চুক্তিপত্রের প্রতি সম্মান প্রদর্শন এবং খিলাফতে রাশেদার যুগে গৃহীত সিদ্ধান্তসমূহ কঠোরভাবে অনুসরণ করবে। সাথে সাথে এই নির্দেশও জারি করা হলো যে, নুতনভাবে আরোপিত সকল প্রকারের 'কর' প্রত্যাহার করতে হবে এবং খৃষ্টান ও ইহুদীদের সার্বিক নিরাপত্তা ও তন্ত্বীবধানের ব্যবস্থা করতে হবে ।২৭ ৩. হযরত আলী রা. বাজারে এক খৃম্টানকে তীর বর্মধানি বিক্রি করতে দেখলে তিনি তাকে বললেন, এ বর্মটি আমার । খৃস্টান ব্যক্তি অস্বীকার করায়. তিনি কাজী শুরাইহ রা.-এর নিকটে বিচারপ্ার্থী হন। বিচারক কাজী শুরাইহ সাক্ষী তলব করেন। কিন্তু হযরত আলী রা. তা পেশ করতে অপারগ হন। ফলে বিচারে খৃষ্টান ব্যক্তির পক্ষেই রায় চলে যায়। হযরত আলী রা. স্বয়ং এই রায় থরহণ করে বলেন: 'শুরাইহ্! তুমি সঠিক রায় দিয়েছ।' মামলার রায় শুনে খৃষ্টান ব্যক্তি হতবাক হয়ে গেল, বাম্পরুদ্ধ কণ্ঠে সে বলল, “এতো পয়গম্বর সুলভ ন্যায় বিচার, আমীরুল মুমিনীনকেও আদালতের কাঠগড়ায় দড়াতে হয় এবং তাকে তীর বিপক্ষে রায় শুনতে হয়। প্রকৃতপক্ষে বর্মটি আমিরুল মুমিনীনেরই। এটা তার উটের পিঠ থেকে পড়ে গিয়েছিল। আমি উঠিয়ে নিয়েছিলাম ।২৮ ইসলামী রাষ্ট্র ্রধান হযরত আলী রা.-এর বিবাদী অমুসলিম বলে তার নাগরিক অধিকার প্রতিষ্ঠার মত উল্লেষিত ইনসাফ কি দুনিয়ার অন্য কোথাও পাওয়া যাবে? 8. একবার রাত্রিবেলা হযরত উমর রা. নাগরিকদের খোঁজ-খবর নেয়ার জন্য বের হলেন। তিনি আচানক এক ব্যক্তির ঘরে গানের শব্দ শুনতে গান। তার সন্দেহ হলে তিনি দেয়ালের উপ্র আরোহণ করে দেখলেন যে, ওখানে মদের পানপাত্র মজুদ আছে, তার সাথে আছে এক নারী। তিনি সজোরে বললেন, হে আল্লাহর দুশমন! তৃই কি মনে করছিস, তুই নাফরমানী করতে থাকবি; আর আল্লাহ তা ফাস করে দিবেন না? লোকটি উত্তর দিল, হে আমিরুল মুমিনীন! ব্যস্ত হবেন না, আমি যদি একটি অপরাধ করে থাকি তবে আপনি করেছেন তিনটি অপরাধ। আল্লাহ গোপন বিষয়াদি অন্বেষণ করতে নিষেধ করেছেন, আর আপনি সে কাজটি করে ফেলেছেন। আল্লাহ আদেশ দিয়েছেন সদর দরজা দিয়ে প্রবেশ করতে, আর আপনি প্রবেশ করেছেন দেয়াল টপকে। আর আপনি অনুমতি ছাড়াই প্রবেশ করেছেন।' একথা শুনে হযরত উমর রা. তীর ভু স্বীকার করলেন এবং গৃহকরতার বিরুদ্ধে কোন ব্যবস্থা হণ করলেন না। অবশ্য তার নিকট থেকে সৎ গথ অবলম্বনের প্রতিশ্রুতি গ্রহণ করলেন।২৯ এ হচ্ছে ইসলামী রাষ্ট্রে অমুসলিম. নাগরিকদের অধিকারসূহ বাস্তবায়নের অগণিত উদাহরণের মধ্যে কয়েকটি মাত্র। অমুসলিম নাগরিকগণ মহানবী স. ও খোলাফা ই রাশেদার যুগেই নয় বরং বনু উমায়্যা, বনু আব্বাস এবং তৎপরবর্তী মুসলিম শাসকগণের যুগেও নিজেদের জানমাল ও ইজ্জত-আক্রর নিরাপত্তা তোগ করে আসছিল ইনসাফপূর্ণভাবে। একথার স্বীকৃতি দিয়ে প্রসিদ্ধ প্াচ্যবিদ মন্টগোমারী ওয়াট লিখেছেন : “অমুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে ইসলামী রাষ্ট্র সামধিকভাবে উত্তম আচরণ করেছে। তাদের সাথে সদাচারণ ছিল মুসলমানদের জন্য মহত ও ৪০ ইসলামী আইন ও বিচার. ///.10907079071.00])
— পৃষ্ঠা ৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।