ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

৩. নিরাপত্বামূলক বিধানানুযায়ী প্রতিটি কারখানার কোনো ঘর থেকে বের হওয়ার দরজা তালাবদ্ধ বা শক্ত করে আটকানো যাবে না, যাতে করে কোনো ঘরের মধ্যে কোন লোক থাকা পর্যন্ত দরজা যেন সহজে এবং সঙ্গে সঙ্গে ভেতর থেকে খোলা যায়। এসব দরজা স্রাইডিং ধরনের না হলে প্রত্যেক দরজা এমনভাবে তৈরি করতে হবে যাতে বাইরের দিকে খোলা যায় এবং দুটি কামরার মধ্যবর্তী স্থানে হলে সে দরজা কাছাকাছি বের হওয়ার রাস্তার নিকটবর্তী জায়গা তৈরি করতে হবে এবং ঘরের কোনো দরজা ভিতরে কাজ চলার সময় তালাবদ্ধ করে রাখা যাবে না বা কোন প্রতিবন্ধকতা থাকতে পারবে না। ৪. প্রত্যেক কারখানায় অগ্নিকাণ্ডের সময় শ্রমিক সহজে বের হতে পারে এমন সকল জানালা-দরজা বা অন্য কোনো বহিগমন পথে অধিকাংশ শ্রমিকের বোধগম্য ভাষায় লাল কালিতে বড়ো আকারে লিখিত নিশানা বা অন্য কোনো বোধগম্য সঙ্কেত টা্গিয়ে রাখতে হবে। ৫. প্রত্যেক কারখানায় নিযুক্ত প্রতিটি শ্রমিকের অগ্নিকাণ্ড সম্পর্কে কার্যকর এবং সহজে গ্রহণযোগ্য উপায়ে হুশিয়ারি সঙ্কেত দেয়ার ব্যবস্থা থাকতে হবে। ৬. অগ্নিকাণ্ডের সময় গৃহীত উপায়সমূহ প্রত্যেক ঘরের শ্রমিকগণ যাতে ব্যবহার করতে পারেন সেজন্য একটি উপযুক্ত বহিগমনের ব্যবস্থা রাখতে হবে। ৭. যেসব কারখানায় নীচতলা ছাড়া অন্য কোন তলায় সাধারণত ১০ বা ততোধিক শ্রমিক কাজ করেন অথবা যেখানে বিস্ফোরক বা সহজ-দাহ্য পদার্থ ব্যবহৃত বা জমা করে রাখা হয় তার প্রত্যেকটিতে আগুন লাগলে আত্মরক্ষা বা পালানোর ব্যবস্থা সম্পর্কে শ্রমিকদের অবহিত করতে হবে বা অনুন্বপ দুর্ঘটনার সময় আত্মরক্ষা সংক্রান্ত নিয়মিত পর্যাপ্ত প্রশিক্ষণ দেয়ার ব্যবস্থা থাকতে হবে। ৮. পঞ্চাশ বা ততোধিক শ্রমিক/কর্মচারী সম্বলিত কারখানা ও প্রতিষ্ঠানে প্রতি বছর অন্তত একবার অগ্নিনির্বাপন মহড়ার আয়োজন করতে হবে, এবং এই বিষয়ে মালিক কর্তৃক নিঁধারিত পঙ্থায় একটি রেকর্ডবুক সংরক্ষণ করতে হবে। এছাড়া এই আইনে বিপদজনক যন্ত্রে নিয়োগ এবং বিপদজনক গ্যাস, বিক্ষোরক দ্রব্যের ক্ষেত্রে নিরাপত্তামূলক বিধান উল্লেখ আছে। ধারা ৭৭ : বিপদজনক ধোঁয়ার বিরুদ্ধে নিরাপতামূলক ব্যবস্থা (7১76০861005 9291705 09719610005 (6117163) কোন কারখানার যে সকল ঘর, চৌবাচ্চা, জলাধার, পাইপ, গর্ত বা অনুরূপ কোন স্থান হতে বিপদজনক ধোয়া নির্গত হয় সেখানে সুড়ঙ্গ পথ বা অনুরূপ কোন পথে তা নির্গমনের বিকল্প ব্যবস্থা না থাকলে অথবা উপযুক্ত ম্যানহোল সংযোজিত না থাকলে সেখানে কোন শ্রমিককে প্রবেশ করতে দেয়া যাবে না। এছাড়াও সংশ্লিষ্ট কারখানার অধিকাংশ শ্রমিককে উক্ত সরঞ্জামাদি ব্যবহারের প্রশিক্ষণ দিতে হবে। ইসলামী আইন ও বিচার ৭১ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৭২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।