৩. ইসলামী রাষ্ট্রে অমুমলিম নাগরিকদের অর্থনৈতিক নিরাপত্তার অধিকার. :..ইসলামী রাষ্ট্র নাগরিকদের অর্থনৈতিক নিরাপত্তার ব্যবস্থা করার যে মহান দায়িত্ব পালন করে, তা৷ কেবল মুসলিম নাগরিকদের জনাই নির্দিষ্ট নয়, অমুসলিম নাগরিকদের জন্যও একই ব্যবস্থা গ্ুহণ করা ইসলামী রাষ্ট্রের দায়িত্ব । বস্তুত এ ব্যাপারে মুসলিম-অমুসলিম কোনই পার্থক্য করা হয়.না। খলিফা হযরত আবুবকর সিদ্দিক রা.-এর শাসন আমলে সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের স্বাক্ষরিত চুক্তিনামায় বলা হয়েছে: “অমুসলিম নাগরিকদের মধ্যে যে লোক বার্ধক্য, পংগুতা বা বিপদের কারণে অথবা দরিদ্র হয়ে গড়ার কারণে যদি মানুষের নিকট সাহায্যপ্রার্থী হয় তাহলে তার নিকট -থেকে যিযিয়া নেয়া বন্ধ করতে হবে এবং সে যতদিন ইসলামী রাষ্ট্রে বসবাস করবে ততদিন পর্যন্ত তার পরিবারবর্গকে রাট্রর বায়তুলমাল থেকে ভরণ-পোষণ করা হবে ।১৩ ৩ তার ব্রার শসনকর্তা আদী ইবনে আরভাতকে লিখে পাঠিয়েছিলেন: “তুমি নিজে খোজ নিয়ে দেখ, অমুসলিম নাগরিকদের মধ্য থেকে যেসব লোক বয়বদ্ধ ও কর্মক্ষমতহীন হয়ে গড়েছে এবং যাদের উপাডন-উপয কিছুই নেই, তুমি তাদের প্রয়োজনমত অর্থ রাষ্ট্রীয় বায়তুলমাল থেকে তাদেরকে দিয়ে দাও ।'১৪ * ৪. অমুসলিম নাগরিকদের জীবনের নিরাপত্তার অধিকার : ইসলাম মানব জীবনকে একান্তই সম্মানের বন্ত হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং কোন মানুষের জীবন সংহারকে সমগ্র মানব গোষ্ঠীর হত্যার সমতুল্য অপরাধ সাব্যস্ত করে জীবনের নিরাপত্তার গুরুত্ের প্রতি যতটা জোর দিয়েছে তার উদাহরণ পৃথিবীর কোন ধর্মীয়, নৈতিক কিংবা আইন শাস্ত্রের কোথাও মিলে না। মহান আল্লাহর বাণী, “নরহত্যা অথবা পৃথিবীতে ধ্বংসাত্মক কার্যকলাপের অপরাধে অভিযুক্ত ব্যক্তি ব্যতিরেকে কেউ কাউকে হত্যা করলে সে যেন পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীকে হত্যা করল, আর কেউ কারো প্রাণ রক্ষা করলে সে যেন পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীকে রক্ষা করল।'১৫ কেবল মুসলমানদেন জীবনই সম্মানিত নয়; আল্লাহর সৃষ্টি প্রত্যেক বান্দার জীবনই সম্মানিত । কোন মুসলমানের হাতে অন্যায়ভাবে কোন 'যিশ্মি' মুসলিম নিহত হলে সেই মুসলমানের জন্য জান্নাত হারাম। নবী করীম স. বলেন: 'যে ব্যক্তি কোন 'যিশ্মিকে' হত্যা করবে, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন।'১৬ অন্য এক হাদীসে বর্ণিত হয়েছে, নবী করীম স. বলেছেন: 'যে ব্যক্তি চুক্তিবদ্ধ কোন অমুসলিমকে হত্যা করল, সে কখনো জান্নাতের সুগন্ধিও পাবে না।'১৭ মহান আল্লাহ “হত্যাকে এমন জখন্য অপরাধ সাব্যস্ত করেছেন যে, এই অপরাধে অভিযুক্ত ব্যক্তি ইহকালে 'কিসাসের' শাস্তি ভোগ করা সব্বেও আখেরাতে জাহানামী হবে। ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের বিশেষ অধিকার অমুসলিম নাগরিকদের অধিকারসমূহ সম্পর্কে একথাটি স্পষ্ট হওয়া প্রয়োজন যে, ইসলামী রাষ্ট্র যেভাবে মুসলিম নাগরিকদেন্র বেলায় কুরজান ও সূন্নাহ কর্তৃক নির্ধারিত অধিকারসমূহের প্রয়োগ ও বাস্ত বায়নে বাধ্য তেমনিভাবে সে অমুসলিম নাগরিকদের ব্যাপারেও কুরআন-সুন্নাহ প্রতিষ্ঠিত সীমারেখা অনুসরণ করতে বাধ্য। এগুলো সংধোধন বা বাতিল করার. অধিকার কোন মুসলমানের নেই। ৩৪. ইসলামী আইন ও বিচার ///.10907079071.001)
— পৃষ্ঠা ৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।