ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

পরিমাণে রেওয়ায়েত করেছেন। অথচ তাদের মতো যারা বেশি বেশি হাদীস সংরক্ষণ ও রেওয়ায়েত করেননি তীরা তাদের চেয়ে অনেক বেশি হাদীসের অন্তর্নিহিত অর্থ ও তত্জ্ঞান' অনুধাবন করেছেন ।৯৯ এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রত দৃষ্টি আকর্ষণ করার প্রয়োজন বোধ করছি। সেটা হলো, অধিকাংশ ক্ষেত্রে প্রত্যক্ষ শ্রবণকারী বক্তার উদ্দেশ্য পরোক্ষি শ্রবণকারীর তুলনায় বেশি সচেতনভাবে বুঝতে সক্ষম হয় । আবার কখনো প্রত্যক্ষ শ্রবণকারীর চেয়ে পরোক্ষ শ্রবণকারী বেশি সচেতন হয়ে থাকে। তবে এরূপ ঘটনা বিরল এবং কদাচিত ঘটে থাকে। এ কারণে সমগ্র মানব জাতির মধ্যে শরীয়ত প্রণেতার উদ্দেশ্য সাহাবাগণই বেশি জানতেন ও বুঝতেন। পরবর্তী পর্যায়ে এ বিষয়ে বিশদ আলোচনা করা হবে। বক্তা তার মনের বাসনা কখনো কথার মাধ্যমে ব্যক্ত করেন। কখনো এই অব্যক্ত বাসনা তার অভ্যাস ও আচরণের মাধ্যমে ফুটে ওঠে। আবার কখনো তার প্রকাশ বক্তার পরিবেশ-পরিস্থিতির ওপর নির্ভর করে। যদি কেউ বলে, আমি বাগদাদ যাচ্ছি, তাহলে তার কথায় বুঝতে হবে যে, সে বাগদাদ যাচ্ছে। তবে যাওয়ার উদ্দেশ্য ও লক্ষ অজ্ঞাত। আর যদি সে বলে, আমার বন্ধুর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে বাগদাদ যাচ্ছি, তাহলে তার কথার উদ্দেশ্য জানা গেলো। এ উদ্দেশ্য আবার লোকটির অভ্যাস ও আচরণের মাধ্যমেও জানা যায়। যেমন লোকটি কেবল বন্ধু-বান্ধবদের সাথে সাক্ষাতের উদ্দেশ্যেই বাগদাদ ভ্রমণ করে থাকে। আবার লোকটির কথাবার্তা, পরিবেশ পরিস্থিতি এবং কর্মতৎপরতায় এ ধারণা বদ্ধমূল হয় যে, লোকটি বন্ধু ও প্রিয়জনদের সাথে সাক্ষাত করার জন্যই বাগদাদ যাচ্ছে। ্‌ শরীয়ত প্রণেতার উদ্দেশ্যাবলীর সাথে পরিচয়ের পন্থাগুলোর উপরোক্ত ব্যাখ্যার পরিপ্রেক্ষিতে এ কথা বলা যায় যে, আমাদের কথা শুধুমাত্র তিনটি পদ্ধতির ওপর নির্ভরশীল এক. সুস্পষ্ট দলীল। দুই, বিধিসম্মত অভ্যাস ও আচার অনুষ্ঠান। তিন. শরীয়ত বুঝার ব্যাপারে সাহাবাদের দিকদর্শন। প্রথম পদ্ধতি : কারণ ভিত্তিক সৃস্পষ্ট দলীল একথা সবাই জানে যে, শরীয়ত প্রণেতার হুকুম কাজের দাবী অনুযায়ীই হয়ে থাকে। হুকুমের মর্মানুযায়ী কাজের বাস্তবায়ন শরীয়ত প্রণেতার উদ্দেশ্য । অনুরূপভাবে কাজের দাবী খণাত্বক বা বিরত থাকা হলে সেটা হবে নিষেধাজ্ঞা। সে অবস্থায় কাজের বাস্তবায়ন না হওয়াই শরীয়ত প্রণেতার উদ্দেশ্য এবং কাজের বাস্তবায়ন হবে উদ্দেশ্য বিরোধী। যেমন আদিষ্ট বা নির্দেশিত জিনিসের অনুকরণ না করা উদ্দেশ্য বিরোধী । যারা কার্যকারণের প্রতি লক্ষ না করে শুধুমাত্র “আমর' বা 'নাহী” এর ওপর নির্ভর করে এবং যারা কার্যকারণ ও কল্যাণের কথা চিন্তা করে তাদের কাছে উপরোক্ত কথাগুলো পরিষ্কার । যখন শুধুমাত্র “আমর' ও “নাহী' শরীয়ত প্রণেতার ইচ্ছা প্রমাণ করে তখন কার্যকারণসহ এ দুটি ইংগিত ও লক্ষণসমূহ যে তীর ইচ্ছা প্রমাণ করবে একথা সহজেই অনুমান করা যায়।১০০ ইসলামী আইন ও বিচার ৪৫ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।