ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

ইসলামী রাষ্ট্রের পরিচালকগণ শরীয়ত নির্ধারিত অধিকারসমৃহ-হ্বাস করতে পারেন না, তবে তারা রাষ্ট্রের অমুসলিম নাগরিকদের প্রয়োজনের প্রেক্ষিতে আরও কিছু অধিকার দিতে পারেন, তবে শর্ত হচ্ছে তা যেন ইসলামী নীতিমালার সাথে সাংঘর্ষিক না হয়। এর অর্থ এই.যে, ইসলামী রাষ্ট্রে অধিকার নির্ধারণ এবং তা সংরক্ষণের দিক থেকে মুসলিম ও অমুসলিম নাগরিকদের মর্যাদা সমান। উভয়ের অধিকারের গ্যারান্টি দিয়েছে ইসলাম। মুসলিম নাগরিকদের অধিকারের প্রশ্নে যে আইনগত বিচার বিভাগীয় নিরাপত্তা বিদ্যমান অমুসলিম নাগরিকগণও সেই একই নিরাপত্তার অধিকারী, বরং অমুসলিমদেরকে নিরাপত্তার নিশ্চয়তা দানের ক্ষেত্রে মুসলিমদের উপর প্রাধান্য দেয়া হয়েছে. অনেক ক্ষেত্রে। ইসলামী রাষ্ট্র সময়ের দাবি ও প্রয়োজনের তাগিদে মুসলিম নাগরিকদের উপর অতিরিক্ত কর ধার্য করতে পারে, তাদের সম্পত্তি অধিগ্রহণ করতে পারে কিন্তু রাষ্ট্র ুক্তিবদ্ধ অমুসলিম নাগরিকদের উপর চুক্তির শর্তাবলীর অতিরিক্ত কোন বোঝা চাপাতে পারে না। ইসলামী রাষ্ট্র যদি মুসলমানদের জান-মালের নিরাপত্তা বিধানে অপারগ হয় এবং বৈদেশিক হামলার সময় তার কার্যকর প্রতিরক্ষার ব্যবস্থা করতে না পারে তাহলে সে মুসলমানদের থেকে আদায়কৃত 'কর' ফেরতদানে বাধ্য থাকবে না। কিন্তু এরূপ অবস্থায় ইসলামী রাষ্ট্রকে অমুসলিম নাগরিকদের নিকট থেকে যিষিয়া বাবদ আদায়কৃত অর্থ অবশ্যই ফেরত দিতে বাধ্য থাকবে। যেমন ইয়ারমুকের যুদ্ধের সময় হযরত আৰু উবায়দা রা. হেমস ও দামিশকসহ পার্বতী এলাকার অমুসলিম নাগরিকদেরকে তাদের দেয়া যিষিয়ার অর্থ তাদের নিরাপত্তার নিশ্চয়তা বিধানে অপরাগতার ক্ষেত্রে ফেরত দিয়েছিলেন। ইসলামী শরীয়া আইন অমুসলিম নাগরিকদেরকে তাদের মর্যাদা অনুসারে তিন শ্রেণীতে বিভক্ত করেছে : ১. চুক্তিবদ্ধ যিম্মি : যে সকল লোক কোন যুদ্ধ ব্যতিরেকে অথবা যুদ্ধ চলাকালে যিম্মি (আশ্রিত) হিসেবে ইসলামী রাষ্ট্রে বসবাস করতে সম্মত হয় এবং সন্ধিবদ্ধ অথবা চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে ইসলামী রাষ্ট্রের অধীনে এসে যায়। ২. পরাজিত গোষ্ঠী : যারা শেষ মুহূর্ত পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধক্ষেত্রে যুদ্ধে ব্যস্ত ছিল ও মুসলমানদের হাতে পরাজিত হয়েছে এবং যাদের ওপর এখন ইসলামী রাষ্ট্রের কর্তৃত প্রতিষ্ঠিত হয়েছে। ইসলামী শরীয়তের পরিভাষায় এদেরকে 'আহলুল আনাওয়া' বলা হয়। : ৩. যেসব লোক যুদ্ধ কিংবা সন্ধি ব্যতীত অন্য কোনভাবে ইসলামী রাষ্ট্রের নাগরিক হয়েছে। উক্ত তিন শ্রেণীর অধিকার সম্পর্কে কিছু আলোচনা সংক্ষেপে পেশ করা হলো : . ১. চুক্তিবদ্ধ যিম্মিদের সম্পর্কে শরীয়তের মৌলিক বিধান এই যে, তাদের সাথে চুক্তির শর্তাবলী অনুযায়ী আচরণ করতে হবে এবং যেসব শর্ত স্থির হয়েছে তা কঠোরভাবে পালন করতে হবে। সরকার পরিবর্তন হওয়া সত্তেও নির্ধারিত শর্তাবলী অপরিবর্তিত থাকবে। তাদের মর্যাদা স্থায়ী হবে, তবে হ্যা, যদি চুক্তিবদ্ধ যিশ্মিগণ কৌনপ্রকার সংশোধন বা সংযোজন. করতে চায় এবং তা পারস্পরিক সম্মতিতে মীমাংসিত হয়, তবে ভিন্ন কথা। এই চুক্তিতে, ইচ্ছামত পরিবর্তন করার ইসলামী আইন ও-বিচার. ৩৫. ///.10907079071.00)

— পৃষ্ঠা ৩৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।