ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

৪. আল্লাহ বলেছেন : “আল্লাহ এই জনপদবাসীদের কাছ থেকে তার রসূলকে যা কিছু দিয়েছেন তা আল্লাহর, তার রসূলের, রসূলের স্বজনগণের এবং ইয়াতিমদের, অভাবপ্রস্ত ও পথচারীদের, যাতে তোমাদের মধ্যে যারা বিত্তবান কেবল তাদের মধ্যেই এশ্র্য আবর্তন না করে।'১০৮ আয়াতে উল্লেখিত খাতে ধন-সম্পদ বন্টন করে দেয়ার কারণ হলো : এর ফলে ধন-এখর্য অভাবসস্ত, ফকির, মিসকিনদের বাদ দিয়ে শুধুমাত্র ধনীদের মধ্যে পুষ্তীভূত হবে না। কারণ ধনবানদের মধ্যে সম্পদ পুণ্ভীভূত ও কেন্দ্রীভূত হওয়ায় অভাবশরস্তদের জন্য ক্ষতিকর, এমনকি ধনীদের জন্যও। উপরোক্ত আয়াতগুলো ছাড়াও আরো আয়াত রয়েছে যেগুলোর আহকামের কারণ সুস্পষ্টভাবে কিংবা ইশারা ইংগিতে বলা হয়েছে। অনুরূপভাবে কার্যকারণ সম্বলিত হাদীসও রয়েছে। যেমন : ১. যেসব ইমাম সালাতে দীর্ঘ সূরা পাঠ করেন তাদের জন্য হুমকি স্বরূপ রসূলের বাণী : “হে লোকেরা! তোমরা বিচ্ছিন্নকারী। তোমাদের কেউ সালাতের ইমামতি করলে কিরআত হালকা বা নাতি দীর্ঘ হওয়া উচিত। কারণ জামায়াতে রোগী, দুর্বল এবং তারাও আছে যাদের বিভিন্ন জিনিসের প্রয়োজন ।১০৯ এ হাদীসটি বাস্তব উপলব্ির কারণসমূহ সুস্পষ্ট করে দিয়েছে।১১০ হাদীসটিতে একথারও ইংগিত রয়েছে যে, দীনের ভিত্তি হলো সহজতার ওপর। সৎকাজ যখন কল্যাণ বিনষ্টকারী হয় অথবা মানুষের হক নষ্ট করে তখন তা শরীয়ত প্রণেতার উদ্দেশ্যের বাইরে চলে যায়। কারণ এ ধরনের কাজ ত্রুটি, অলসতা ও বিচ্ছিন্নতা সৃষ্টি করে। ২. রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন : “হে যুব সমাজ! তোমাদের মধ্যে যে সক্ষম তার বিয়ে করা উচিত। কারণ বিয়ে দৃষ্টিকে আনত করে এবং গুপ্তাগের হেফাজত করে। আর যে সক্ষম নয় তার রোযা রাখা উচিত। কারণ রোযা তার জন্য হাতিয়ার ।১১ উপরোক্ত হাদীসে বিবাহিত জীবন যাপনের যাবতীয় ব্যয়ভার বহনে সক্ষম ব্যক্তির প্রতি বিয়ে করার নির্দেশ রয়েছে। মানুষের জন্য কল্যাণকর জীবন পদ্ধতির ব্যাধ্যও হাদীসে দেয়া হয়েছে। এখানে কল্যাণের যে উপকরণগুলোর কথা বলা হয়েছে তা হলো : দৃষ্টি ও লঙ্জাস্থানকে সংরক্ষণ করা। মহান আল্লাহ বিভিন্ন আয়াতে এ দুটির হেফাজত করার নির্দেশ দিয়েছেন। এ দুটির হেফাজতের মধ্যে অনেক কল্যাণ ও সফলতা নিহিত আছে। বেশির ভাগ পাপকাজ এ দুটি থেকে সৃষ্টি হয়ে থাকে। বৈবাহিক জীবন যাপনের ব্যয়ভার বহনে অক্ষম ব্যক্তির জন্য যে চিকিৎসার ব্যবস্থাপনা দিলেন তা একটু ভিন্ন রকমের এবং তা হচ্ছে সাউম বা রোযা রাখা। কারণ রোষা বিবাহে সক্ষম হওয়া পর্যন্ত তার যৌন ক্ষুধাকে প্রদমিত করতে সহায়তা করবে। ৩. মুগীরা ইবনে শুবা বিয়ে করার ইচ্ছা করলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন : “তোমার হবু স্ত্রীকে দেখে নাও। কারণ তোমার এ দেখা তোমাদের দুজনের মধ্যে আকর্ষণ সৃষ্টিতে অধিকতর সহায়ক হবে।'১১২ হাদীসের শব্দ 'আহরা' অর্থ হচ্ছে অধিকতর যোগ্য, সবচেয়ে ভালো, যথোপযোগী ইভ্যাদি। আর “ইউদামু' শব্দের অর্থ আকর্ষণ, আন্তরিকতা ইত্যাদি। হাদীসটিতে ইসলামী আইন ও বিচার, ৪৭ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৪৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।