ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

আরো জানতে হবে অবকাঠামো সম্পর্কে। পরম করুণাময় আল্লাহ মর্তের মাটিতে নবী-রসূল পাঠিয়েছেন এবং মানুষের কল্যাণের নিমিত্ত যে আহকাম অবতীর্ণ করেছেন সেগুলোর অবকাঠামোগত রহস্য কি? যাবতীয় ফরয কাজ দ্বারা আল্লাহর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য কি-সমগ্ মানব জাতি অথবা কোনো মানুষ? মানুষের জন্য যেসব আনুগত্য ফরয করা হয়েছে এবং তার নির্দেশের যেখানে সমান্তি ঘটেছে ইত্যাদি বিষয়ের অবকাঠামোগত দিকের পরিচয় লাত করা কি এর উদ্দেশ্য? পাপাচার থেকে বিরত রাখার উদ্দেশ্যে, অলসতা ও জড়তা দূরীকরণে এবং আল্লাহর সৃষপষ্ট আনুগত্যের উপর সুদৃঢ় থাকার জন্য আল্লাহ যেসব উপমা ও রূপক বর্ণনা করেছেন সেগুলো সম্পর্কে জানা এবং কল্যাণকর নফল কাজ অধিক পরিমাণ করাও এর অন্তরগত। আর কিয়াস (অনুমান) হলো, কুরআন বা হাদীসের প্রথম সংবাদের সাথে সামঞ্জস্যশীল দলীল অন্বেষণ করা। কারণ কুরআন ও হাদীস হচ্ছে চিরন্তন সত্য এবং এর অন্বেষণ করা ফরয। এই সামঞ্জস্য দুভাবে হতে পারে : ৃ এক. আল্লাহ ও তার রসূল স,. কোনো জিনিস হারাম করেছেন কিংবা কোনো অর্থে সেটিকে হালাল সাব্যস্ত করেছেন। এখন আমরা যদি অনুরূপ অর্থবোধক এমন কোনো জিনিস পেয়ে যাই যার ওপর কুরআন বা হাদীসের হুবহু দলিল প্রযুক্ত নয়, তাহলে কুরআন বা হাদীসের পূর্ববর্তী নির্দেশের উপর কিয়াস করে আমরা সে জিনিসটিকে হারাম বা হালাল বলতে পারি। দুই. এমন জিনিস পাওয়া যা আগের পাওয়া জিনিস থেকে ভিন্নতর এবং আগের পাওয়া দুটি জিনিসের কোনো একটির কাছাকাছি অনুরূপ জিনিসও পাওয়া না গেলে এই জিনিসের সাথে অনুরূপ জিনিস সম্পৃক্ত করতে হবে। যেমন শিকারীর প্রতিদান ।৯৮ কাজেই কিয়াসের বাস্তবতা প্রচলনের জন্য কুরআন বা হাদীসের সাথে সামঞ্রস্যশীল খবর (দলিল) অন্বেষণ করা মুজাতাহিদের উদ্দেশ্য । কাঁরণ কুরআন ও হাদীসের জ্ঞান চিরস্তন এবং মহাসত্য বলে সমাদৃত ও গণ্য । এ চিরন্তন জ্ঞান সমৃদ্ধ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা প্রভুর নিকট থেকে এনেছেন। দালালাতৃন নস্‌ (দলিল ভিত্তিক ম্পষ্ট ি্দেশ) দুই প্রকার : মৌলিক ও আপেক্ষিক (ে২০180৮6)। বক্তার (মুতাকাল্লিম) উদ্দেশ্য ও ইচ্ছার অধীন হয়ে থাকে মৌলিক নস। মৌলিক নসের ব্যাপারে কোনো মতবিরোধ নেই। অন্যদিকে আপেক্ষিক নস শ্রবণকারীর বুদ্ধিশভি, বোধশকি, চিন্তা- গবেষণার তীক্ষতা ও মেধাশক্তির প্রথরতা এবং শব্দাবলী ও শব্দবিন্যাসের পরিচয় ইত্যাকার বিষয়ের অধীন। উপরোক্ত বৈশিষ্ট ও গুণাবলী সকল শ্রবণকারীর মধ্যে সমভাবে পরিদৃষ্ট না হওয়ার কারণে এ ধরনের দলিল উপস্থাপনে শ্রবণকারীদের গুণাবলীর পার্থক্য অনুপাতে মতভেদ হয়ে থাকে । * এ ধরনের প্রকারভেদ কুরআন ও সুন্নাহ অনুধাবন করার ব্যাপারে সাহাবাগণের মধ্যে পার্থক্য হওয়ার রহস্য আমাদের সামনে তুলে ধরে। সাহাবাদের অনেকে হাদীস বেশি সংরক্ষণ এবং বেশি 8৪8 ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])

— পৃষ্ঠা ৪৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।