হওয়ার কণা নিশ্চিত ও অকাট্যভাবে জানা গেছে, কেবলমাত্র সে. জিনিসটি ছাড়া অন্য কোন জিনিসের ক্ষেত্রে প্রাথমিককালের মনীবীগণ কখনও হারাম শব্দটি প্রয়োগ করতেন না।'১৭ , পানাহারে হালাল-হারাম নির্ধারণের ক্ষেত্রে বিভিন্ন জাতির অবস্থান ইসলাম-পূর্ব যুগের লোকেরা নানা দিক দিয়েই মারাত্মক গোমরাহী মধ্যে নিমজ্িত ছিল। পানাহার হালাল-হারামের ব্যাপারটি ছিল তনুধ্যে অন্যতম। তারা হালালকে হারাম এবং হারামকে হালাল মনে করে নিয়েছিল। এ ব্যাপারে সাধারণ মুশরিক এবং ্রনথধারী ইহুদী ও বৃষ্টান সকলেরই দৃষ্টিকোণ ছিল সম্পূর্ণ অভিনন। এ গোমরাহী উপনীত হয়েছিল চরম ্াস্তিকে। অপরদিকে ভারতীয় হিন্দু ধর্মের কিছু সম্প্রদায় ও খুষ্টিয় বৈরাগ্যবাদ পৌছে গিয়েছিল আরেক চরমে। তাদের মতে দেহকে কষ্ট ও পীড়ন দান বৈধ ছিল, উত্তম খাদ্যদ্রব্য ও চাকচিক্যমপ্তিত জিনিসপত্র ব্যবহার করাকে তারা হারাম ঘোষণা করেছিল। পারস্যের মুজদাক ধর্মমত ছিল অপর এক প্রান্তিক সীমায় অবস্থিত। এ মতে সব কিছুই ছিল মুবাহ বা বৈধ বলে বিবেচিত। কোন কিছুই তাদের কাছে নিষিদ্ধ ছিল না।১৮ আর জাহেলিয়াতের যুগে আরবরা হালাল-হারামের একটা সম্পূর্ণ ভুল মানদণ্ড ঠিক করে নিয়েছিল । তাদের মতে নানা প্রকার অবৈধ সম্পদ ভক্ষণ, মদ্যপান ও বেশি বেশি সুদ খাওয়া বিন্দুমাত্র দোষ বা আপত্তির কারণ ছিল না। অপরদিকে তারা বহু প্রকার পবিত্র ও হালাল ফসল এবং জীব খাওয়াকে নিজেদের জন্য হারাম করে নিয়েছিল। আর বিশ্ময়ের ব্যাপার ছিল এই যে, এ নিষেধের কথাকে তারা দীনের বিধান বলে প্রচার করে বেড়াত। তাদের দাবি ছিল স্বয়ং আল্লাহই এসব জিনিস হারাম করে দিয়েছেন। আল্লাহ তাদের এ ভিত্তিহীন ও মিথ্যা দাবির প্রতিবাদ করে ইরশাদ করেছেন, “আর তারা বলত এসব চতুষ্পদ জন্ত ও ক্ষেতের ফসল হারাম। তা খেতে পারবে না কেউ, তবে আমরা যাদের চাইব তারা খাবে। এটা তাদের মনগড়া ধারণা। আরও কতিপয় জন্ত রয়েছে যাদের পৃষ্ঠকে হারাম করা হয়েছে, এছাড়া এমন জন্তও রয়েছে আল্লাহর উপর মিথ্যারোপ করতে গিয়ে যেগুলো জবাই করার সময় তারা আল্লাহর নাম উচ্চারণ করে না। তাদের এ মিথ্যা আরোপের প্রতিফল আল্লাহ অবশ্যই দেবেন।'১৯ পানাহারে হালাল-হারাম নির্ধারণের ক্ষেত্রে ইসলামের নীতি হালাল-হারাম নির্ধারণের এমনই বিকৃতি ও গোমরাহীর পরিবেশে ইসলাম, সুন্দর ও সুষম নীতিমালাসহ শান্তি ও কল্যাণের শুভ বার্তা নিয়ে বিশ্বমানবতার সামনে হাজির হয়েছিল । হালাল- হারাম নির্ধারণের জন্য ইসলাম একটি শাশ্বত মানদণ্ড স্থির করেছে। এর উপর ভিত্তি করেই প্রতিটি ব্যাপারকে অত্যন্ত সুষ্ঠুভাবে যাচাই করা হয়েছে। এজন্যে সুবিচারের মাপকাঠি সর্বসমক্ষে দাড় করাতে হয়েছে এবং তার ভিত্তিতে অতীব ভারসাম্যপূর্ণভাবে হালাল-হারাম নির্ধারণ করা হয়েছে। এর ফলেই মুসলিম উম্মাহকে 'উম্মাতান ওয়াসা' তথা মধ্যপন্থা অবলম্বনকারী জাতি এবং 'বাইরু ২৮ ইসলামী আইন ও বিচার ///.10907079071.00])
— পৃষ্ঠা ২৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।