পাত্রীকে পাত্রের নিজের দেখার কারণ উদ্লেখ করা হয়েছে। অর্থাৎ পাত্রীকে দেখতে গিয়ে উভয়ের দেখার কাজ হয়ে যায় এবং এর ফলে শুভ কার্য সম্পন্ন হলে স্বামী-্ত্রীর পারস্পরিক সম্পর্ক ও ভালোবাসা চিরন্তন ও সুখের হয়। পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার এটাই শরীয়ত প্রগেতার মৌল উদ্দেশ্য। 8. স্ত্রীর খালা বা ফুফুকে বিয়ে না করার কারণ হাদীসে বর্ণিত হয়েছে। খালা বা ফুফু শ্বাশুড়িকে বিয়ে করা খুবই ক্ষতিকর। কারণ তাতে আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যায়। হাদীসে বলা হয়েছে : “যদি তোমরা এটা করো তাহলে তোমাদের আত্ত্ীয়তার বন্ধন ছিন্ন হয়ে যাবে।' ইবনে আদি থেকে পুরুষদেরকে সম্বোধন করে এরূপ রেওয়ায়েত বর্ণিত হয়েছে। এর উদ্দেশ্য হলো, যখন লোকটি স্ত্রী ও তার খালা বা ফুফুর সাথে সংগম করবে তখন তারা দুজন পরস্পরের সতীন ইয়ে যাবে। ফলে তাদের আত্বীয়তা তথা ফুফু-ভাতিজীর যে বন্ধন ছিল তা আর অক্ষুণ্ন থাকবে না। ইবনে হিব্বান থেকে অন্য একটি বর্ণনায় বলা হয়েছে : স্ত্রীর ফুফু বা খালাকে বিয়ে করা নিষিদ্ধ। তিনি বলেছেন : “তোমরা যখন এরূপ করবে তখন তোমাদের আত্ীয়তা বা রক্ত-সম্পর্ক ছিন্ন হয়ে যাবে ।'১১৩ জাতীয় এঁক্য ও পারিবারিক সম্পর্ক সুদৃঢ় করাই শরীয়ত প্রণেতার উদ্দেশ্য । অনৈক্য ও আত্মীয়তার বন্ধন ছিন্ন করা শরীয়ত প্রণেতার উদ্দেশ্যবিরোধী। কাজেই স্ত্রীর বর্তমানে তার খালা-ফুফুকে বিয়ে করা সর্বসম্মতিক্রমে হারাম। উপরোক্ত আয়াত ও হাদীসগুলো শরীয়ত প্রণেতার উদ্দেশ্য প্রতীয়মান হওয়ার জন্য যথেষ্ট। এধার আমরা দ্বিতীয় পদ্ধতির দিকে এগিয়ে যেতে চাই। দ্বিতীয় পদ্ধতি : শরীয়ত প্রণেতার রীতি ও হস্তক্ষেপ অনুসন্ধান করা এটি হলো জানার জন্য অনুসন্ধান করা। ই্ ইবনে আবদুস সালাম প্রণীত 'কাওয়ায়েদুল আহকাম গ্রন্থে.বলা হয়েছে : যে ব্যক্তি কল্যাণ সাধন ও অকল্যাণ দূর করার জন্য শরীয়ত প্রণেতার উদ্দেশ্যাবলী অনুসন্ধান করে সে সমগ্র ব্যবস্থা থেকে একটা বিশ্বাস বা পরিচিতি লাভ করে। এ ধরনের কল্যাণকে গুরুত্হীন মনে করা ঠিক নয় এবং একেবারে বিসর্জন দেয়াও জায়েয নয়। এ ব্যাপারে নস্, কিয়াস ও ইজমা নেই তবুও শরীয়তের অন্তরনিহিত জ্ঞান ও বোধ একে ওয়াজিব করে তোলে ।১১৪ | শরীয়তের অন্তরনিহিত জ্ঞান শরীয়ত প্রণেতার অভীষ্ট কল্যাণ-অকল্যাণ চেনার ব্যাপারে সৃতীক্ক দক্ষতার সৃষ্টি করে। এক্ষেত্রে এ দক্ষতা শরীয়ত প্রণেতার হস্তক্ষেপের অনুসন্ধান চড়া পূর্ণতা প্রাপ্ত হয় না। আর শাখা প্রশাখা হতে অনুসন্ধান শরীয়ত প্রপেতার সঠিক ও ব্যাপক উদ্দেশ্য পর্যস্ত গৌছে দিতে পারে। অনুসন্ধান কাজটি দু প্রকার : প্রথম প্রকার : আহকাম জানার জন্য অনুসন্ধান । আহকাম সম্পর্কিত আমাদের অনুসন্ধানের মাধ্যমে আহকামের কারণসমূহ জানা যায়। প্রকৃতপক্ষে এ জাতীয় অনুসন্ধানের কাজ কার্যকারণ নিরূপণের পদ্ধতিতে প্রমাণিত কারণ অনুসন্ধানের প্রতি আকৃষ্ট করে থাকে। কারণ কার্যকারণ অনুসন্ধানের ৪৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ৪৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।