ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

মুসলিম বিশ্বের অনুর্বর ও শুষ্ক অঞ্চলসমূহের পানি ব্যবহার ও পানি বন্টন পদ্ধতিকে দুটি ভাগে ভাগ করা যেতে পারে। এর প্রথমটি হচ্ছে পরিমাণ ভিত্তিক এবং দ্বিতীয়টি সময় তিত্তিক। ১. পরিমাণ ভিভিক পদ্ধতি ড০1771600 19855) এই পদ্ধতির অধীনে পানি পাবার যোগ্য প্রত্যেক ব্যক্তি তার জন্য নির্ধারিত প্রবাহের অবিচ্ছিন্ন অংশ পেয়ে থাকেন। তাদের অংশ নির্ণয়ের প্রাক্কালে প্রবাহের পরিমাণ নির্ধারণ করা হয় এ্রবং পানির উৎস মুখে স্থাপিত একটি নকশার ভিত্তিতে পানি বন্টনের কাজ সম্পন্ন করা হয়। অঞ্চল ভেদে নকশার তৈরি দণ্ড বা পাইপ অথবা মাটির বাধকে পানির উৎসে স্থাপন করে সুবিধাভৌগীদের পানি প্রদান করা হয়ে থাকে ।'কাঠের তক্তা হলে যে ছিদ্রের মধ্য দিয়ে পানি প্রবাহিত হয় তার সাইজ বা আকার প্রবাহকে নিয়ন্ত্রণ করে। আবার যদি এটা বাধ হয় তাহলে পানি চলাচলের জন্য তার উপর তৈরি নালার আকার ও পানির প্রবাহ নিয়ন্ত্রণের কাজ করে। এখানে উল্লেখ করা প্রয়োজন যে উপরোক্ত পদ্ধতিতে পানি বিতরণের পূর্বে সরবরাহকৃর্ত পানির মোট পরিমাণ নির্ণয় করে পরিমাপের একটা এককের ব্যাপারে স্থানীয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয় (%. লিটার পূরণ % সময়)। পরিমাপের এই একক বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত। ২, সময় ভিন্তিক পদ্ধতি এই পদ্ধতির অধীনে নলকৃ, বাল, ঝরনা বা সংরক্ষিত পানি নির্ধারিত সময়ের ভিত্তিতে পর্যায়ক্রমে প্রাপ্তি অনুযায়ী বিতরণ করা হয়। এক্ষেত্রেও বিতরণের পূর্বে মোট পানির পরিমাণ নির্ণয় করা হয় এবং অংশীদারদের মধ্যে তা ভাগ করে বিতরণ যন্ত্রের ভিত্তিতে প্রবাহকে. নিয়ন্ত্রণ করে. সময়ের এককের সাথে সমন্বয় করা৷ হয়। এখানে-অংশীদারদের সংখ্যা এবং পানির পরিম্ণণ মৃখ্য বিষয়। বাংলাদেশের সেচ ব্যবস্থায় ব্যাপকভাবে গভীর ও অগভীর নলকৃপ এবং শক্তিচালিত পাম্প ব্যবহৃত হয়। এই নলকৃপ এবং পাম্পগুলোর নির্দিষ্ট ক্যাপাসিটি থাকে। কোনটির ক্ষমতা আধা কিউসেক, কোনটির এক কিউসেক, আবার কোনটি দুই কিউসেক বা তার বেশি ক্ষমতা সম্পন্ন । এই ক্ষমতা ঘনফুটের আকারে প্রতি সেকেন্ডে সংশ্লিষ্ট যন্তরসমূহের পানি উত্তোলন ক্ষমতাকে নির্দেশ করে। ইউজার্স এসোসিয়েশন গড়ে তুলছে। অনেক স্থানে এই যন্ত্রগুলো সমিতির মালিকানায় পরিচালিত হয়। যে সমিতির মালিকানা নেই সেখানে এগুলো স্থানীয় প্রভাবশালী, কৃষক অথবা ব্যবসায়ীরা পরিচালনা করেন। এক্ষেত্রেও অনানুষ্ঠানিকতাবে ব্যবহারকারীরা গ্রুপ বা দল গঠন করেন। তবে উভয় ক্ষেত্রেই দল বা সমিতির সদস্যরা জমির অনুপাতে পানি পান। কৃষকরা তাদের অভিজ্ঞতার ভিত্তিতে অথবা কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী তাদের ফসলের পানি চাহিদা সম্পর্কে অবহিত থাকেন এবং তার ভিত্তিতে বিতরণ কর্তৃপক্ষ কার কি পরিমাণ পানি প্রয়োজন হবে পূর্াহ্নে তা ৬০ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।