ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী আইন ও বিচার এধিল-ন্ুন ২০০৭ বর্ষ, সংখ্যা ১০, ৃষঠা : ৫৬৬২ ইসলামে পানি আইন ও বিধি বিধান মুহাম্মদ নূরুল আমিন পচ ্ মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে পানি ব্যবহারের কারিগরি বৈশিষ্ট পর্যালোচনা করলে দেখা যায় যে পানির উৎস নির্মাণ সামরীর সহভপ্রাপ্যতা, কারিগরদের দক্ষতা এবং অন্যান্য কারণে পানির সরবরাহ ব্যবস্থা প্রভাবিত হয়। ঝরনা, নদ-নদী,হুদ এবং ভূগর্ভস্থ পানি হচ্ছে এসব দেশে পানির প্রধান উৎস। রা | বেশির ভাগ ক্ষেত্রে ঝরনাকৈ তার স্বাভাবিক অবস্থায় ব্যবহার করা হলেও কোন কোন দেশে বীধ দিয়ে তার প্রবাহে কৃত্রিম উন্নতি সাধন করা হয়। এছাড়াও ঝরনার উৎসমুখ এবং নির্গমণ পথ পরিষ্কার করেও তার স্বাভাবিক ধারা অক্ষুন্ন রাখা হয়; ঝরনার নিম্নাঞ্চলে আধার তৈরি করে পানি সংরক্ষণের পদ্ধতিও কোথাও কোথাও চালু আছে। গৃহস্থালী কাজে ব্যবহারের জন্য বালতি বা কলসী জাতীয় পাত্রের মাধ্যমে সাধারণত নদীর পানি তোলা হয়; সেচ কাজের জন্য দেশীয় পদ্ধতির উত্তোলক যন্ত্র যেমন দোন, হেয়ত অথবা শক্তি চালিত পাম্পের ন্যায় যাস্ত্রিক পদ্ধতিরও আশ্রয় নেয়া হয়। আবার বীধ দিয়ে পানি স্কীত করে নালার মাধ্যমেও জমিতে পানি নিয়ে যাওয়া হয়। অনেক দেশে আবার ইসলামপূর্ব যুগ থেকেই কৃত্রিম জলাধার বা চৌবাচ্চা খনন করে বৃষ্টি বা নদীর পানি সংরক্ষণের পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। ঝরনার ন্যায় হুদগ্ডলোকেও তার স্বাভাবিক অবস্থায় ব্যবহার করা হয়। বেশির ভাগ দেশে কৃত্রিম পদ্ধতিতে খননকৃত পুকুর, দীঘি, খাল বিল প্রভৃতিতে প্রাকৃতিক বা কৃত্রিম জলাধারের পানি সংরক্ষণ করে রাখা হয়। কুয়া খনন, ভূগর্ডে সুড়ঙ্গ তৈরি প্রভৃতির সাহায্যে ভূগর্ভস্থ পানি সংগ্রহের যে পদ্ধতি মুসলিম দুনিয়া শুরু করেছিল তারই ধারাবাহিকতায় বর্তমান বিশ্বে অগভীর ও গভীর নলকৃপের প্রচলন হয়েছে এবং এগুলো এখন বিশুদ্ধ পানির প্রধান উৎসে পরিণত হয়েছে। এই পানি সেচের কাজেও ব্যাপকভাবে ব্যবহৃত হয়। ভূগর্তে পর পর তৈরি সুড়ঙ্গে চুইয়ে জমাকৃত পানি পাইপ বা অভ্যন্তরীণ নালার সাহায্যে জমিতে নিয়ে পানি সেচের এক অভিনব পদ্ধতিও মুসলিম অধ্যুসিত দেশসমূহে পরিলক্ষিত হয়। পানি উত্তোলন ও সরবরাহ পদ্ধতির উন্লেখিত ব্যবস্থা ছাড়াও উন্মুক্ত নালা বা খাল, পানি প্রবাহের জন্য তৈরি পাকা প্রণালী, পাইপ অথবা মাটির নীচে পানি যাবার সুড়ঙ্গ প্রভৃতির ন্যায় প্রধান ও মাধ্যমিক পন্থাও মুসলিম দেশসমূহ অনুসরণ করে থাকে। লেখক : সাংবাদিক, প্রাবন্ধিক এবং গবেষক । ///.10907079071.00])

— পৃষ্ঠা ৫৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।