সম্পাদকীয় মানুষের মৌলিক অধিকারকে কিভাবে নিরাপদ করা যেতে পারে জন্মের পর আত্মরক্ষা ও আত্মনিরাপত্তা ব্যবস্থার দিক দিয়ে পশু পাখি কীটপতংগ ইত্যাকার সমস্ত প্রাণীর তুলনায় মানুষের অবস্থান সবচেয়ে দুর্বল। অন্ততপক্ষে একজন মা বা দুটি হাত যদি এগিয়ে না আসে তাকে কোলে তুলে নেবার জন্য তাহলে তার পক্ষে পৃথিবীপৃষ্ঠে বেঁচে থাকা এবং জীবনকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোক্রমেই সম্ভব নয়। এটা তার প্রথম মৌলিক মানবিক অধিকার । হাজার হাজার বছর ধরে সারা পৃথিবীব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা মানব সমাজে যত আদিম সমাজই হোক না কেন এটা স্বীকৃতি লাভ করে আসছে ঠিক যেমন জীবনের জন্য বাতাস, মাছের জন্য পানি। মানুষ যখন একা বা বিচ্ছিন্ন ছিল তখনো প্রকৃতির কাছ থেকে সে অধিকার লাভ করেছে। নাহলে তার পক্ষে বেঁচে থাকা সম্ভব ছিল না। মানুষের সমাজ গঠিত হয়েছে অধিকারের স্বীকৃতি দিয়েই । সমাজ হচ্ছে আসলে কিছু অধিকার ও সীমানার সমষ্টি। আদিম থেকে আধুনিক যুগে মানুষের পদার্পণ অধিকার সচেতনতার ভিত্তিতেই । মানুষ যতই অধিকার সচেতন হয়েছে, অধিকার আদায় ও অধিকার সংরক্ষণের ক্ষেত্রে যতই যুক্তিসিদ্ধ ও ন্যায়সংগত পদ্ধতি অবলম্বন করেছে ততই তার সমাজ উন্নত এবং সামাজিক জীবন নিরাপদ ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছে। আসলে সামাজিক নিরাপত্তা ছাড়া সম্পদশালিতা সুখ ও সমৃদ্ধি অর্থহীন। ভালো কাজ করা এবং খারাপ কাজ না করা দুটোর মধ্যে একটা ইতিবাচক দিক রয়েছে। ভালো কাজ করলে যেমন ভালোর সমৃদ্ধি হচ্ছে তেমনি খারাপ কাজ না করলে ভালোর সমৃদ্ধির পথে বাধা দূর হচ্ছে। অর্থাৎ খারাপ কাজ না করে অথবা খারাপ কাজ করলে যথাযথ শাস্তির বিধান থাকলে ভালো কাজ করার অধিকারের স্বীকৃতি দেয়া হচ্ছে। এটা মানুষের একটা মৌলিক অধিকার । অর্থাৎ মানুষ তার ন্যায্য পাওনা লাভ করবে স্বাভাবিক পদ্ধতিতে । এ পথে যত বাধা ও প্রতিবন্ধকতা থাক সবকিছু উতরে সে তার পাওনা পুরোপুরি কড়ায় গপ্ডায় আদায় করতে সক্ষম হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার যুগকে যে “খাইরুল কুরুন' বা সঘচেয়ে ভালো যুগ বলেছেন তার একটি দিক এই অধিকার সচেতনতা । ইসলামের প্রভাৰ বলয়ে যারাই এসেছে তারাই এই অধিকার লাভ করতে ///.10907079071.00])
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.