চুক্তিতে তাদের উপাসনানয়গুলোর রক্ষণাবেক্ষণের গ্যারান্টি দান করেন। পরবর্তী শ্াসকবর্গও এই নীতি কঠোরভাবে অনুসরণ করেন। চুভিবনধ যিশমি ও বিজিত হিশ্মিদের এই বিশেষ অধিকার ছাড়া ইসলামী রাষ্ট্রে বসবাসকারী তিন শ্রেণীর যিশ্মিই নিয্ো্ত অধিকারসমূহ ভোগ করতে পারবে ক. ইসলামী ফৌজদারী আইন তো এমনিতেই মুসলিম ও যিম্মিদের জন্য সমানভাবে প্রযোজ্য, কিন্ত মদ্যপানের ব্যাপারে যিম্মিরা এর ব্যতিক্রম। ইমাম মালিক র.-এর মযহাব অনুসারে তারা ব্যভিচারের বেলায়ও ব্যতিক্রম। তিনি হযরত উমর রা. ও হযরত আলী রা. এর নিয়নোক্ত মীমাংসা প্রমাণ হিসেবে গ্রহণ করেছেন যে, তাদের মতে যিশ্মি ব্যভিচার করলে তাকে তাদের সমাজের বিচার ব্যবস্থার হাতে অর্পণ করতে হবে। খ. দেওয়ানী আইনও মুসলমান এবং যিম্মিদের জন্য সমানভাবে প্রযোজ্য । সম্পদের উপর অধিকার ও বাধ্যবাধকতার ব্যাপারে তাদের মধ্যে কোন তফাৎ নেই। ব্যবসা-বাণিজ্যের যেসব গন্থা মুসলমানদের জন্য নিষিদ্ধ সেগুলো তাদের ক্ষেত্রেও নিষিদ্ধ। সুদী কারবার যেমনিভাবে মুসলমানদের জন্য হারাম, তেমনিভাবে তা যিশ্মিদের জন্যও হারাম। অবশ্য মদ্যপান ও শূকর এর ব্যতিক্রম। যিম্মিরা মদ তৈরি করতে পান করতে এবং নিজেদের মধ্যে ক্রয় বিক্রয় করতে পারবে। তারা শূকর পালন করতে, ভক্ষণ করতে এবং নিজেদের মধ্যে ক্রয় বিক্রয় করতে পারবে। যদি কোন মুসলমান কোন যিম্মির মদ কিংবা শৃকর নষ্ট করে তাহলে তাকে অবশ্যই জরিমানা দিতে হবে। গ' (আকদুল যিম্মাহ) চুক্তির বন্ধন রক্ষা করা মুসলমানদের স্থায়ী কর্তব্য। অর্থাৎ সে একবার চুক্তিবদ্ধ হওয়ার পর তা কখনো ভঙ্গ করতে পারবে না। কিন্তু যিম্মিরা ইচ্ছা করলে চুক্তি ভঙ্গ করতে পারবে।' অমুসলিম. নাগরিক যত: বড় অপরাধই করুক না কেন মুসলমানদের চুক্তি রক্ষার বাধ্যবাধকতা বাতিল হবে না। এমনকি যিম্মিরা যিষিয়া দিতে অস্বীকার করলে, মুসলমানকে হত্যা করলে, নবী করীম স. সম্পর্কে অসৌজন্যমূলক কথা বললে, মুসলমান নারীর মানহানি করলেও যিম্মা (দায়িত্ব) বলবৎ থাকবে। তারা উপরোক্ত অপরাধের আইনানুগ শাস্তি ভোগ করবে, কিন্তু যিম্মা (নিরাপত্তা গ্যারান্টি) থেকে বহিষ্কৃত হবে না। শকত্রদের সাথে যোগসাজশ করলে এবং প্রকাশ্যে বিদ্রোহ করে বিপর্যয় ও বিশৃংখলা সৃষ্টি করলে এই দুই অবস্থায়ই যিশ্ধি চুক্তি রহিত হয়ে যাবে ।২২ ঘ. যিম্মিদের ব্যক্তিগত ব্যাপারসমূহ তাদের নিজস্ব “ব্যক্তিগত আইন' (6150791 [.2/) অনুসারে নিষ্পত্তি হবে, যেমন অমুসলিম নাগরিকদের মধ্যে যদি সাক্ষী ব্যতিরেকে বিবাহ, মোহর ব্যতিকেরকে বিবাহ, ইদ্দত চলাকালে দ্বিতীয় বিবাহ, কিংবা মাহরাম মহিলাদের বিবাহ করা জায়েয থাকে.তবে তা তাদের ধর্মের নিয়মেই চালু থাকবে। হযরত উমর ইবনে আবদুল আযীয র.-এর একটি ফতোয়া প্রার্থনার জবাবে হাসান বসরী র. তাকে নিম্নোক্ত ফতোয়া দিয়েছিলেন: “(যিম্মি) অমুসলিম নাগরিকগণ তো যিযিয়া প্রদানের বিষয়টি এজন্য কবুল করেছে যে, এর বিনিময়ে তাদের রি ইসলামী আইন ও বিচার ৩৭ ///.10907079071.00])
— পৃষ্ঠা ৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।