ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

গ. প্রত্যেক কর্মীর তার নিজের ও পরিবারের মানবিক মর্যাদা রক্ষার নিশ্চয়তা দিতে সক্ষম এমন ন্যায্য ও অনুকূল পারিশ্রমিক এবং প্রয়োজনবোধে সে সংগে সামাজিক সংরক্ষণের জন্য সংযোজিত ব্যবস্থাদি লাভের অধিকার রয়েছে। " ঘ. প্রত্যেকেরই নিজ স্বার্থ রক্ষার্থে শ্রমিক ইউনিয়ন গঠন ও এতে যোগদানের অধিকার রয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থা : (আই,এল)ও,) (01001810791 1,90001 0281012811015, [.0) আই,এল,ও, এর সদস্য হতে হলে প্রত্যেকটি দেশকে প্রাথমিক শর্ত হিসেবে অন্তত দু'টি কনভেনশন অবশ্যই অনুমোদন করতে হবে তা হলো কনভেনশন ৮৭ এবং ৯৮। আই,এল,ও, কনভেনশন ৮৭ : সংগঠন করার অধিকার ও যৌথ দরকষাকষির অধিকার। আই,এল,ও, কনভেনশন ৯৮ : সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা এবং সংগঠন করার অধিকার। বাংলাদেশ উল্লেখিত দু'টি কনভেনশনসহ ৩১টি আই,এল,ও, কনভেনশন অনুমোদন করেছে। আই,এল,ও, কনভেনশনের ০-155 এবং ০-161 কনভেনশন দুটিতে যথাক্রমে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে বলা হয়েছে কিন্তু এই দুটি কনভেনশন বাংলাদেশে এখনও অনুমোদন করা হয়নি। বর্তমান বিভিন্ন জাতীয় আইন ও বিধির বাস্তবায়নের জন্য এই দুটি আই,এল,ও, কনভেনশন গ্রহণ করা ভীষণ জরুরী । কারণ শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়ে দেশের বিদ্যমান আইন ও বিধির দ্বারা পরিদর্শন সন্ভব। কিন্তু মনিটরিংয়ের মাধ্যমে এসব বিষয়ে আন্তর্জাতিক মান সম্পন্ন করতে আই,এল,ও, কনভেনশন দুটি অত্যাবশ্যক। শ্রমিকের মানবাধিকার সংরক্ষিত হলে তাদের নিরাপত্তাবোধ বৃদ্ধি পাবে এবং সাথে সাথে শ্রমিক-মালিক সৌহার্দ বৃদ্ধি পাবে এবং উৎপাদন লক্ষ্যমাত্রা অবশ্যই অর্জিত হবে ।১০ ৬. শ্রমিকদের স্বার্থে শ্রম আইনের প্রয়োগ ও বাস্তবতা শ্রম আইন প্রয়োগের ক্ষেত্রে বাস্তবতা : শ্রম আইনে কারখানা সংক্রান্ত বিভিন্ন আইনের বিধানসমূহ বাংলাদেশের অধিকাংশ গার্মেন্টস কারখানায় যথাযথভাবে প্রয়োগ দেখা যায় না। বিগত কয়েক বছরে গার্মেন্টস কারখানায় যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে, সেখানে উপরোক্ত আইনগুলো পুরোপুরি কার্যকর থাকলে নি:সন্দেহে দুর্ঘটনা-সহজে এড়ানো সম্ভব হতো এবং প্রাণহানি ও ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক কম হতো। দুর্ঘটনা পরবর্তী পরিদর্শনকালে এবং বিভিন্ন জরিপ থেকে যে তথ্য পাওয়া যায় তাতে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, দুর্ঘটনা কবলিত গার্মেন্টস কারখানাগতুলো প্রচলিত আইনের বিধান উপেক্ষা করে অপ্রশস্ত গলির ভিতরে আবাসিক বাড়িগুলোতে গার্মেন্টস কারখানা স্থাপন করা হয়েছে। এ সমস্ত সংকীর্ণ গলির মধ্যে স্থাপিত গার্মেন্টস কারখানাতে অগ্নি দুর্ঘটনায় ফায়ার ব্রিগেডের গাড়ি প্রবেশ করতে পারে না। এছাড়া অধিকাংশ গার্মেন্টস কারখানাতে যতোক্ষণ কাজ চলে ততোক্ষণ কারখানা বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয়। আমাদের দেশের শিল্প উদ্যোক্তারা এভাবেই বিদ্যমান আইনগুলো ভঙ্গ করে চলেছেন। ২০০৬ সালের বাংলাদেশ শ্রম আইন যথাযথভাবে কার্যকর হলে এ সমন্ত প্রতিবন্ধকতা দূর হতে পারে। ৭৪ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00]1)

— পৃষ্ঠা ৭৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।