ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

বর্তমান শ্রম আইন : বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ 08977219159) 7.9900 [৪ 2006) দেশে প্রচলিত সকল শ্রম আইন পর্যালোচনা পূর্বক এক যুগোপযোগী শ্রম আইন প্রণয়নের লক্ষে ১৯৯২ সালে গঠিত “শ্রম আইন কমিশন' ৪৪টি শ্রম আইন পর্যালোচনা করে ২৭টি শ্রম সম্পর্কিত আইন রহিতকরণ সাপেক্ষে “খসড়া লেবার কোড ১৯৯৪ সরকারের কাছে দাখিল করে । পরবর্তীতে ১৯৯৮ সালে "শ্রম আইন পুনর্বিন্যাস কমিটি' গঠন.করে ৩৯টি সংশোধনী প্রস্তাৰ অন্ত্তু্ত করে “খসড়া শ্রম আইন ২০০১, তৈরি করা হয়। শ্রমিক নিয়োগ, মালিক ও শ্রমিকের মধ্যে সর্ম্পক, -সর্বনিয় মজুরির হার নির্ধারণ, মজুরি পরিশোধ, কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে শ্রমিকের ক্ষতিপূরণ, ট্রেড ইউনিয়ন গঠন, শিল্পবিরোধ উথ্থাপন ও নিস্পত্তি, শ্রমিকের স্বাস্থ্য, নিরাপত্তা, কল্যাণ ও চাকরির অবস্থা ও পরিবেশ এবং শিক্ষারীনতা ও সংশ্লিষ্ট বিষয়াদি সম্পর্কে সকল আইনের সংশোধন করে একটি আইন করার জন্য এই খসড়া আইন তৈরি করা হয়।৮ অব্শষে ২০০৬ সালের ১১ই অক্টোবরে ২৭টি পৃথক আইনকে সমন্বয় করে সরকার “বাং শ্রম আইন ২০০৬' পাস করেন। এই শ্রম আইনে শ্রমিকের চাকুরির শর্ত, শ্রমিকের শ্রেণী বিভাগ ও শিক্ষানবিশ কাল, নিয়োগপত্র, সার্ভিস বই, ছুটির পদ্ধতি, কাজ বন্ধ রাখা, প্রতিষ্ঠান বন্ধ রাখা, মৃত্যুজনিত সুবিধা, শাস্তি পদ্ধতি, নিম্মতম মঞ্জুরী বোর্ড সহ ৩৫৪টি ধারা বিধিবদ্ধ হয়েছে। মোট ২১ টি অধ্যায়ে এই ধারাগুলোকে সংযোজন করা হয়েছে। এই আইনের মাধ্যমে শ্রমিক মালিক সম্পর্কের উন্নতি সহজ হবে। কারখানায় দুর্ঘটার ক্ষেতে শ্রমিকরা যথাযথ ক্ষতিপূরণ পাবে এবং সামাজিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে। কারখানার শ্রমিকদের নিরাপত্তা প্রসঙ্গে বিধানসমূহ : বাংলাদেশ শ্রম আইনে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি গুরুতৃসহকারে স্থান পেয়েছে। এই আইনের ষষ্ঠ অধ্যায়ে ৬১ ধারা থেকে ৭৮ ধারা পর্যন্ত কারখানার শ্রমিকদের নিরাপত্তামূলক বিধানসমূহ বর্ণিত হয়েছে। এসকল বিধান পূর্ববর্তী শ্রম আইন অর্থাৎ ১৯৬৫ সালের কারখানা আইনের চতুর্থ অধ্যায়ের ২২ ধারা থেকে ৪২ ধারা এবং ১৯৭৯ সালের কারখানা বিধিমালার ৩৭ বিধি থেকে ৫৩ বিধিসমূহের সমন্বয়ে বিধিবদ্ধ হয়েছে। নিরাপত্তামূলক এসব বিধান কারখানা কর্তৃপক্ষের অবশ্য পালনীয়। এর কোন বিধান ভঙ্গ করা হলে বা পালন করা না হলে তা দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে। ধারা ৬২ : অগ্নিকাণ্ড সম্পর্কে সতর্কতা অবলম্বন (71909061018 1)0996 01 716) ১. প্রত্যেক প্রতিষ্ঠানে বিধি ধারা নির্ধারিততাবে অগ্নিকাণ্ডের সময় প্রত্যেক তলার সাথে সংযোগ রক্ষাকারী অন্তত একটি বিকল্প সিঁড়িসহ বহির্গমনের উপায় এবং অগ্নি নির্বাপক সরঞ্রামের ব্যবস্থা করতে হবে। ২. যদি কারখানা পরিদর্শক প্রত্যক্ষ করেন যে, কোন কারখানায় ১ উপ ধারা অনুযায়ী কার্যকর বহির্গমনের ব্যবস্থা নির্দিষ্ট করা হয়নি সেক্ষেত্রে তিনি নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত পন্থায় উপরোক্ত ব্যবস্থা ্রহণের জন্য সংশ্লিষ্ট কারখানার ম্যানেজারকে লিখিত নির্দেশ প্রদান করতে পারেন। ৭০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ৭১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।