ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

খলিফার শাসনকালে ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের ব্যাপারে ইনসাফপূর্ণ যে সকল নীতি চালু ছিল তা ছিল নিম্বরূপ: ১. ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকগণ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। এ ব্যাপারে তাদেরকে বাধা দেয়ার কারো ইখতিয়ার নেই। ২. নাগরিক অধিকার বা সুযোগ-সৃবিধার ব্যাপারে মুসলিম ও অমুসলিমদের মাঝে কোনই পার্থক্য নেই। ৩. আদালতে বিচারের বেলায়ও একই আইন সবার উপর সমানভাবে প্রযোজ্য হবে। 8. ব্যক্তিগত আইনে বিবাহ, তালাক, সম্পত্তির ভাগ-বাটোয়ারার ব্যাপারে কোন ধর্মের লোক যদি তাদের নিজ ধর্মের নিয়ম-নীতি পালন করতে চায় তবে তাদের সে সুযোগ দেয়া হবে।৬ ইসলামে অমুসলিম নাগরিকদের জন্য মৌলিক অধিকারসমূহ নিয়ন্প ১. আকীদা ও ইবাদতের স্বাধীনতার অধিকার : ইসলাম কোন লোককে ইসলামী আকিদা গ্রহণের জন্য বলপূর্বক বাধ্য করে না। ইসলাম গ্রহণে বা' অমুসলিমদের ধর্ম পরিবর্তনে করার ব্যাপারে কোন জোর জবরদস্তি নেই, একথা কুরআন মজীদে স্পষ্ট ভাষায় বলা হয়েছে এভাবে: (লা-ইকরাহা ফীদদীন) 'দীন গ্রহণ করার ব্যাপারে কোন জোর-জবরদস্তি করা চলবে না।"৭ । নবী করীম স. নাজরানবাসীদের সাথে সন্ধিচুক্তিতে লিখেছিলেন: 'নাজারাবাসীরা এবং ভাদের সঙ্গি- সাথীরা আল্লাহ ও তার রসূল মুহাম্মদ স.-এর নিরাপত্তা লাভ করবে, তাদের ধন-মালে তাদের গীর্জা ও উপাসনাগারে এবং আর যা কিছু তাদের রয়েছে সে ব্যাপারে ।”৮ ২. অমুসলিম নাগরিকের ব্যক্তি স্বাধীনতার অধিকার : ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকের জন্যও পূর্ণ মাত্রায় ব্যক্তি স্বাধীনতা রক্ষিত থাকে। এ পর্যায়ে ইসলামী নীতি হলো : “আমাদের জন্য ষেসব অধিকার ও সুযোগ-সুবিধা, অমুসলিমদের জন্যও তাই এবং আমাদের ওপর যেসব দায়িতু তাদের ওপরও তাই।' হযরত আলী রা. তাই বলেছেন : “অমুসলিম নাগরিকরা 'যিষিয়া' আদায় করে এ উদ্দেশ্যে যে, তাদের ধন-মাল ও জান-প্রাণ মুসলিম নাগরিকের মতই সংরক্ষিত হবে ।"৯ নবী করীম স. ঘোষণা করেছেন, 'যে লোক ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিককে কোনরূপ কষ্ট দেবে, আমি নিজেই তার বিপক্ষে দড়াবো, কিয়ামতের দিন তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করবো ।'১০ ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকদের সপক্ষে নবী করীম স. যেসব অসীয়ত করেছেন তার ভিত্তিতে ইসলামী: আইন বিশেষজ্ঞগণ স্পষ্ট করে বলেছেন. যে, অমুসলিম নাগরিকদের নিরাপত্তা বিধান ওয়াজিব এবং তাদের কোনরূপ কষ্ট দেয়া সম্পূর্ণ হারাম।' ফকীহ কারাফী. বলেছেন, 'অমুসলিম নাগরিককে যদি কেউ কষ্ট দেয়, একটি খারাপ কথাও বলে, তাদের অসাক্ষাতে তাদের ইজ্জতের ওপর একবিন্দু 'আক্রমণও কেউ করে কিংবা তাদের সাথে শক্রুতায় ইন্ধন যোগায় তাহলে সে আল্লাহ এবং তার রসূলের এবং দীন ইসলামের দায়ি লংঘন করলো ।'১১ আল্লামা ইবনে হাজাম বলেছেন: এ ব্যাপারে ইসলামী আইনবিদদের ইজমা হয়েছে যে, ইসলামী রাষ্ট্রের অমুসলিম নাগরিককে হত্যা করার জন্য কোন শক্র যদি হামলা করতে চায় ভাহলে ইসলামী রাষ্ট্রের কর্তব্য হলো তার হেফাজতের জন্য প্রয়োজনে শক্রর বিরুদ্ধে লড়াই করা ।'১২ ইসলামী আইন ও বিচার ৩৩ ///.10907079071.00])

— পৃষ্ঠা ৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।