ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

গানি বিতরণ ও পরিমাপের জন্য দেশসমূহে বহুবিধ পদ্ধতি অনুসরণ করা হয় : ঝরনার পানির বেলায় ক্ষদ্রাকার এমন ধরনের পাত্র বা আধার তৈরি করা হয় যাতে.পানির পরিমাণ ও প্রবাহ সহজে পরিমাপ করা যায় এবং সর্বরাহও সহজ হয়। আবার প্রবাহের হিসাব রাখার পদ্ধতি এবং বিতরণ ব্যবস্থা পানির সরবরাহ এবং স্থানীয় রীতি নীতির উপরও নির্ভর করে। নদীর পানি বিতরণের বেলায় গৃহীত ব্যবস্থাগুলোর মধ্যে রয়েছে শাখা নদী, খাল এবং নালা খনন গরভৃতি। এগুলোর মাধ্যমে বড় বড় নদীর,পানি দেশের বিস্তীর্ণ এলাকায় নিয়ে যাওয়া হয় এবং ফসল ও সাধারণ মানুষের চাহিদা পূরণ করা হয়। এই নদী এবং খালগুলো আবার পানি নিষ্কাশনের কাজেও ব্যবহৃত হয়। নদীর উপর ক্রস ড্যাম তৈরি করে পানির গতি পরিবর্তনের মাধ্যমে শুষ্ক এলাকায় পানি সরবরাহের ব্যবস্থা বহু পুরাতন একটি পদ্ধতি। কতিপয় প্রতিষ্ঠিত অগ্রাধিকারের ভিত্তিতে এই কাজ করা হয়। উজান থেকে শুরু করে ভাটি পর্যন্ত পানির প্রবাহ নিয়ন্ত্রণের এই কাজ চলে। ঝরনার. ধরন প্রকৃতি, পানি প্রবাহের ধারাবাহিকতা, জমির অবস্থান এবং নালার গভীরতা প্রভৃতির উপর এর পানি বিতরণ নির্ভর করে। ঝরনার প্রবাহ যদি অব্যাহত ও ন্যুনতম হয় তাহলে স্থানীয় প্রথা অনুযায়ী পানি বিতরণে কঠোর নিয়ম কানুন মেনে চলা হয়। সামাজিক সমঝোতার ভিত্তিতে বন্যার পানি ব্যবন্বত হয় এবং এক্ষেত্রে সকলকেই যৌথ দায়িত্ব পালন করতে হয়। একজনের জমির উপর দিয়ে আরেকজনের জমিতে পানি গেলে এই পানি ব্যবহারকারী সংশ্লিষ্ট মালিকের জমিতে অনধিকার প্রবেশ কর্রতে পারে না, তবে পানির গতি পরিবর্তনের জন্য যদি নালা খনন বা সংস্কার করতে হয় তাহলে তা করার অধিকার তার রয়েছে। এ ক্ষেত্রে জমির মালিকের অনুমোদন প্রয়োজন রয়েছে। পানি সরবরাহকারী প্রধান খাল বা বাধ মেরামত ও সংস্কারের দায়িত্ব সকলের, ব্যবহারকারীদের সকলকেই এর ব্যয়ভার বহন করতে হয়। অবিরাম স্রোত সম্পন্ন নদীর উপর বীধ দিয়ে পানি প্রবাহের বেলায় সংশ্লিষ্ট দেশের বিদ্যমান আইন অনুযায়ী পানি বিতরণ নিয়ন্ত্রণ করা হয়। এক্ষেত্রে মিসর একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা এজন্য বাধের উপর এমনভাবে অনুভূমিক গোররাট তৈরি করেছে যার মাধ্যমে পরিমাপ অনুযায়ী পানি সরবরাহ করা যায়। উত্তোলন যন্ত্র মধপরা্ের মুসলিম দেশসমূহে পানি উত্তোলনের জন্য বহুবিধ যন্ত্র ব্যবহার প্রচলিত রয়েছে। এর মধ্যে মিসরের নীলনদ অববাহিত অঞ্চলে আর্কিমিডিশ যুগের পেঁচ কল প্রধান। যেখানে পানির স্তর নিয়মিত কিংবা তার কাছাকাছি সেখানে ছেদাওয়ালা ফীপা কাঠের চাকা ব্যবহার করা হয়। এছাড়াও মিসরে পা চালিত চাকা এবং গবাদি পশু চালিত সাকিয়া বা বালতি ভিত্তিক চাকাও ব্যবহৃত হয়। সিরিয়ীতে নড়িয়া নামে এক ধরনের যন্ত্র আছে যা পানি চালিত, নড়িয়ার চাকার সাথে চেস্টা দাড় লাগানো থাকে। প্রবাহমান পানির চাপে এটা চলে এবং পানি উত্তোলনে সহায়তা করে। বাংলাদেশের পল্লী এলাকায় দোন, হেয়ত প্রভৃতি ব্যবহৃত হয়। মিসর, সিরিয়া, সুদান, ইরান, ইসলামী আইন ও বিচার ৫৭ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৫৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।