ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

বিষয়টি বিশেষ সহানুভূতির সাথে বিবেচনা করবে এবং অভিযোগসমূহ দূর করে মানসিক প্রশান্তির সাথে তাদের বসবাসের সুযোগ করে দিবেন। | এ সম্বন্ধে আধুনিক যুগের পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের নিকট ধরা-বীধা কোন নীতিমালা নেই। পরিবেশ পরিস্থিতির প্রেক্ষাপটে যে কোন যুক্তিসঙ্গত কল্যাণকর পন্থা অবলম্বন. করা যেতে পারে। ইসলামের জীবনদর্শন যেহেতু সকল মানুষের কল্যাণ সাধনের জন্য, সেহেতু ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের সকল নাগরিক অধিকারসমূহও কল্যাণকরভাবে প্রতিষ্ঠিত হবে। ইসলাম তাদেরকে আপন করুণার শীতল পরশে নিয়ে নেয় এবং যাবতীয় সুযোগ-সুবিধা ও গ্রাচূর্যে অংশীদার বানায়, কিন্ত ইসলামের পথে প্রতিবন্ধক হওয়ার অনুমতি দেয় না। এজন্যই তাদেরকে শরীয়তের ব্যাধ্যা- বিশ্লেষণ ও নীতিনির্ধারণী কর্তৃত্ব থেকে পৃথক রাখার ব্যবস্থা করা হয়েছে।২৫ পবিত্র ইসলামে অমুসলিম নাগরিকদেরকে 'যিম্মি' হিসেবে যেসব অধিকার নির্ধারণ করে দেয়া হয়েছে ইসলামী রাষ্ট্র তার প্রতি সম্মান প্রদানে ও তার বাস্তবায়নে বাধ্য। 'যিম্মি' শব্দটি সম্পর্কে চিন্তা করে দেখতে হবে, এই পরিভাষা দ্বারা সেইসব লোকদের বুঝানো হয়েছে, যাদের জান-মাল, ইজ্জত-আক্রু এবং অন্যান্য সকল অধিকার সংরক্ষণের দায়িত্ব মুসলমানরা নিজেদের কাধে তুলে নিয়েছে। ইসলামী রাষ্ট্র এমনিতেই প্রত্যেক নাগরিকের সার্বিক নিরাপত্তার জন্য দায়িতৃশীল, কিন্তু অমুসলিম নাগরিকদের জন্য 'যিম্মি' পরিভাষা ব্যবহার করেছে- যার মধ্যে স্বয়ং যিম্মাদারীর উপাদান বিদ্যমান রয়েছে- তাদের ক্ষেত্রে নিরাপত্তার অধিকারসমূহ বাস্তবায়নের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়েছে। এ সংক্রান্ত কিছু উদাহরণ ইতিহাসের পাতা থেকে তুলে ধরা হলো, যাতে ইসলামের অমুসলিম নাগরিকদের অধিকারসমূহ বাস্তবায়নের কিছু চিত্র ফুটে উঠবে। ১. হযরত আবুবকর রা.-এর খিলাফতকালে মুসলমানদের দুর্নাম্‌ গেয়ে ব্যঙ্গ কবিতা পাঠকারী এক মহিলার দীত উপড়ে ফেলা হয়। তিনি এ কথা জানতে পেরে গভর্নর মুহাজির ইবনে উমায়্যাকে লিখেছিলেন: “আমি জানতে পেরেছি যে, মুসলমানদের দুর্নাম করে যে নারী ব্যঙ্গ কবিতা আবৃত্তি করে বেড়াত তার সামনের পাটির দাত তোমরা উপড়ে ফেলেছ। এ নারী যদি মুসলমান হয়ে থাকে তবে তার জন্য ভর্ঙদনা ও তিরক্কারই যথেষ্ট ছিল, তাকে নির্যাতনের চেয়ে হালকা শাস্তি দেয়া উচিত ছিল। আর যদি সে 'যিম্মি' হয়ে থাকে তবে এক্ষেত্রে তার শিরক-এর মত মহাপাপ যখন বরদাশত করা হচ্ছে- সেখানে মুসলমানদের দুর্নাম আর তেমন কি! আমি যদি এ ব্যাপারে পূর্বাহ্নে তোমাদের সতর্ক করে থাকতাম তবে তোমাদের এ শাস্তির প্রতিফল ভোর্গ করতে হত ।'২৬ ২. ফাতেমী শাসনামলে কতিপয় সরকারি উর্ধতন কর্মকর্তা সিনাই এলাকার খৃষ্টান পাদ্দীদের ও ইহুদীদের মালিকানায় হস্তক্ষেপ করতে চাইলে এবং তাদের উপর কিছু 'কর' আরোপ করলে তারা রাজদরবারে উপস্থিত হয়ে পূর্বেকার চুক্তিপত্রের কপিসমূহ পেশ করে এবং আব্দুল মজিদ আল- হাফেজের উধীর বহারাম এবং জাফরের উধীর আল-আব্বাস ও তালাই-এর নিকট থেকে নিজেদের অনুকূলে ডিক্রি লাভ করে। উক্ত চুক্তিপত্রে শাসকদের প্রতি নির্দেশ ছিল যে, তারা পূর্বেকার ইসলামী আইন ও বিচার ৩৯ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৪০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।