গার্মেন্টস কারখানায় দুর্ঘটনা পরবর্তী নিয়লিখিত যে সকল ক্ষতি প্রকটভাবে দেখা যায় : * দুর্ঘটনা কবলিত কারখানার মেশিন ও যন্ত্রাংশ সমূহ নষ্ট হয়। * ক্ষতিগ্রস্ত কারখানায় কাজ বন্ধ থাকে বিধায় শ্রমিকরা কাজের খোজে অন্য কারখানায় চলে যায়। * কারখানায় মজুদকৃত কাচামালের ক্ষতি হয়। * কখনও কখনও কারখানা ভবনের ক্ষতি হয়। * দুর্ঘটনার ফলে সবচেয়ে গুরুতৃপূর্ণ ক্ষতি সঠিক সময়ে বায়ারদের অর্ডার ডেলিভারী দিতে না পারা। অনেক সময় পরবর্তী অর্ডারও বন্ধ হয়ে যায়। শ্রমিকদের কর্মক্ষেত্রে নিরাপত্তা বিষয়ে পূর্বের ও বর্তমান শ্রম আইন সমূহ, জাতীয় আইন সমূহ : ২০০৬ সালের বাংলাদেশ শ্রম আইন পাসের পূর্বের আইনসমূহ : কারখানার শ্রমিকদের কাজের সুবিধা, নিরাপত্তা, উন্নততর কাজের পরিবেশ ইত্যাদি সংক্রান্ত বিভিন্ন আইনের বিধান থাকলেও শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষা সংক্রান্ত প্রধানত ১৯৬৫ সালের কারখানা আইন এবং ১৯৭৯ সালের কারখানা বিধিমালাসমূহ কার্যকর ছিল। কারখানা আইন, ১৯৬৫ (790601765 4০ 1965) ১৯৬৫ সালের কারখানা আইনে ৩, ৪ ও ৫ অধ্যায়ে ১২ ধারা থেকে ৪৮ ধারা পর্যন্ত বিধানাব- লীতে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি অতি গুরুতৃসহকারে যথাযথভাবে বর্ণিত হয়েছিল। বিশেষ করে শ্রমিকদের নিরাপত্তা বিষয়ে চতুর্থ অধ্যায়ে ২২ ধারা থেকে ৪২ ধারা পর্যস্ত ২০টি গুরুতৃপূর্ণ ধারা ছিল। কারখানার নিরাপত্তা ও কাজের উন্নত পরিবেশ এবং দুর্ঘটনার ক্ষতিপূরণ বিষয়ে ১৯৬৫ সালের কারখানা আইনের পাশাপাশি ১৯৭৯ সালে কারখানা বিধিমালা প্রণীত হয়।৫ কারখানা বিধিমালা, ১৯৭১৯ (0790107165 77195 1979) কারখানা আইনের বিধিমালায় ৩৭ বিধি থেকে ৫৩ বিধি পর্যন্ত নিরাপত্তামূলক বিধান সন্নিবেশিত ছিল।৬ এছাড়া শ্রমিকদের নিরাপত্তা বিষয়ে নিঙ্নের আইনসমূহ প্রচলিত ছিল : মারাত্মক দুর্ঘটনা আইন, ১৮৫৫ (015 2818] 4১০০10৩14১০. 1855). মালিকের দায়-দায়িত্ব আইন, ১৯৩৮ (1176 [31700105015 [18011104১০1 1938) শ্রমিক ক্ষতিপূরণ আইন ১৯২৩ (176 ৬/011011015 00110758190) 4১০ 1923) শ্রমিক ক্ষতিপূরণ বিধিমালা ১৯২৪ (07)6 ড/011077017+5 00019075800) [0155 1924) ফায়ার সার্ভিস অধ্যাদেশ ১৯৫৯ (17967775 9০7৮1০63 011791106 1959) কিন্তু বাস্তবে এইসব আইন তেমন একটা কার্যকর বা সহায়ক ছিল না। এ সকল আইনের কোনোটিতেই একজন মৃত শ্রমিকের যথেষ্ট পরিমাণ ক্ষতিপূরণ পাওয়ার বিধান ছিল না।৭ ইসলামী আইন ও বিচার ৬৯ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৭০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।