ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) — ইসলামী আইন ও বিচার (সংখ্যা ১০) ইসলামিক ল' রিসার্চ সেন্টার এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ
/ ১১১
📝 লেখা 📖 পিডিএফ

বর্ষ ৩, সংখ্যা ১০, পৃষ্ঠা : ৩০-৪২ ইসলামে সর্বজনীন মানবাধিকার : প্রেক্ষিত অমুসলিম অধিকার ড. মুহাম্মদ নজীবুর রহমান সর্বজনীন মানবাধিকার রক্ষায় মহা নবী ঘোষণা করেন : 'সবাই জেনে রাখ! অমুসলিম নাগরিকদের উপর যে ব্যক্তি জুলুম করবে অথবা তার অধিকার হ্াস করবে, অথবা তার সামর্থ্যের অধিক দায়িতু তার উপর চাপাবে অথবা ভার ইচ্ছার বিরুদ্ধে আর থেকে কিছু হরণ করবে আমি উক্ত যালিমের বিরুদ্ধে কেয়ামতের দিন উক্ত অমুসলিম নাগরিকের পক্ষে অভিযোগ দায়ের করবো ।'১ পাশ্চাত্যের ওরিয়েন্টালিস্টরা এখন মানবাধিকার ও গণতন্ত্রের সাংঘাতিক প্রবক্তা সেজেছেন। আর মুসলমানদেরকে মানবতা বিরোধী ও মধ্যযুগীয় এবং চরমপন্থী সন্ত্রাসী (1) বলছেন। অথচ এই সেদিন মাত্র ১৯৪৮ সালে ওঁরা জাতিসংঘের ত্্াবধানে মানবাধিকার আইন পাশ করান। অন্যদিকে ৬১০ সালে ইসলাম ঘোষণা করেছে, 'বংশ, বর্ণ, জাতি-ধর্ম নির্বিশেষে আইনের দৃষ্টিতে সব মানুষ সমান।' শুধু ঘোষণা নয়, ইসলামের শাসনামল ছিল এই ঘোষণা বাস্তবায়নের স্বর্ণ যুগ। পাশ্চাত্য সভ্যতা যুদ্ধবন্দীদের অধিকার সম্পর্কে বিশ শতকের মাঝামাঝি আইন পাশ করে। অথচ ৬২৪ খৃষ্টাব্দে ইসলাম বদর যুদ্ধের পর যুদ্ধবন্দীদের ব্যাপারে বিধি নির্ধারণ করে যে, “মুসলিম নাগরিকরা না খেয়েও যুদ্ধবন্দী অমুসলিমদের খাওয়াবে ।' মাত্র ১৮৬৩ সালে এসে মার্কিন যুক্তরাষ্ট্রে দাসত্ব প্রথা বন্ধ হয়। এই বন্ধ করার আইন পাশ করতে যে গৃহযুদ্ধ হয়েছিল, তাতে সোয়া ৬ লাখ মানুষ নিহত হয়, অথচ সাড়ে ১৩শ বছর পূর্বেই ইসলাম দাসপ্থা বিলুপ্তির সূচনা করেছে। ওঁদের আন্তর্জাতিক আইন রচনার ইতিহাস শুরু হয় গ্রীসের নগর রাষ্ট্র দিয়ে। অতপর রোমান সভ্যতার বর্ণনা দিয়ে তারা এক লাফ দিয়ে চলে আসে আধুনিক যুগে। মাঝখানে ইসলামী সভ্যতার স্বর্ণ যুগের অবদানের কথা তারা ভুলে যায় অথবা সেদিক থেকে চোখ বন্ধ করে রাখে। পাশ্চাত্যের এই অন্ধত্ তাড়িত প্রপাগাণ্ডার কারণেই এবং মুসলিম দেশসমূহে ইসলামের পূর্ণ অনুশীলন না থাকার ফলেই ইসলামে মানবাধিকার বিশেষ করে অমুসলিম নাগরিকদের অধিকার তথা ইসলামে সর্বজনীন মানবাধিকার সম্পর্কে বারবার আমাদেরকে নতুন করে আলোচনা করতে হচ্ছে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল জাতিগত শ্রেষ্ঠত্‌ প্রতিষ্ঠার অহমিকা থেকে । আজও বুশ ব্রেয়ারের সন্ত্রাসী আগ্রাসন সন্ত্রাস দমনের জন্য নয় বরং মার্কিনী নেতৃত্ বিশ্বের প্রভুর আসনে বসে ইসলামী সভ্যতার পুনরুথান ঠেকানোর জন্য । এই অহমিকার জন্ম পাশ্চাত্য সমাজে তাদের ইতিহাসের শুরু থেকে। গ্রীক সভ্যতার ঘোষণা হলো, 'যারা খ্রীক নয় তারা খ্রীকদের ক্রীতদাস হবে এটাই প্রকৃতির লেখক : সহকারী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর! ///.10907079071.001)

— পৃষ্ঠা ৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।