ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

ইচ্ছা।' রোমান সভ্যতার বিশ্বাস হলো, “তারাই পৃথিবীর মালিক, পৃথিবীর সৰ সম্পদ তাদের জন্যই।' তারা নিজেদের পরিচয় দিত সব মানুষের প্র্তু বলে। আজকের পাশ্চাত্যের পরম বন্ধ ইহুদীদের ঘোষণা হলো: “যখন তোমার পূজনীয় প্রত্ু কোন নগরকে তোমার অধীন করবেন, তখন নগরের প্রতিটি পুরুষকে তলোয়ারের তীক্ষতায় হনন করবে। তোমার শক্রর সবকিছু তুমি ভোগ করবে।' অন্যদিকে ইসলাম অন্য জাতির ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিয়েছে এবং সহাবস্থানকে স্বাভাবিক হিসেবে ঘোষণা করেছে। শক্র হলেও মানুষ হিসেবে তাদের মৌলিক ও ন্যায্য অধিকারের সংরক্ষণ করেছে ইসলাম। হযরত আবুবকর রা. তীর সেনাবাহিনীকে শত্রু দেশে জিহাদের জন্য পাঠাবার সময় তাদেরকে নির্দেশ দিতেন, '(অমুসলিমদের) অর্থ অপহরণ করো না, তসরূপ করো না, প্রতারণা করো না, শিশুকে কিংবা বয়োবৃদ্ধকে কিংবা স্ত্রীলোককে হত্যা করো না। বেজুর গাছ কাটবে না, বা দগ্ধ করবে না । কোন ফলের গাছ কাটবে না। গীর্জা ধ্বংস করো না, ফসল দগ্ধ করো না।' আর হযরত উমর রা. এর নির্দেশ হলো: 'যুদ্ধে ভীরুতা প্রদর্শন করো না। তোমার শক্তি থাকলেও কারো অঙ্গচ্ছেদ করো না। বিজয়ী হলে বাড়াবাড়ি করো না। বৃদ্ধ ও নাবালককে হত্যা করো না, বরং দুই বাহিনীর মধ্যে যুদ্ধের সময় তাদের এড়িয়ে যাওয়ার চেষ্টা করো ।'৩ ইসলামে অমুসলিমদের অধিকার প্রদানের ইতিহাস এবং পাশ্চাত্যের পৈশাচিকতার দৃষ্টান্ত বিশ্ব মানবতা বহুবার প্রত্যক্ষ করেছে। ক্ুসেডের যুদ্ধে মুসলমানরা যখন জেরুসালেম দখল করে, তখন কোন একজন বৃষ্টান বা ইহুদীর গায়ে হাত দেয়া হয়নি। কিন্তু পাশ্চাত্যে খৃস্টান বাহিনী যখন জেরুসালেম দখল করে তখন নগরীর ৭০ হাজার নারী, পুরুষ ও শিশুকে তারা হত্যা করে। বিনা প্রমাণে ও বিনা বিচারে ইঙ্গ-মার্কিন বাহিনী আফগানিস্তান ও ইরাকে যে গণহত্যা চ.লাচ্ছে তা তাদের ইতিহাসেরই ধারাবাহিকতা । আর ইসলামের আদর্শ ও এতিহ্যের ধারাবাহিকতা হলো সহনশীলতা ও সহাবস্থানের স্বর্ণোজ্জ্বল ইতিহাস। খিলাফতে রাশেদার যুগে কোন নতুন তূথণ্ড মুসলমানদের দখলে আসলে সেখানকার অমুসলিমদেরকে আর শক্রর দৃষ্টিতে দেখা হতো না। মুক্ত মানুষ হিসেবে তাদের এ অধিকার দেয়া হতো যে, তারা এক বছর সময়কালের মধ্যে যেন সিদ্ধান্ত নেয়, তারা তাদের পছন্দমত অন্য কোন দেশে চলে যাবে, নাকি মুসলিম দেশের নাগরিক হিসেবে বসবাস করবে । অমুসলিম নাগরিক হিসেবে থাকলে অমুসলিম হওয়া সত্তেও যোগ্যতার ভিত্তিতে খিলাফতে রাশেদার অধীনে রাষ্ট্রের বড়বড় পদে তাদের নিয়োজিত করা হতো । ইসলামী রাষ্ট্রে অমুসলিম নাগরিকগণ যুদ্ধে না যাওয়ার বিনিময়ে 'যিষিয়া' নামক নিরাপত্তা ট্যাক্স দিয়ে থাকেন, মুসলিম নাগরিকগণ যুদ্ধে গিয়ে জীবন ও সম্পদের যে ঝুঁকি নেয় সেই তুলনায় অমুসলিম নাগরিকদের এই নিরাপত্তা “কর' খুবই সামান্য ত্যাগ । ইসলাম বিজিত দেশের অমুসলিমদের সম্পদে হাত দেয়ার কোন অনমুতি দেয় না, তাদের উপর যে 'িষিয়া' ধার্য ক্রা হয়, সেটাও তাদের সাধ্য অনুসারে করা হয়, এবং নারী, শিশু, বৃদ্ধ ও অসুস্থদের উপর কোন 'যিষিয়া' আরোপ করা হয় না। সবচেয়ে মজার ব্যাপার হলো, যখন ইসলামী আইন ও বিচার ৩১ ///.10907079071.00)

— পৃষ্ঠা ৩২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।