তাদের নিজেদের প্রয়োজনেই চরম প্রতিক্লতার মধ্যে ক্ষতিপূরণ পাওয়ার সপক্ষে সকল কাগজপত্র সংগ্রহ করে থাকে ।১১ ২৩/০২/২০০৬ তারিখের চট্টগ্রামে কে টি এস কারখানাতে সংঘটিত অগ্নি দুর্ঘটনায় যে ৬৫ জন শ্রমিক নিহত হয়েছিল তাদের মধ্যে ৩৫ জন শ্রমিক এমনভাবে অগ্নিদঞ্ধ হয়েছিল যে তাদের আর সনাক্ত করা যায়নি। প্রত্যেক শ্রমিকের সনাক্ত করার উপায় থাকা জরুরী । তা না হলে তাদের পরিবার যথাযথ ক্ষতিপূরণ পাবে না। তাছাড়া দেশের বিভিন্ন স্থান থেকে শ্রমিকরা কাজ করতে আসে ফলে দুর্ঘটনার সাথে সাথে লাশ সনাক্ত করা তাদের আত্মীয়ের জন্য কঠিন হয়ে যায়। বাস্তবে দেখা যায় এই সমস্ত শ্রমিকদের বাড়িতে সংবাদপত্র বা প্রাইভেট টিভি চ্যানেল থাকে না। অগ্নিদগ্ধ শ্রমিকদের সনাক্ত করার জন্য মালিক পক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে ।১২ তবে ২০০৬ সালের বাংলাদেশ শ্রম আইনে শ্রমিকদের নিয়োগপত্র, পরিচায়পত্র, সার্ভিস বই, শ্রমিক রেজিস্টার্ড ইত্যাদি বিষয় অন্তর্তক্ত হওয়ায় দুর্ঘটনা কবলিত শ্রমিককে সনাক্ত করা সহজ হবে। ইসলামী আইন ও বিচার ৭৫ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৭৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।