ইসলামী আইন ও বিচার এবরিল-্ুন ২০০৭ বর্ষ ৩, সংখ্যা ১০, পৃষ্ঠা : ৪৩-৫৫ শরীয়ত প্রণেতার উদ্দেশ্যের সাথে পরিচয় লাভের উপায় ড. ইউসুফ হামেদ আল আলেম ॥£এক॥ আল্লাহর দিকে মানুষকে ডাকা, রসূলের বাণী প্রচার করা এবং দুনিয়াবাসীর তার আনুগত্য করা সফলকাম দলের নির্দশন। আল্লাহর পক্ষ থেকে তাবলীগ বা প্রচার হতে হবে হুবহু শব্দের এবং সঠিক অর্থ ও ভাৎপর্যের আর যেভাবে তা অবতীর্ণ হয়েছে ঠিক সেভাবেই। এ ব্যাপারে আলেমগণ তাদের একটি দল হলো, কুরআন ও হাদীসের হাফেজগণ । তারা দীনের উৎসের সংরক্ষণ করেছেন এবং পরিবর্তন পরিবর্ধন থেকে তাদেরকে এমনভাবে রক্ষা করেছেন যার ফলে মানুষের কাছে তা সবরকমের আবর্জনা ও কলুষমুক্ত হয়ে পরিষ্কার ও পরিচ্ছন্ন রূপে পৌছে গেছে। দ্বিতীয় দলটি হলো, ফিকহশাস্ত্রবিদগণ। তারা আহকাম ও আইন কানুন নির্ধারণ করে হালাল ও হারামের বিধান বেঁধে দেন। তার আলোকে জনগণকে ফতওয়া বা দিক দর্শন দিয়ে সংস্কারকের ভূমিকা পালন করেন। তীরা পৃথিবীর মাটিতে আকাশের তারকা যেমন। তাদের মাধ্যমে অন্ধকারে গথহারা মানুষেরা পথে দিশা পায়। মানুষ প্ানাহারের চাইতেও তাদের বেশি মুখাপেক্ষী তারাই হচ্ছেন মুজতাহিদ । রসূলের স. ইস্তিকালের পর আল্লাহর দীনের আহকাম প্রচারের গুরুদায়িত্ তীরাই সার্থকভাবে পালন করেন। তারা অত্যন্ত আস্থা ও সতর্কতার সাথে তাবলীগের কাজ আশ্তাম দেন। অন্যথায় দীনের তাবলীগের কাজ যথাযথ মর্যাদায় বিরাজমান থাকা সম্ভবপর হতো না ।৯৬ ইমাম শাফেমী-র. বলেন, জ্ঞান লাভ না করে কোনো বস্তুর হালাল বা হারাম হওয়ার কথা বলার কোনো সুযোগ নেই। আর এ জান অর্জন করতে হবে কুরআন ও হাদীস অথবা ইজমা ও কিয়াস থেকে ।৯৭ তাছাড়া একথা সুস্পষ্ট যে, কুরআনের জ্ঞান অর্জন করা নির্ভর করে শাব্দিক ও অর্থগত দিক দিয়ে আরবী ভাষা জানা, নাসেখ (রহিতকারী) ও মানসুখের (রহিত) পরিচয় লাভ করা এবং ফরয, আদাব-কায়দা, নির্দেশ ও অনুমোদন সম্পর্কে জানার ওপর । অর্থাৎ যে 'নির্দেশটি মূলত ওয়াজিব এবং যে নির্দেশটি পদ্ধতিগত কারণে ওয়াজিব আবার যে নির্দেশটি দলিলের ভিত্তিতে ওয়াজিব নয়- সেগুলোর মধ্যে পার্থক্য নির্ণয় করার ক্ষমতা অর্জন করতে হবে। ইসলামী আইন ও বিচার ৪৩ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৪৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।