ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

মর্যাদার বিষয়। খোলাফায়ে রাশেদীনের যুগে অমুসলিমদের নিরাপত্তার বিষয়টি ছিল ইসলামী সরকারের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব । প্রত্যেক যুদ্ধ করতে সক্ষম অমুসলিম নাগরিক চুক্তি অনুযায়ী মাল অথবা নগদ অর্থের আকারে বাৎসরিক যিষিয়া বায়তুলমালে জমা করত। এছাড়া তাদেরকে মাথাপিছু করও পরিশোধ করতে হত, এর পরিবর্তে তারা বহিঃশক্রর আক্রমণ থেকে নিরাপত্তা লাভ করত এবং তারা মুসলমানদের মতই অভ্যন্তরীণ বিপদ থেকেও নিরাপদ থাকার সুযোগ লাত করত । যেসব প্রদেশে অমুসলিমদের বসবাস ছিল সেখানে তাদের থেকে যিযিয়া আদায় করা এবং মুসলমান ও অমুস্লমানদের মধ্যকার বিবাদ মিমাংসা করা ছিল শাসকের অন্যতম দায়িতু। প্রত্যেক সংখ্যালঘু নিজ নিজ ব্যক্তিগত ও অভ্যন্তরীণ বিষয়ে ছিল সম্পূর্ণ স্বাধীন। তাদের ধ্মীয় নেতৃবৃন্দ নির্ধারিত যিষিয়া ও ট্যাক্স আদায় এবং তাদের মধ্যে তাদের ধর্মীয় বিধান কার্যকর করাসহ সমস্ত অত্যন্তরীণ বিষয়ের দায়িত্বশীল ছিলেন।'৩০ | মহানবী স. এবং ইসলামের চার খলিফার সময়কার রাষ্ট্র ব্যবস্থা ও তার পরবর্তী মুসলিম শাসকদের সময়ে অমুসলিম নাগরিকদের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস আলোচনায় ইসলামের সর্বজনীন কল্যাণকর জীবন ব্যবস্থার পরিচয়ই স্পষ্ট হয়ে উঠেছে। আজকের আত্মমুখী পাশ্চাত্য সভ্যতা বিশ্ব জয়ের হাতিয়ার হিসেবে শেকড়হীন গণতন্ত্র ও নিয়ন্ত্রণহীন মুক্ত অর্থনীতির দ্বারা বিশ্বকে গ্রাস করে চলছে। ইসলাম মানুষের রাজনীতি, অর্থনীতি ও সমাজ নীতির পদ্ধতিগত স্থান-কাল-পাত্র ভিত্তিক যে সর্বজনীন অধিকারের প্রতি স্বীকৃতি দিয়েছে তা পৃথিবীর অন্য কোন মতবাদ বা শাসন ব্যবস্থায় পাওয়া যায় না। অতএব বর্তমান বিশ্বে সর্বজনীন শান্তি ও সকল মানুষের সত্যিকারের অধিকার সুনিশ্চিত করতে হলে ভিত্তিতে মানবতার যুক্তি ও অধিকার প্রতিষ্ঠার একমাত্র গ্যারান্টি ইসলামকে জীবনের সকল ক্ষেত্রে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে। একে বিশ্ব শান্তির নিয়ামক আদর্শ নীতি হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চালাতে হবে। গজ ১. সুনানে আবু দাউদ, কিতাবুল খারাজ ওয়াল ফাই ওয়াল ইমারা, পৃ: ৪৩৩। ২. তওরাত, আদাদ, ৭:২-৫, এর বরাতে আবুল"আলা মওদুদী আলজিহাদ, (বাংলাবাজার : ঢাকা-১৯৯৩), পৃ: ৩৭৬। .' তারীখুল কবিরের বরাতে মাহমুদশাহ-এর তারিখুল ইসলাম, খ-৩, পৃ: ৬৬। ফতহুল বুলদান বালাজুরি পৃ. ২৭৭। ইবনুকাসির, আলবেদায়া ওয়ান্েহায়া, ৩য় খণ্ড, পৃ: ২২৪-২২৬। অধ্যাপক গোলাম আযম, ইসলামের সহজ পরিচয়, পৃ: ১০৮। আল-কুরআন, সূরা বাকারা ২৫৬। শারহুল কানযুল উম্মাল, ২য় খণ্ড, পৃ: ১৭৪ । বাদায়ে”, খ. ৭, পৃঃ ১১৩। . আলমুগনী, ৮ম খণ্ড, পৃ: 88৫। ৬ না ০০৪৯০০৩ ইসলামী আইন ও বিচার ৪১ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৪২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।