ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

ব্যবসা বাণিজ্য ও খণদানের আর্থিক সহায়তার নামে বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছে। বিশ্বব্যাংক এদেরই হাতে। আন্তরজাতিক অর্থ তহবিল, এশিয়া ডেভলপমেন্ট ব্যাংক, জাতিসংঘ উন্নয়ন তহবিল সবই এদের। এদের কর্তৃত্বের কোথাও একচুল হেরফের নেই । আবার ছয়টি শীর্ষ রাষ্ট্রে মোড়লীপনা। এমনকি সারা দুনিয়ার সব রাষ্ট্রের সম্মিলিত জাতিসংঘ প্রতিষ্ঠিত হবার পরও সেখানে নিরাপত্তা পরিষদে পাঁচটি বড় শক্তিকে ভেটো পাওয়ার দিয়ে শাসকদের একটি মহাজনী গোষ্ঠী তৈরি করা, এ সবই সাধারণ মানবিক অধিকার হরণ করার একটি কৌশল ছাড়া আর কিছুই নয়। বিশ্বকে যতই আঁধুনিক, অত্যাধুনিক ও আধুনিকোত্তর বলা হোক না' কেন এদের এবং এই মানবাধিকার হরণকারী গোষ্ঠীর কোনো পরিবর্তন নেই। ইকবাল এদের চেহারা এভাবে তুলে ধরেছেন- ও 'যদিও বৃদ্ধ আদম জওয়ান এখনো লাত ও মানাত।" এদের কৌশল পূর্ণ শক্তিতে এগিয়ে চলছে। সাধারণ মানুষের মৌলিক অধিকার নির্মমভাবে পদদলিত হচ্ছে। রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় শক্তির মাধ্যমে । এদের হাত থেকে নিষ্কৃতি পাবার জন্য অনেক উপায় অনুসন্ধান করা হয়েছে। সবচেয়ে বড় উপায় হচ্ছে মানুষকে মানুষের দাসত্ যুক্ত করা । হাজার হাজার বছর থেকে এরা মানুষকে দাসে পরিণত করে রেখেছে। মানুষকে রাজনৈতিক ও অর্থনৈতিক দাসে পরিণত করে রেখেছে। এদের এই দাসত্ব শৃখল থেকে মানুষকে মুক্ত করতে হবে। এ দাসত্ব মুক্তির একমাত্র পথ হচ্ছে মানুষকে একমাত্র আল্লাহর দাস হতে হবে। আর এমনিতো প্রকৃতিগতভাবে সমস্ত মানুষ আল্লাহ্র দাস হয়েই আছে। মানুষের সমস্ত দেহ, দেহের সমস্ত অংগ প্রত্যংগ, সমস্ত কলকব্জা, সমস্ত যন্ত্রপাতি, শিরা উপশিরা, রক্ত প্রবাহ সবই সরাসরি আল্লার দাসত্ব করছে। এদের ওপর আল্লাহ ছাড়া আর কারোর কোনো কর্তৃতু নেই। এদের যাকে যে কাজের জন্য তৈরি করা হয়েছে সে সেই কাজ করে যাচ্ছে। এটা তার দায়িত্ব ও মৌলিক অধিকার । এ অধিকার থেকে তাকে বঞ্চিত করার ক্ষমতা কারোর. নেই। চোখকে দেখার জন্য তৈরি করা হয়েছে। দেখা তার মৌলিক অধিকার । তার দেখার ক্ষমতা, হরণ করে তাকে দিয়ে খাওয়ার কাজ করার ক্ষমতা কারোর নেই। কাজেই তার মৌলিক অধিকার নিরাপদ । মানুষ চাক বা না চাক প্রকৃতিগতভাবেই সে আল্লাহর দাস। কিনতু বুদ্ধি বিবেক ্ানগ্রস্ঞার দিক দিয়ে মানুষ আল্লাহর পরিবর্তে অন্যের দাস হতে পারে। কারণ এখানে তার একটা স্বাধীন ব্যবহার ক্ষমতা আছে। বুদ্ধি বিবেক জ্ঞান প্রজ্ঞা সবই আল্লাহর সৃষ্টি। এদের ওপরও আল্লাহর একচ্ছত্র কর্তৃত্ব। তবে এদেরকে ব্যবহারের ক্ষেত্রে আল্লাহ মানুষকে কিছু স্বাধীন ক্ষমতা দিয়েছেন। এ ক্ষমতার দরোজা দিয়ে তেতরে ঢুকে যে কেউ মানুষের ওপর কর্তৃত্ব ফলাতে পারে। তার রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার হরণ করতে পারে এবং তার ভিত্তিতে তার সাংস্কৃতিক সামাজিক এবং অন্যান্য যাবতীয় অধিকারও হরণ করে তাকে নিজের দাসে পরিণত করতে পারে। মানবিক মৌলিক অধিকার হরণের এটাই একটা পথ। ///.10907079071.00)

— পৃষ্ঠা ৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।